বাড়ি গিয়ে তল্লাশি, তলব! আরজি কর আন্দোলনের মুখ বলেই হেনস্থা আসফাকুল্লাকে?

Asfakulla Naiya: রাজ্য মেডিক্যাল কাউন্সিল স্পষ্ট জানিয়েছিল, পিজিটি অর্থাৎ পোস্ট গ্যাজুয়েট ট্রেনি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করছেন আসফাকুল্লা।

inscript
৩ মিনিট
বাড়ি গিয়ে তল্লাশি, তলব! আরজি কর আন্দোলনের মুখ বলেই হেনস্থা আসফাকুল্লাকে?

আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ আন্দোলনে একেবারে সামনের সারিতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি নিজেও আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসক। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগে চলছিল পুলিশি তদন্ত। পুলিশ একাধিকবার তল্লাশি চালায় আসফাকুল্লার বাড়িতে। কেন এই হেনস্থা?

আসফাকুল্লার বিরুদ্ধে প্রথম অভিযোগ তোলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। তাঁদের অভিযোগ, সিঙ্গুরে একটি স্বাস্থ্য পরিষেবা সংস্থার বিজ্ঞাপনে আসফাকুল্লা নিজেকে ‘এমএস’ বলে দাবি করেছেন। এইটি আসলে নিয়মবহির্ভূত। বিতর্ক কেন? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন প্রশ্ন তোলে, কোর্স শেষ হওয়ার আগে আসফাকুল্লা কীভাবে নিজের পরিচয়ে ‘এমএস’ লিখছেন? আসফাকুল্লাকে এই প্রশ্ন তুলেই নোটিশ দেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিলও। কাউন্সিল হুমকিও দেয়, যথাযথ জবাব না পেলে আসফাকুল্লার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও হতে পারে।

এই বিষয়টি নিয়ে তৃণমূলের নেতা কুণাল ঘোষও লেখালিখি শুরু করেন। সিঙ্গুরের ওই সংস্থার বিজ্ঞাপনের ছবি পোস্ট করে কুণাল ফেসবুকে লিখেছিলেন, ‘‘তলায় সুলভ মূল্যে ফিজিওথেরাপি লেখা আছে। কিন্তু বিনামূল্যে চিকিৎসাটা লিখতে ভুলে গিয়েছে। এ বার থেকে ওখানে যাঁরা যাবেন, কেউ এক পয়সাও দেবেন না।’’ আরজি কর আন্দোলনের মুখ আসফাকুল্লা যে শাসক তৃণমূলের নেকনজরে থাকবেন না তা প্রত্যাশিতই। কিন্তু সেই কারণেই কি এই অভিযোগগুলি গুরুত্ব দিচ্ছে তৃণমূলও?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধর্ষণকাণ্ডে শাস্তি ঘোষণা, রাতদখলের আন্দোলন অতীত এবার?

RG Kar Rape and Murder Case: বাসের চালক বা খালাসির বদলে যদি কোনও প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ নির্ভয়ার ধর্ষক হতো, তাহলে আদৌ শাস্তি হত কি না, তা নিয়ে সংশয় জাগাচ্ছে অভয়া মামলা।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তথ্য বলছে, আসফাকুল্লা নিয়ম বহির্ভূতভাবে এই কাজ করছেন এমন অভিযোগ সত্য প্রমাণিত হলে আসফাকুল্লার ডাক্তারি ডিগ্রিও কেড়ে নেওয়া হতে পারে। কাউন্সিলের নোটিশের প্রেক্ষিতে বিধাননগর পুলিশ কমিশনারের আধিকারিকরাও আসফাকুল্লা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশের দাবি, তাঁদের কাছেও এই জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে কিছু অভিযোগ জমা পড়েছে।

রাজ্য মেডিক্যাল কাউন্সিল স্পষ্ট জানিয়েছিল, পিজিটি অর্থাৎ পোস্ট গ্যাজুয়েট ট্রেনি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করছেন আসফাকুল্লা। এই আচরণের কারণ দর্শাতে বলা হয় তাঁকে। তারপর আসফাকুল্লার কাকদ্বীপের রামতনু নগর এলাকার বাড়িতে যায় বিধাননগর পুলিশ। বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ। আসফাকুল্লার পরিবারের দাবি, পুলিশ আসার বিষয়ে তাঁদের কাছে কোনওরকমের খবরই ছিল না। সোজা বাড়িতে গিয়ে তল্লাশি নিয়ে আসফাকুল্লা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আবারও আরজি কর আন্দোলনে তার সক্রিয় ভূমিকাকেই এই পুলিশি হেনস্থার কারণ হিসেবে তুলে ধরেন। আসফাকুল্লা বলেছিলেন, ‘‘যেহেতু আরজি কর আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, তাই পুলিশ-প্রশাসন আমাকে ভয় দেখাচ্ছে।’’ আসফাকুল্লার দাদা অলিউল্লাহ নাইয়াও বলেছিলেন, ‘‘বিধাননগর থানার পুলিশ এসে কিছু নথিপত্র নিয়ে গিয়েছে এবং একটা নোটিশও দিয়ে গিয়েছে। এর থেকে বেশি কিছু বলেনি।’’ আসফাকুল্লাকে তলবও করে পুলিশ।

এই পুলিশি তল্লাশি এবং তলবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আসফাকুল্লা। এই জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে তদন্তপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়ে দেন, তদন্ত করার মতো উপযুক্ত কোনও তথ্য বা নথি দেখাতেই পারেনি পুলিশ। ফলে ছয় সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে স্পষ্ট প্রশ্ন করেন, "একপাতার অভিযোগেই তদন্ত শুরু হয়ে গেল, প্রমাণ কোথায়? তথ্যপ্রমাণ জোগাড় করে তদন্ত শুরু করলে কি ক্ষতি হতো?” কোনও তথ্য না পেয়ে তাহলে কেন এফআইআর করা হলো? শুধুমাত্র হেনস্থাই যে এর উদ্দেশ্য নয় তা কি নিশ্চিতভাবে বলা যায় আর? খোদ বিচারপতিই এই বিষয়টিতে ইঙ্গিত দিয়েছেন। বিচারপতি প্রশ্ন করেছেন, "অভিভাবক হয়ে সাধারণ মানুষের উপর ক্ষমতার প্রদর্শন করছে রাজ্য সরকার।অভিভাবক হয়ে রাজ্যই ক্ষমতার প্রদর্শন করলে সাধারণ মানুষ কোথায় যাবে? এখনও পর্যন্ত অপরাধমূলক বিশ্বাসভঙ্গের কোনও তথ্যপ্রমাণ নেই।"

তৃণমূলের অতিসক্রিয় নেতা কুণাল ঘোষ ফেসবুকে যা লিখলেন তাতে কি স্পষ্ট হয়ে গেল না যে, শাসকের বিরুদ্ধে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ারই প্রতিশোধমূলক আচরণ ছিল এই সম্পূর্ণ হেনস্থাপ্রক্রিয়া? আদালতের স্থগিতাদেশে আখেরে প্রশাসনেরই মুখ পুড়ল না তো, প্রশ্ন উঠছেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।