জিমন্যাস্টিক বিশ্বকাপে পদকজয়! মিশরে যে নজির গড়লেন বঙ্গকন্যা প্রণতি

Pranati Nayak: মিশরের কায়রোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন প্রণতি। ফাইনালে ১৩.৬১৬ স্কোর করেন প্রণতি।

Sohini Das
৩ মিনিট
জিমন্যাস্টিক বিশ্বকাপে পদকজয়! মিশরে যে নজির গড়লেন বঙ্গকন্যা প্রণতি

জিমন্যাস্টিকের দুনিয়ায় বিশ্বমঞ্চে এতদিন তেমন জায়গা করতে পারেনি ভারত। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে চমকে দিয়েছিলেন আগরতলার বঙ্গকন্যা দীপা কর্মকার। প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সেও প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তাঁর জন্য প্রদুনোভা ভল্টের নাম পৌঁছে গিয়েছিল দেশের প্রতিটি কোণায়। তবে শেষরক্ষা হয়নি। অল্পের জন্য় পোডিয়াম ফিনিশ করতে পারেননি ব্রাজিলে। দীপা শেষ করেছিলেন চতুর্থ স্থানে। তবে দীপার সেই শূন্যস্থান পূরণ করেছেন আরেক বঙ্গকন্যা। ভারতকে ফের আরও একবার জিমন্যাস্টিকের স্বপ্ন দেখিয়েছে বাংলার আরেক কন্যা প্রণতি নায়েক।

পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি। মিশরের কায়রোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন প্রণতি। ফাইনালে ১৩.৬১৬ স্কোর করেন প্রণতি। এই বিভাগে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার আন চ্যাং ওক। তাঁর স্কোর ১৪.২৩৩। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছেন বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভা। তাঁরও স্কোর প্রণতির মতোই ১৩.৬১৬। সমান পয়েন্ট পেলেও টেকনিক্যাল দিক থেকে এগিয়েছিলেন ভ্যালেন্টিনা। তাই রুপো জিতেছেন তিনি। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলার মেয়েকে। তাঁর এই সাফল্যের জন্য প্রণতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডোপিংয়ের জেরে দু'বছরের নির্বাসন, কলঙ্ক কাটিয়ে ফের জাদু দেখাতে পারবেন দীপা কর্মকার?

Dipa Karmakar Suspension : জিমন্যাস্টিকের তারকা দীপা কর্মকারকে সাসপেন্ড করা হচ্ছে খেলা থেকে। ২১ মাস তাঁকে এই শাস্তি ভোগ করতে হবে। কেন?

এই অলিম্পিকে সোনা রূপো হাত থেকে ফস্কালেও সাফল্য ঝাড়গ্রামের কন্যাকে এই সাফল্য আরও এক ধাপ এগিয়ে দিয়েছে প্যারিস অলিম্পিকে ছাড়পত্র পাওয়ার দিকে। তৃতীয় ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে পদক জিতলেন ঝাড়গ্রামের মেয়ে প্রণতি। তাঁর আগে ২০১৮ সালে অনুণা রেড্ডি ও ২০১৮ সালে দীপা পদক জিতেছিলেন। এ বারের প্রতিযোগিতা ভাল যায়নি দীপার। ফাইনালের জন্য যোগ্যতা অর্জন রাউন্ডে প্রণতির থেকে ভাল স্কোর করেছিলেন তিনি। কিন্তু ফাইনালে তাঁর স্কোর হয় ১৩.৩৮৩। ফলে পঞ্চম স্থানে শেষ করতে হয় ত্রিপুরার জিমন্যাস্টকে।

প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের জন্য বিশ্বকাপের একটি সিরিজ়ের আয়োজন করা হয়। চারটি প্রতিযোগিতা হয় সেখানে। কাইরোতে হয়েছে প্রথম প্রতিযোগিতা। এর পরে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি জার্মানির কটবাস, ৭ থেকে ১০ মার্চ আজেরবাইজানের বাকু ও ১৭ থেকে ২০ এপ্রিল কাতারের দোহায় হবে প্রতিযোগিতা। এই চারটি বিশ্বকাপ শেষে প্রতিটি বিভাগ থেকে পুরুষ ও মহিলাদের শীর্ষ দুই জিমন্যাস্ট প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করবেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রথমবার মহিলাদের খেলা, বাঘকে চুমু! গ্রেট বেঙ্গল সার্কাসের নেপথ্যে ছিলেন এই বাঙালিই

Great Bengal Circus: দুঃসাহসী মহিলা একের পর এক শোয়ে বাঘের সঙ্গে একই খাঁচায় খেলা দেখালেন, বাঘকে চুমু খেলেন। একই সঙ্গে বন্য বাঘ এবং পুরুষশাসিত সমাজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন

কায়রোর জিমন্যাস্টিকের বিশ্বকাপ টুর্নামেন্টের এই সাফল্য যে প্রণতির কেরিয়ারের অন্যতম বড় মাইলস্টোন তাতে কোনও সন্দেহ নেই। এই জয় শুধুমাত্র তাঁর ঝুলিতে পদক সংখ্যাই বাড়ায়নি, বরং আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিকেও তাঁর জায়গা ইতিমধ্যেই পাকা করে দিয়েছে। বিশ্বের তাবড় জিমন্য়াস্টিকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে প্রণতিকে। আর এই সাফল্যের পথটা মোটেই সহজ ছিল না তাঁর। সবচেয়ে বড় কথা, নিজের রাজ্য বাংলা ছেড়ে ওডিশায় ভারতীয় জিমন্যাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টারে দিনের পর দিন অনুশীলন করতে হয়েছে প্রণতিকে। তবে তার জন্য বাংলার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই জানিয়েছেন ২৮ বছর বয়সি এই খেলোয়াড়। বরং OGHPC-তে অনুশীলন তাঁর পারফরম্যান্সকে আরও ভালো করেছে বলেই মনে করেছেন তিনি। প্রণতি সাফ বললেন, 'বাংলার বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। তবে ওডিশায় এসে অনুশীলন করার জন্য আমার আরও উন্নত যন্ত্রপাতি, আরও ভালো কোচ পেয়েছি। আর এগুলোই একজন খেলোয়াড়ের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে।'

গত ১৫ বছর ধরে প্রণতি মিনারা বেগমের অধীনে অনুশীলন করেছেন। তবে গত ২ মাস ধরে তিনি ইজিপ্টের কোচ আমানির কোচিংয়ে অনুশীলন করছেন। প্রণতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমানির থেকে পাওয়া টিপস তাঁকে পারফরম্যান্স উন্নত করতে অনেকটাই সাহায্য করেছে। পাশাপাশি নিজের ফিটনেস উন্নত হওয়ার কারণেও যারপরনাই খুশি। বললেন, 'আমার ফিটনেস আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। এবার আমি নিজের ভল্টের উপরেই আরও বেশি করে মনোনিবেশ করতে চাই।'

কায়রোর বিশ্বকাপ টুর্নামেন্ট তো হল। আপাতত প্যারিস অলিম্পিকস পাখির চোখ প্রণতির। ২০১৬ সালের অলিম্পিকে বাঙালির স্বপ্ন অধরা রয়ে গিয়েছিল জিমন্যাস্টিকে। সেই স্বপ্ন কি এবার পূরণ হবে বাংলা তথা আপামর ভারতের! প্রণতির হাত ধরে আশায় বুক বেঁধেছে দেশবাসী।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।