কেজরিওয়ালের গ্রেফতারির নেপথ্যেও নির্বাচনী বন্ড! কীভাবে?

Arvind Kejriwal Arrest and Electoral Bond: পিনাকা শরৎ চন্দ্র রেড্ডি ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ৬২ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। যে অনুদানের ৪৪.৫ কোটি টাকাই পেয়েছে বিজেপি।

inscript
৩ মিনিট
কেজরিওয়ালের গ্রেফতারির নেপথ্যেও নির্বাচনী বন্ড! কীভাবে?

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি আবগারি নীতি মামলায় গ্রেফতার করেছে। দেশ জুড়ে তোলপাড়। সারা দেশের রাজনীতিতে একের পর এক বড় ঘটনা চলছে নতুন বছরের শুরু থেকেই। রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারি, সিএএ চালু, নির্বাচনী বন্ড কেলেঙ্কারি! লোকসভা ভোটের মাসখানেক বাকি থাকতেই রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি তাই নিঃসন্দেহে এক বড় ঘটনা। তবে কেজরিওয়ালের এই গ্রেফতারির সঙ্গে নির্বাচনী বন্ড বিষয়টিও জড়িয়ে আছে। কীভাবে?

এই আবগারি নীতি মামলার একজন প্রধান অভিযুক্ত হচ্ছেন, অরবিন্দ ফার্মার পিনাকা শরৎ চন্দ্র রেড্ডি। তিনি এই মামলার সাক্ষীও এখন। এই পিনাকা শরৎ চন্দ্র রেড্ডি ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ৬২ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। যে অনুদানের ৪৪.৫ কোটি টাকাই পেয়েছে বিজেপি।

২০২২ সালের ১০ নভেম্বর অরবিন্দ ফার্মার পিনাকা শরৎ চন্দ্র রেড্ডিকে আবগারি নীতি মামলায় ইডি গ্রেফতার করে৷ এর ৫ দিন পরেই, ২০২২ সালের ১৫ নভেম্বর পিনাকা শরৎ চন্দ্র রেড্ডির অরবিন্দ ফার্মা বিজেপিকে ৫ কোটি টাকা দেয় নির্বাচনী বন্ডে৷ ২০২৩ সালের ১ জুন শরৎ চন্দ্র রেড্ডি এই আগবগারি মামলার একজন সাক্ষী হয়ে যান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ করতে ১৪ ঘণ্টা সময় কেন নিলেন মমতা?

Mamata Banerjee Arvind Kejriwal: মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদে ঢিলেমি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নীরবতা আসলে কি 'সেটিং তত্ত্ব'-রই প্রমাণ নয়?

২০২৩ সালের ৮ নভেম্বর শরৎ চন্দ্র রেড্ডির অরবিন্দ ফার্মা এবং এপিএল হেলথকেয়ার বন্ডে বিজেপিকে আরও ৩৫ কোটি টাকা দিয়েছে। শরৎ চন্দ্র রেড্ডি গ্রেফতার হওয়ার পর দেখা যায় নির্বাচনী বন্ডের মাধ্যমে অরবিন্দ ফার্মা এবং এপিএল হেলথকেয়ার মোট ৪০ কোটি টাকা অনুদান দেয়৷

গত ১৫ মার্চ ভারত রাষ্ট্র সমিতি অর্থাৎ বিআরএস নেতা এবং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা, কে কবিতাকেও এই আবগারি নীতি মামলায় অর্থ তছরুপের অভিযোগে ইডি গ্রেফতার করে। তারপর ২১ মার্চ গ্রেফতার হলেন খোদ কেজরিওয়াল। ভারতের নির্বাচন কমিশন নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন কোন ব্যক্তি এবং কর্পোরেটদের কোন রাজনৈতিক দলকে কত টাকা দিয়েছে সেই বিবরণ পেশ করেছে। সেই তথ্য বিশ্লেষণ করেই নির্বাচনী বন্ডের সঙ্গে দিল্লির আবগারি নীতির মামলার এক অদ্ভুত সংযোগ পাওয়া গেছে। স্ক্রোল ডট ইন, নিউজলন্ড্রি এবং নিউজমিনিট এই নির্বাচনী বন্ডের তথ্য বিশ্লেষণ করে জানাচ্ছে, হায়দরাবাদের একটি ফার্মা কোম্পানি, যার পরিচালক কে কবিতার সহ-অভিযুক্ত, এবং যিনি শেষ পর্যন্ত এই আবগারি নীতির একজন সাক্ষীও হন, সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টিকে ৫ কোটি টাকা দেন নির্বাচনী বন্ডে৷ ইডি তাঁকে গ্রেফতার করার পাঁচ দিন পরে এই অনুদান দেওয়া হয়েছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার! বিজেপির দিল্লি দখলের মোক্ষম অস্ত্র এটিই?

CM Arvind Kejriwal Arrested by ED: আবগারি নীতিতে মদের হোম ডেলিভারি এবং দোকানগুলি রাত্রি ৩টে পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। লাইসেন্স থাকলে বিক্রেতা যা ইচ্ছা ছাড়ও দিতে পারে।

হায়দরাবাদের ব্যবসায়ী পি শরৎ চন্দ্র রেড্ডি অরবিন্দ ফার্মা লিমিটেডের অন্যতম পরিচালক। কোম্পানিটি প্রতিষ্ঠা করেন শরৎ চন্দ্র রেড্ডির বাবা পিভি রাম প্রসাদ রেড্ডি। ইডি ২০২২ সালের ১০ নভেম্বর আবগারি কেলেঙ্কারির মামলায় শরৎ চন্দ্র রেড্ডিকে গ্রেপ্তার করে। ১৫ নভেম্বর শরৎ চন্দ্র রেড্ডির কোম্পানি অরবিন্দ ফার্মা ৫ কোটি টাকার নির্বাচনী বন্ড কেনে। নির্বাচন কমিশন প্রকাশিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়ার তথ্য অনুযায়ী, সমস্ত বন্ড ভেঙে বিজেপি নগদ টাকা করে ২০২২ সালের ২১ নভেম্বর।

ইডির গ্রেফতারির সাত মাস পর, শরৎ চন্দ্র রেড্ডি ২০২৩ সালের জুন মাসে এই আবগারি মামলার সাক্ষী হওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৩ সালের নভেম্বরে, অরবিন্দ ফার্মা বিজেপিকে আরও ২৫ কোটি টাকা দেয়। সব মিলিয়ে এই ফার্মটি ৫২ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে। এর মধ্যে ৩৪.৫ কোটি পেয়েছে বিজেপি, ১৫ কোটি পেয়েছে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস এবং ২.৫ কোটি টাকা পেয়েছে তেলেগু দেশম পার্টি।

২০২১-২২ সালে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকার যখন কয়েক মাসের জন্য এই আবগারি নীতিটি প্রয়োগ করে, তখন ইডি অভিযোগ করে, 'সাউথ গ্রুপ' লবিতে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে শরৎ এবং কবিতা রয়েছেন। এই 'সাউথ গ্রুপ'-এর বিরুদ্ধে অভিযোগ কী? অভিযোগ, এই লবি আম আদমি পার্টিকে ১০০ কোটি টাকা দিয়েছে বিজয় নায়ারের মাধ্যমে। ইডি অভিযোগ করে, দিল্লিতে মদের ব্যবসার উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য এই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্টি এই অর্থ ব্যবহার করেছিল।

দিল্লির একটি আদালত ২০২৩ সালের ১ জুন শরৎকে এই আবগারি মামলায় সাক্ষী হওয়ার অনুমতি দেয়। এই সাউথ গ্রুপের অন্য দুই সদস্য, ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদ এম শ্রীনিভাসুলু রেড্ডি এবং তাঁর ছেলে রাঘবও এই মামলায় সাক্ষী হয়েছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।