অনুব্রত ঘরে নেই! প্রিয় ভক্তকে ছাড়াই সাজছে বোলপুরের কেষ্টকালী

Kalipuja, Anubrata Mandal: নিচুপট্টির বারিপুরের কালীপুজো এখনও কেষ্টকালী বলেই পরিচিত। হবেই বা না কেন! অনুব্রতের কালীভক্তির কথা তো আর অজানিত নয়।

Sohini Das
৩ মিনিট
অনুব্রত ঘরে নেই! প্রিয় ভক্তকে ছাড়াই সাজছে বোলপুরের কেষ্টকালী

খুব বেশি দিন আগের কথা নয়। কেষ্টর নামে কাঁপত গোটা বোলপুর। বাড়ি থেকে অনতিদূরেই একটি কালীপুজো। সেই কালীপুজোর নামই হয়ে যায় কেষ্ট-কালী পুজো। তার তদারকি থেকে দেখভাল সব নিজহাতেই করতেন তিনি। পুজোর সময় তাঁকে টলানো কঠিন ছিল এলাকা থেকে। কালের নিয়মে কালীপুজো এল, কিন্তু কেষ্ট ঘরে নাই। নাহ, ঘরে তো নেই-ই, এমনকী রাজ্যেও নেই। বাংলা থেকে বহু দূরে কারাগারের অন্ধকারে কাটছে বোলপুরের দাপুটে নেতা অনুব্রতের জীবন। কালীপুজোর সময় যে মণ্ডপ থেকে জীবনেও টলানো যায়নি তাঁকে, সেই পুজো এ বছর কাটছে তার কেষ্টাকে ছাড়াই।

অনুব্রত মণ্ডল, তৃণমূলের দাপুটে নেতা। এককালে সামলেছেন বীরভূম জেলা সভাপতির মতো পদ। তবে ওই যে 'চিরস্থির কবে নীর হায় রে জীবননদে!' অতএব মুহূর্তে ভাঙে দুর্গ। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত। তাঁকে হেফাজতে নেয় ইডি। তারপর আপাতত অনুব্রতের ঠিকানা দিল্লির তিহাড় জেল। সেখানেই অন্ধকার গারদের পিছনে কাটতে চলেছে তাঁর আলোর উৎসব।

বোলপুরের নিচুপট্টি এলাকা। সেই নিচুপট্টির বারিপুরের কালীপুজো এখনও কেষ্টকালী বলেই পরিচিত। হবেই বা না কেন! অনুব্রতের কালীভক্তির কথা তো আর অজানিত নয়। প্রত্যেক বছর মহা ধুমধাম করে শক্তির আরাধনায় মাতেন কেষ্ট। আজ থেকে নয়, সেই কোন ছোট্ট বয়স থেকে এই কালীপুজো করে আসছেন তিনি। তখন তাঁর বয়স বছর নয়েক। বাবার বারণ না শুনেই কালীপুজোয় গিয়েছিলেন। বেদম মারও খান তার জন্য। তবে কালীপুজো থেকে সরিয়ে আনা যায়নি অনুব্রতকে। দেখতে দেখতে ৫৬ বছরে পড়েছে বোলপুরের বারিপুরের কেষ্টকালী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কুখ্যাত মিহির সর্দারের ডেরা থেকে 'দুর্গেশনন্দিনী'র মন্দির, কেন এত জাগ্রত হুগলির সিদ্ধেশ্বরী কালী?

Siddheswari Temple, Hooghly: কালক্রমে সিদ্ধেশ্বরী কালী হয়ে উঠেছিল ডাকাতদের আরাধ্য দেবী। সেই মন্দিরবক্ষেই আশ্রয় পেত ডাকাতদল। যেমন হুগলির গোঘাটের এই সিদ্ধেশ্বরী মন্দির ছিল মিহির সর্দারের ডেরা।

আকাশছোঁয়া কালীপ্রতিমা থেকে শুরু করে আলোর রোশনাই। এত বছর ধরে সে পুজোয় কোনও খুঁত থাকতে দেননি অনুব্রত। সেই কেষ্টা নেই। রামের অনুপস্থিতে তাঁর পাদুকাখানি তুলে নিয়েছেন অনুব্রতের ভাই। আছেন পাড়াপড়শিরাও। না, তার সঙ্গে আছেন আরও একজন। তিনি কাজল শেখ। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর তাঁর জায়গা নিয়েছেন যিনি।

একসময় অনুব্রতের সঙ্গে সম্পর্ক তেমন ভালো ছিল না কাজলের। বহুবার অনুব্রতকে বিভিন্ন ইস্যুতে নিশানা করতেও দেখা গিয়েছে কাজলকে। যদিও ক্ষমতায় এসে অনুব্রতকেই গুরু হিসেবে মানেন বলে দাবি করেছেন কাজল। শেষের দিকে অবশ্য অনুব্রতও কাছে টেনেছিলেন কাজলকে। আসলে এভাবেই বোধহয় ক্ষমতার হাতবদল হয়। একসময় বোলপুরে যার নামে বাঘে-গরুতে একঘাটে জল খেত, সেই অনুব্রত আজ জেলবন্দি। তার রাজনৈতিক জায়গা তো নিয়েইছেন কাজল। এবার কেষ্টা-কালীর পুজোতেও নিজের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছেন কাজল শেখ। কেষ্ট-অনুরাগীদের বুঝতে দিচ্ছেন না দাদার অভাব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খোদ কালীঘাটে কালীপুজোয় পুজো পান না দেবী কালিকা! কেন এই রীতি জানেন?

Kali Puja 2023: সারা দেশ যখন শক্তির আরাধনায় মগ্ন, তেমন এক মহাক্ষণে সমৃদ্ধির দেবীর আরাধনায় মাতে খোদ কালীঘাট।

তবে এতদিন ধরে ভালোবাসার যে দুর্গ গড়েছিলেন অনুব্রত নিজের পাড়ায়, তা কি আর এত সহজে ভাঙে! তাই পাড়াপড়শিদের মন খানিকটা খারাপ। তবে প্রথা মেনেই এ বছরও ৪৫ ফুটের প্রতিমা নির্মাণ হয়েছে নিচুপট্টিতে। পুজো কমিটির লোকেরা জানিয়েছেন, প্রতিবছরের মতোই সারা হয়েছে সমস্ত আয়োজন। অনুব্রতের নিজের হাতে তৈরি পুজো। প্রতিবছর ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করতেন তিনিই। তাঁর অভাব তো থাকবেই। তবে পাড়া-প্রতিবেশীরা বলছেন, কেষ্টদা যেন না-থেকেও রয়েই গিয়েছেন।

কেষ্টর অভাব মেটাতে মণ্ডপে একাধিক বার ঘুরে গিয়েছেন কাজল শেখ। অনুব্রতের ভাই প্রিয়ব্রত মণ্ডল জানালেন, পুজোর প্রস্তুতি দেখতে এসেছিলেন কাজল শেখ। পুজোর উদ্বোধন থেকে বাদবাকি অনুষ্ঠানেও থাকবেন তিনি। যে জায়গায় এতদিন চলত কেষ্টর দাপট, সেই জায়গা কি ক্রমে ক্রমে বুঝে নেবেন কাজল!

কালীভক্ত অনুব্রতের কি আর শুধুমাত্র এই নিচুপট্টির পুজোই ছিল! একই সঙ্গে পার্টি অফিসেও তো প্রতিবছর পুজোর আয়োজন করতেন কেষ্ট। প্রতিমাকে গয়না পরানো থেকে শুরু করে যাবতীয় দায়দায়িত্বই ছিল তাঁরই কাঁধে। অনুব্রতের অনুপস্থিতিতে কে দায়িত্ব নেবে সেই পুজোর? গতবছর পুজো উতরে দিয়েছিলেন দলের কর্মীরাই। এ বছর কী হবে! কেষ্টর অভাবে এ বছর কি ভোগ পাবেন না পার্টিঅফিসের কালী! নাকি সে দায়িত্বও অকাতরে সামলে দেবেন অনুব্রতের 'উত্তরসূরী' কাজল শেখ!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।