নাসরুল্লাহের মৃত্যুর পরে ইজরায়েলকে হুঁশিয়ারি! হিজবুল্লাহের শীর্ষে কে এই নঈম কাসেম?

Naim Qassem: নাসরুল্লাহের মৃত্যুর পরে ইজরায়েলকে হুঁশিয়ারি দিতে যাকে দেখা গিয়েছিল, তিনি নঈম। যিনি এতদিন হিজবুল্লাহের সশস্ত্র গোষ্ঠীর প্রধান তো ছিলেনই, তার পাশাপাশি ছিলেন হিজবুল্লাহের সেকেন্ড ইন কম্যান্ডও।

Sohini Das
৪ মিনিট
নাসরুল্লাহের মৃত্যুর পরে ইজরায়েলকে হুঁশিয়ারি! হিজবুল্লাহের শীর্ষে কে এই নঈম কাসেম?

গাজা, লেবানন এবং ইরান, তিন জায়গায় একসঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। নিজেদের শক্তির খতিয়ান দিতে ইরানে শেষপর্যন্ত হামলা চালিয়েছে ইজরায়েল। তার প্রত্যাঘাত স্বরূপ ইরান পাল্টা কোন দায় দেয়, তা এখন আন্তর্জাতিক মহলে উদ্বেগের বিষয়। দিন কয়েক আগেই লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইজরায়েলি সেনা। তার রেশ কাটতে না কাটতে গাজায় হামাসপ্রধান সিনওয়ার খুন হন ইজরায়েলি সেনার হাতে। এই ধারা চলছেই। নাসরুল্লাহের মৃত্যুর পরেই ইজরায়েলকে হুমকি দিয়েছিল ইরান। এমনকী ইজরায়েলকে সায়েস্তা করতে মাঠে নেমে পড়েছিল ইয়েমেনের জঙ্গি সংগঠন হাউথিরাও। এই পরিস্থিতিতে এতদিন খালিই ছিল হিজবুল্লাহ প্রধানের পদ। অবশেষে সেখানে অভিষিক্ত হলেন হিজবুল্লাহের সশস্ত্র গোষ্ঠীর প্রধান শেখ নঈম কাশেম।

জল্পনা ছিলই। নাসরুল্লাহের মৃত্যুর পরে ইজরায়েলকে হুঁশিয়ারি দিতে যাকে দেখা গিয়েছিল, তিনি নঈম। যিনি এতদিন হিজবুল্লাহের সশস্ত্র গোষ্ঠীর প্রধান তো ছিলেনই, তার পাশাপাশি ছিলেন হিজবুল্লাহের সেকেন্ড ইন কম্যান্ডও। গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বেইরুটে হিজবুল্লাহের সদর দফতরে হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই হামলাতেই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

তাঁর মৃত্যুর পর হিজবুল্লাহের শীর্ষপদে বসতে পারেন নাসরুল্লাহের খুড়তুতো ভাই হাশেম সফিউদ্দিন, এমনও জল্পনা শুরু হয়েছিল। শোনা যায়, সেই ১৯৯০ সাল থেকেই নাকি তাঁকে নাসরুল্লাহের উত্তরসুরি হিসেবে মনোনীত করা রয়েছে। তখনও অবশ্য ইরানে পড়াশোনা করছিলেন তিনি। সে যাই হোক, শেষপর্যন্ত সেই জল্পনায় সিলমোহর পড়েনি। কারণ সপ্তাহ তিনেক আগে ইজরায়েলি হামলায় মৃত্যু হয় সেই হাশেমেরও। তাঁর পরিবর্তে হিজবুল্লাহের সশস্ত্র শাখার প্রধান ৭১ বছর বয়সী নঈমকেই বেছে নিয়েছে সংগঠন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলের হামলায় নিহত নাসরাল্লাহ, এবার হিজবুল্লাহর দায়িত্ব সামলাবেন কে?

Hezbollah Hashem Safieddine: কার্যনির্বাহী পরিষদের প্রধান হিসাবে, সাফিউদ্দিন হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলি তত্ত্বাবধান করেন।

সেই ১৯৯১ সাল থেকে হিজ়বুল্লার দ্বিতীয় শীর্ষ পদে রয়েছেন কাশেম। তখন লেবাননের এই গোষ্ঠীর প্রধান ছিলেন আব্বাস আল্‌-মুসায়ি। সেই আব্বাসেরও মৃত্যু হয়েছিল ইজ়রায়েলি হানায়। পরবর্তী সময়ে হিজবুল্লাহের প্রধান হিসেবে দায়িত্ব যায় নাসরুল্লাহের হাতে। কাশেম পালন করেছেন সংগঠনের দ্বিতীয় শীর্ষ পদে দায়িত্ব। হিজ়বুল্লার অন্যতম মুখপাত্র হিসাবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। ২০০৬ সালে নাসরুল্লাহ আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর থেকে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার দায়িত্বও ছিল তাঁরই উপর।

১৯৫৩ সালে লেবাননের দক্ষিণে, বেইরুটে জন্ম কাশেমের। শিয়া আমাল আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক ময়দানে ক্রমে সক্রিয় হতে থাকেন কাশেম। যদিও ১৯৭৯ সালে সেই দলই ত্য়াগ করে বেরিয়ে আসেন কাশেম। ১৯৮২ সালে হিজবুল্লাহের জন্ম হয় লেবাননে। এই নঈম কাশেম ছিল প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। ১৯৯২ সালে প্রথম বার সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে হিজবুল্লাহ। সে সময় হিজবুল্লাহের সংসদীয় নির্বাচনী প্রচারণার সাধারণ সমন্বয়কারীর ভূমিকায় ছিলেন কাশেম।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিজবুল্লাহর গোপন বাঙ্কারে বিপুল সোনাদানা, ধনরাশির খোঁজ! হাসপাতালের নীচে কেন মজুত এত অর্থ?

Israel-Hezbollah War: হিজবুল্লাহের গোপন বাঙ্কারে লুকানো রয়েছে ৫০০ মিলিয়ন ডলারের নগদ এবং সোনাদানা। বেইরুটের একটি হাসপাতালের নিচে রয়েছে হিজবুল্লাহের সেই গোপন বাঙ্কার।

নাসরুল্লাহের মৃত্যুর সংবাদমাধ্যমের সামনে এসে ইজরায়েলকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল কাশেমকে। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। নাসরুল্লাহ জমানাতেও হিজ়বুল্লার অন্দরে কাশেমের গুরুত্ব ছিল যথেষ্ট। জানা যায়, উপপ্রধান পদে থাকার সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ সামরিক অভিযানগুলির পরিকল্পনার পাশাপাশি ধর্মীয় কার্যকলাপগুলি পরিচালনা করতেন তিনি। সেই কাশেমকেই এবার প্রধান নেতা হিসেবে বেছে নিল হিজবুল্লাহ।

গত কয়েক মাসে ইজরায়েল-হিজবুল্লাহ দ্বন্দ্বের মধ্যে নিহত হয়েছেন অসংখ্য হিজবুল্লাহ কম্যান্ডার। লেবাননে যেখানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল, সে সময় হিজবুল্লাহের শীর্ষপদ ফাঁকা থাকাটা মোটেই ভালো বার্তা দিচ্ছিল না শত্রু দেশগুলিকে। অবশেষে কাশেমকেই অভিভাবক বেছে নিল হিজবুল্লাহ। এদিকে লেবাননে তো বটেই, গাজাতেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। উত্তর গাজায় ইজরায়েলের সাম্প্রতিক হামলায় প্রায় একশোর কাছাকাছি মানুষ নিহত হয়েছেন বলে খবর। এর সঙ্গেই গাজায় সাহায্যকারী রাষ্ট্রসঙ্ঘের সংস্থা UNRWA-কে নিষিদ্ধ করেছে ইজরায়েল। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনও আনতে চলেছে নেতানিয়াহুর দেশ। সংস্থার কর্মীদের বিরুদ্ধে ইজরায়েলবিরোধী কার্যকলাপের অভিযোগ এনেছে ইজরায়েল। এই বিষয়টি নিয়ে গভীর ভাবে ক্ষুব্ধ রাষ্ট্রপুঞ্জ। এই বিষয়টি অমানবিক বলেই দাবি তাদের।

এদিকে নাসরুল্লাহের মৃত্যুর পরেই ইজরায়েলের রাজধানী-সহ একাধিক শহরে হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার পর ছেড়ে কথা বলতে চায়নি ইজরায়েলও। তারা জানিয়ে দেয়, ইরানকে যদি যথাযথ উত্তর দিতে না পারে, তাহলে গোটা বিশ্ব তাকে দুর্বল ভাববে। আর সেই পথে হেঁটেই ইরানে সাহস করে হামলা চালিয়ে বসেছে ইজরায়েল। শনিবার ভোর থেকে ইরানে একের পর এক হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনা। রোববার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সিস্টেম বিকল করে দিয়েছে। তিনি বলেন হামলায় ইরানের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতার মারাত্মক ক্ষতি হয়েছে। ইরানের কর্মকর্তারা প্রকাশ্যে ইসরায়েলের হামলার প্রভাবকে খুব একটা গুরুত্ব দেননি। তারা বলেছেন বেশীরভাগ ক্ষেপণাস্ত্রকে রুখে দেয়া হয়েছে। আর যেগুলো ঠেকানো যায়নি সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষতি করেছে। যদিও ওই হামলার পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। তিনি বলেছেন, “কর্তৃপক্ষ নির্ধারণ করবেন, তারা কীভাবে ইরানি জনগণের ইচ্ছে ও শক্তিকে ইসরায়েলি সরকারের কাছে পৌঁছে দেবেন এবং দেশ ও জাতির স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন”। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানও তার দেশের সর্বোচ্চ নেতার সুরেই কথা বলেছেন। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন: “আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশ ও জাতির অধিকারকে সুরক্ষিত রাখব”।

ইরানের মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন হিজবুল্লাহেরা এতদিন অভিভাবকহীন অবস্থায় বেশ খানিকটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। অবশেষে তখতে রয়েছেন প্রধান। সেই জোরে ভর করেই কি এবার লেবাননে তো বটেই, পাশাপাশি ইরান এবং গাজায় ইজরায়েলের হামলার প্রত্যাঘাত ফিরিয়ে দেবে হিজবুল্লাহ? ঠিক কী পরিকল্পনা আঁটছে তারা? একই সঙ্গে ইরানই বা কী ব্যবস্থা নেবে ইজরায়েলের বিরুদ্ধে? আপাতত গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সে দিকেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?