নৈহাটিতে মিছিলে ঢুকে মেয়েদের পোশাক ছেঁড়া, স্লোগানে বাধা! নেপথ্যে তৃণমূল?

RG Kar Protest Naihati: আন্দোলনকারীরা বলছেন, মিছিলে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না। যে দুষ্কৃতীরা ঢুকে যান মিছিলে সেখানে বহু মহিলাও ছিলেন

inscript
২ মিনিট
নৈহাটিতে মিছিলে ঢুকে মেয়েদের পোশাক ছেঁড়া, স্লোগানে বাধা! নেপথ্যে তৃণমূল?

রবিবার, ৮ সেপ্টেম্বর। সারা রাজ্যজুড়ে নানা প্রতিবাদ কর্মসূচি ছিল আরজি কর-কাণ্ডের প্রতিবাদে। শুধু তো রাজ্য নয়, সারা বিশ্ব তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিল রবিবার। অথচ প্রতিবাদে নেমে নৈহাটিতে যে ধুন্ধুমার কাণ্ড ঘট, ন্যক্কারজনক বললেও সম্ভবত তার সঠিক ব্যাখ্যা হয় না। রবিবার রাতে আর সমস্ত জায়গার মতোই নৈহাটিতেও প্রতিবাদ মিছিল ছিল। কয়েকজন দুষ্কৃতী মিছিলে ঢুকে গিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকারীরা বলছেন, কয়েকজন দুষ্কৃতী মাইকের তার ছিঁড়ে দেয়। স্লোগানে বাধা দেয়। এর আগে ঠিক এমনই ঘটনা ঘটেছিল মাথাভাঙাতেও।

নৈহাটিতে রবিবার বেশ কয়েকটি স্কুলের পড়ুয়া এবং প্রাক্তনীরা মিছিল করেন। নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাক্তনীরাও সামিল হন তাতে। আন্দোলনকারীরা জানাচ্ছেন, নৈহাটির ফেরিঘাট থেকে মিছিল শুরু হয়েছিল। অভিযোগ, ওই মিছিল যখন রামকৃষ্ণ মোড়ে প্রবেশ করে, তখন দুষ্কৃতীরা মিছিলে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে। প্রতিবাদকারীদের অভিযোগ, লাথি ঘুষি মারতে থাকে ওই দুষ্কৃতীরা। টোটোগুলিকে আটকে দেয় তারা, সরাসরি মিছিল করতে বারণ করা হয় আন্দোলনকারীদের। সঙ্গে চলতে থাকে অকথ্য গালিগালাজ। আন্দোলনকারীদের দাবি, হঠাৎই মিছিলে কয়েকজন দুষ্কৃতী ঢুকে যায়। মাইকের তার ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিবাদে সামিল মহিলাদের উপরেও আক্রমণ করা হয় বলে অভিযোগ।

আন্দোলনকারীরা বলছেন, মিছিলে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না। যে দুষ্কৃতীরা ঢুকে যান মিছিলে সেখানে বহু মহিলাও ছিলেন। প্রতিবাদে সামিল হওয়া শিক্ষকদের মিছিলের মধ্যে মারধর করা হয় বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, হামলা চালাল কারা? ভয় দেখাতেই কি হামলা? তাহলে নেপথ্যে রয়েছে কারা? গত ১৪ অগাস্ট প্রথম কলকাতা শহরসহ সারা রাজ্যেই ‘রাতদখল’-এর ডাক দিয়েছিলেন মহিলারা। মধ্যরাতে পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মানুষ। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে স্লোগান তুলেছিলেন। তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের একমাসের মাথায় আবারও রাতদখলের ডাক ওঠে। ৯ তারিখ সুপ্রিম শুনানি ও ঘটনার একমাস পূর্তির প্রেক্ষাপটেই সারারাজ্য এমনকী বিদেশেও প্রতিবাদ বিক্ষোভ ছিল। উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বিক্ষোভে নেমে যে হামলার মুখে পড়ল সাধারণ মানুষ, তাতে আবারও প্রশ্ন উঠছে তাই, তবে কি ধামাচাপা দিতে মরিয়ে হয়ে গেছে একপক্ষ?

অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডারাই এই মিছিলে ঢুকে হেনস্থা করেছে, বাধা দিয়েছে, মারধর করেছে। তাই পুলিশও এই গোটা ঘটনায় নিষ্ক্রিয় ছিল। স্থানীয় তৃণমূল নেতারা অবশ্য বলছেন, আরজি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে তারাও মিছিল করছিলেন। সেইসময়ই নাকি ধাক্কাধাক্কি করা হয়। এই ঘটনায় সিপিআইএমকে টেনে এনেছে তৃণমূল। যদিও এই পাল্টা অভিযোগকে নজর ঘোরাতে চাওয়ার মরিয়া চেষ্টা হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া, মাইক ছিনিয়ে নেওয়ার পিছনে শাসকের মদত না থাকলে পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল সেই সওয়াল উঠছেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।