মোদির দেশে কতটা স্বাধীন সংবাদমাধ্যম? দিল্লি ছেড়ে ভিয়েতনামে গিয়ে কী বললেন বাইডেন?

Joe Biden On Modi's Press freedom: ২০২৩ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ভারতের র‌্যাঙ্কিং ১৮০টি দেশের মধ্যে ১৬১-এ নেমে এসেছে।

inscript
৩ মিনিট
মোদির দেশে কতটা স্বাধীন সংবাদমাধ্যম? দিল্লি ছেড়ে ভিয়েতনামে গিয়ে কী বললেন বাইডেন?

ভারতের সংবাদ মাধ্যম কি মুক্ত কণ্ঠে কথা বলে? ভারতীয় সংবাদ মাধ্যমের কর্মীরা কি সত্যিই নিরপেক্ষ হয়ে বাস্তবকে তুলে ধরেন? প্রশ্ন করেন? যদি তাই করেন, তাহলে গোদি মিডিয়ার জন্ম হলো কীভাবে? সদ্য সমাপ্ত জি২০ সম্মেলনে মোদিকে যখনই পৃথকভাবে পেয়েছেন, বৈঠক করেছেন, এই প্রসঙ্গেই নাকি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের দাবি, দিল্লিতে জি ২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নানা বৈঠকে তিনি মানবাধিকারের সম্মান, বুদ্ধিজীবী সমাজ এবং মুক্ত গণমাধ্যমের ভূমিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই মোদির সঙ্গে এসব আলোচনা করেছেন যিনি প্রধানমন্ত্রিত্বের দীর্ঘ মেয়াদে সাংবাদিক সম্মেলন অবধি করতে চাননি। করলেও চুপ থেকেছেন। যিনি মণিপুরের জঘন্য ঘটনার ৭৮ দিন পর ৩০ সেকেন্ডের জন্য মুখ খুলেছিলেন।

ফিরে যাওয়া যাক মাস খানেক আগের ঘটনায়। ওয়াল স্ট্রিট জার্নালের একজন সাংবাদিক ২২ জুন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলন ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছিলেন। তারপর সেই সাংবাদিককে কীভাবে হেনস্থা করা হয় বিবিধ উপায়ে নিশ্চয়ই মনে রেখেছেন বাইডেন। দেশে তিনি সাংবাদিক সম্মেলনের ধারকাছ মাড়ান না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম সরকারি সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি হোয়াইট হাউসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন নিয়েছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাত দুপুরে সাংবাদিককে গ্রেফতার কেন? দেবমাল্য বাগচী আসলে কোন সত্য ফাঁস করেছিলেন?

Debmalya Bagchi Arrest: দেবমাল্য নিজের ফেসবুক পেজে লিখছেন, সেই রাতে সকলেই যে পুলিশ ছিলেন এমন মনে হয় না তাঁর।

সাংবাদিক সাবরিনা সিদ্দিকী ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, “অনেক মানবাধিকার গোষ্ঠী রয়েছে যারা বলে যে আপনার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং সমালোচকদের চুপ করাতে চাইছে। আপনি এবং আপনার সরকার আপনার দেশের মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং বাকস্বাধীনতা বজায় রাখতে কী পদক্ষেপ করছে?” ব্যাস! তারপর থেকেই, অনলাইনে তাঁর ধর্ম, তার সম্মান সব কিছুই খোলামকুচির মতো হয়ে যায় ট্রোলিংয়ের ধাক্কায়।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে ২০২৩ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ভারতের র‌্যাঙ্কিং ১৮০টি দেশের মধ্যে ১৬১-এ নেমে এসেছে। আর বাইডেন মোদির সঙ্গে আলোচনা করছেন সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে!

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধরে ধরে সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর, কী লুকোতে চাইছে মণিপুর প্রশাসন

Manipur: এডিটরস গিল্ডকে যেভাবে কোণঠাসা করা হয়েছে মণিপুরে, তা আদতে গণতন্ত্রের ব্যর্থতা

বাইডেন দিল্লি থেকে সোজা গিয়েছিলেন ভিয়েতনামে। সেখানেই এই মন্তব্য করেছেন তিনি। বাইডেন বলছেন, "আমি সবসময় যেমন করি, মানবাধিকার, সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেছি। নরেন্দ্র মোদির সঙ্গে শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি।"

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে আসতেই ভারত জুড়ে বিরোধীস্বরগুলি জেগে উঠেছে। কংগ্রেস স্বাভাবিকভাবেই বাইডেনের এই বক্তব্যের সারবত্তা ঘিরে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স-এ লিখেছেন, "না প্রেস কনফারেন্স করুঙ্গা, না করনে দুঙ্গা কোনও প্রভাব ফেলেনি।" কংগ্রেস বলছে, দেশে এসে নরেন্দ্র মোদির মুখের উপর বাইডেন মানবাধিকার, সুশীল সমাজের ভূমিকা এবং মুক্ত সংবাদ মাধ্যমের প্রতি সম্মানের বিষয়ে যা বলেছেন, সেই বিষয়টিই ভিয়েতনামেও বলেছেন।

এর আগে জয়রাম রমেশ অভিযোগ করেন যে, দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকের পরে বাইডেনের দলকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কে কোনও প্রশ্নই করতে দেওয়া হয়নি। অথচ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ভিয়েতনামে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, মিডিয়ার প্রশ্ন শুনছেন, উত্তর দিচ্ছেন। এতে আসলে অবাক হওয়ার কিছু নেই। পদ্ধতি এটাই, পথও এটাই। কিন্তু ভারতীয় মিডিয়া কেন 'গোদি মিডিয়া' নাম পেয়েছে তা খুবই স্পশট হয়ে গিয়েছে। এদেশের গণতন্ত্র মোদি-স্টাইলে চলছে বলে অভিযোগ কংগ্রেসের।

তবে হ্যানয়ে গিয়ে বাইডেন মোদিকে ধন্যবাদও জানিয়েছেন। ভারত-মার্কিন অংশীদারিত্বকে শক্তিশালী করার উপায় নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁদের দ্বিপাক্ষিক আলোচনা আগামীর রূপরেখা তৈরি করতে সাহায্য করবে বলেই তাঁর ধারণা। মোদির নেতৃত্ব এবং দিল্লিতে G20 সম্মেলনের আয়োজনের জন্য ঢালাও প্রশংসাও করেছেন বাইডেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।