বাঙালির ব্যবসার 'আইকন' তিনিই! কেন স্বেচ্ছাবসর নিলেন বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর?

Chandra Shekhar Ghosh: বন্ধন পরিবারে এখন ৩ কোটি ঋণগ্রাহক এবং আমানতকারী রয়েছেন। আছেন ৭৫ হাজার কর্মী

inscript
২ মিনিট
বাঙালির ব্যবসার 'আইকন' তিনিই! কেন স্বেচ্ছাবসর নিলেন বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর?

এক দশক প্রায়। যাত্রাপথ থেকে সরে দাঁড়ালেন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ। স্বেচ্ছাবসর নিয়েছেন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর। বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা হয়েছিল চন্দ্রশেখর ঘোষের হাতেই। ন’বছর আগে যাত্রা শুরু হয় বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা বন্ধন ব্যাঙ্কের। সেই প্রায় দশ বছরের সম্পর্কে ইতি টানলেন চন্দ্রশেখর। ইতিমধ্যেই বোর্ডের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। চন্দ্রশেখরের বন্ধন ব্যাঙ্ক শুধু বাংলার নয়, পূর্ব ভারতের প্রথম বেসরকারি ব্যাঙ্ক। বন্ধনই প্রথম কোনও নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থা (এনবিএফসি), যা ব্যাঙ্কে উন্নীত হয়।

বন্ধন ব্যাঙ্ক একটি বিবৃতিতে জানিয়েছে, আগামী ৯ জুলাই দায়িত্ব থেকে অবসর নেবেন চন্দ্রশেখর ঘোষ। ২০১৫ সালের ২৩ অগাস্ট বন্ধন ব্যাঙ্কের যাত্রা শুরু হয়। তারপর থেকে টানা তিন বার বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদের দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে চন্দ্রশেখর ঘোষকে আরও এক বার তিন বছরের জন্য ওই পদে মনোনীত করা হয়েছিল। সেই মেয়াদ পূরণের আগেই স্বেচ্ছবসরের সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রশেখর।

বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর তাঁর ইস্তফাপত্রে লিখেছেন, ‘‘প্রায় এক দশক ধরে ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসাবে দায়িত্ব পালন করার পর এখন মনে হচ্ছে, আমার আরও বৃহত্তর দায়িত্ব নেওয়ার সময় এসেছে। বন্ধন গোষ্ঠীর নীতি ও কৌশল নির্ধারণকারীর ভূমিকায় কাজ করার সময় এসেছে। তাই আমি আগামী ৯ জুলাই, ২০২৪ আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’

তিনি আরও লিখেছেন, ‘‘বহু প্রতিকূলতা সত্ত্বেও বন্ধন বহু মাইলফলক ছুঁয়েছে এবং এই মুহূর্তে এই ব্যাঙ্কে এক লক্ষ ৩৫ হাজার কোটি টাকার আমানত জমা আছে। ব্যাঙ্কের পরিবারও বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব বলছে, বন্ধন পরিবারে এখন ৩ কোটি ঋণগ্রাহক এবং আমানতকারী রয়েছেন। আছেন ৭৫ হাজার কর্মী, আমি তাঁদের প্রত্যেকের কাছে ঋণী আমার নেতৃত্বে ভরসা এবং বিশ্বাস রাখার জন্য। আমি গর্বিত যে আমি পরবর্তী নেতৃত্বের জন্য একটি মজবুত সংস্থাকে ছেড়ে যাচ্ছি।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
লাখো গ্রাহকের ভরসা! এবার স্টেট ব্যাঙ্ককেও বেসরকারি হাতে তুলে দিতে চায় কেন্দ্র?

SBI Privatization : অর্থমন্ত্রী নির্মলা বলছেন, PSU-এর মূল্যায়ন বৃদ্ধির জন্য আবশ্যিক সমস্ত পদক্ষেপ করতে বরাবরই প্রস্তুত ছিল সরকার।

বাঙালির ব্যবসা নিয়ে কত কথাই হয়। বাঙালি হয়ে ব্যাঙ্ক প্রতিষ্ঠা করে সেই সমস্ত কথার সামনে প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিলেন চন্দ্রশেখর। নতুন ব্যাঙ্ক গড়ার জন্য ২০১৩ সালে ২৭টি আবেদন জমা পড়েছিল রিজার্ভ ব্যাঙ্কের কাছে। পরে টাটা সন্স এবং ভিডিওকন গ্রুপ আবেদন প্রত্যাহার করে নেয়। এরপরে ব্যাঙ্ক গড়ার লাইসেন্স পাওয়ার প্রতিযোগিতায় ছিল অনিল আম্বানি, আদিত্য বিড়লা, বাজাজ ফিনান্সের মতো বড় বড় সংস্থা। তবে জেতে দু’টি সংস্থা। তাদের মধ্যে একটি চন্দ্রশেখর ঘোষের বন্ধন ব্যাঙ্ক। জাতীয় স্তরে সফল বাঙালি ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। গত প্রায় এক দশকে মধ্যবিত্ত এবং উচ্চমধ্যবিত্তের ব্যাঙ্ক হয়ে উঠেছে বন্ধন ব্যাঙ্ক। আমানতের গড় পরিমাণ বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরুর পর থেকেই অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ দিতে আরম্ভ করে বন্ধন ব্যাঙ্ক।

ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি চন্দ্রশেখর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও কাজ করেছেন। সল্টলেকে হাসপাতাল খুলেছেন তিনি। কলকাতা শহরের অন্যতম বিখ্যাত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিও কিনেছেন। অবশেষে ৬৩ বছর বয়সে স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রশেখর।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।