ফসিলস-এর ১৮ বছরের সঙ্গী! কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন চন্দ্রমৌলি?

Fossils Chandramouli Biswas: আকর্ষণীয় চাকরি ছেড়ে দিয়ে বাংলা ব্যান্ড। সেই সময়ে বাঙালি যুব সম্প্রদায়কে বিকল্প জীবনের খোয়াব দেখানো মানুষদের অন্যতম ছিলেন চন্দ্রমৌলি।

inscript
২ মিনিট
ফসিলস-এর ১৮ বছরের সঙ্গী! কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন চন্দ্রমৌলি?

সকালেও 'অ্যাক্টিভ' ছিলেন তিনি। ফেসবুকের ডিপি বদলেছেন। সোশ্যাল মিডিয়া অবাক, কী করে এত 'অ্যাক্টিভ' থেকেও সন্ধেবেলা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন চন্দ্রমৌলি! চন্দ্রমৌলি বিশ্বাস। বয়স ৪৮। শূন্য দশকে বাংলা কাঁপানো বাংলা ব্যান্ড ফসিলস-এর প্রাক্তন বেসিস্ট চন্দ্রমৌলি। রবিবার মধ্য কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, ওয়েলিংটনে ভাড়াবাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন চন্দ্রমৌলি। রবিবার বাবা-মা এক অনুষ্ঠানে যান। বাড়ি ছিল ফাঁকা। তখনই জীবন শেষ করে ফেলার চরম সিদ্ধান্ত নেন চন্দ্রমৌলি। পুলিশ আরও জানিয়েছে, তাঁরই এক ব্যান্ড সদস্য মহুল চক্রবর্তী প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

২০০০ থেকে শুরু করে ২০১৮- টানা ১৮ বছর ফসিলস-এ বেসিস্ট ছিলেন তিনি। অর্থাৎ যে সময়টায় বাংলা ব্যান্ড পরিচয় খুঁজছে নিজের, বাংলার সঙ্গীত জগতে নতুন ঘরানাকে নিয়ে আসছে, রক মিউজিক নিয়ে তোলপাড় হচ্ছে কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের মন ঠিক সেই সময়টায় অজস্র মানুষের সঙ্গীতের স্বাদ গড়ার কারিগর ছিলেন চন্দ্রমৌলি। ফসিলস ছাড়াও পরবর্তীতে ‘গোলক’, ‘জ়ম্বি কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। মহুলই জানিয়েছেন, সদ্য নতুন একটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন তারা। তখনও এমন আশঙ্কা দেখা দেয়নি। তবে কেন, হঠাৎ এমন ঘটনা?

View this post on Instagram

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলায় ব‍্যান্ড সংস্কৃতির অপমৃত্যু? ফসিলস-ভক্তদের নিয়ে নয়া বিতর্ক যে প্রশ্ন উসকে দিচ্ছে

Fossils vs Arnob: কোক স্টুডিওর অনুষ্ঠানে যে ঘটনাটি ঘটেছে, তা প্রমাণ করে দেয় অনুরাগীদের মধ্যে বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছেছে!

হঠাৎ কিছুই ঘটেনা আসলে। দীর্ঘকাল অন্তরে অন্তরে ক্ষয়ে যাওয়া মানুষই কোনও একদিন মোহ কাটিয়ে ফেলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি। গত কয়েক বছর ধরেই হাতে তেমন কাজ ছিল না। অর্থনৈতিক সংকটে ছিলেন তিনি। ডিপ্রেশনের জন্য চলছিল চিকিৎসাও। এসব প্রাথমিক তথ্য থেকে অনুমেয়, জীবন খুব একটা সোজাপথে চলছিল না তাঁর। অথচ এমন হওয়ার কথা তো ছিল না।

View this post on Instagram

১৯৭৬ সালের ৫ জুন চন্দ্রমৌলির জন্ম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। আকর্ষণীয় চাকরি ছেড়ে দিয়ে বাংলা ব্যান্ড। সেই সময়ে বাঙালি যুব সম্প্রদায়কে বিকল্প জীবনের খোয়াব দেখানো মানুষদের অন্যতম ছিলেন চন্দ্রমৌলি। ফসিলস ব্যান্ডের জন্ম ১৯৯৮ সালে। আর ঠিক দু'বছর পরই তাতে যুক্ত হন চন্দ্রমৌলি, ২০০০ সালে। তারপর ১৮ বছরের সুদীর্ঘ সফর। একটা সময় ফসিলস-এর গায়ক রূপম ইসলামও জানিয়েছিলেন, চন্দ্র ব্যান্ড ছেড়ে দিলে তিনি ফসিলস রাখবেন না। তবে জানা যায়, ২০১৮ সালে স্বাস্থ্যজনিত সমস্যার কারণেই ফসিলস ছেড়ে দেন চন্দ্রমৌলি। ইদানীং কাজ করছিলেন গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডের সঙ্গে।

চন্দ্রমৌলি একটি সুইসাইড নোটও লিখে গেছেন। তাতে যেমন অধিকাংশ ক্ষেত্রেই লেখা হয়, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়", তাই লেখা। তবে মানসিক সংকট যে তীব্রতর হচ্ছিল তা তো সহজেই অনুমেয়। পাশাপাশি কাজ না থাকায় অর্থ সংকট। কেউ কেউ বেঁচে যায় বলি হতে হতে, শেষ মুহূর্তে ফিরে আসেন খড়কুটো ধরেও। চন্দ্রমৌলি এলেন না। বেস গিটারে গভীরতর কোনও সুর তুলে চলে গেলেন বাংলার ব্যান্ড সঙ্গীতকে কিঞ্চিৎ নিঃসঙ্গ করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।