এক কাপ চায়েই ঘুম ভাঙছে বাঙালির, কিন্তু জানেন কি কাপ-প্লেট-ট্রে-এর বাংলা প্রতিশব্দ?

Bengali Language : বিট্রিশ আমলে চা প্রবেশ করে বাংলায়। তারপর সময়ের সঙ্গে তাদের হাত থেকেই চা ঢুকে পড়ে বাঙালির অন্দরে। আর এই চায়ের সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে ইংরেজদের ব্যবহৃত কাপ, প্লেট, ট্রে ইত্যাদি জিনিস।

Kankana Mukherjee
৩ মিনিট
এক কাপ চায়েই ঘুম ভাঙছে বাঙালির, কিন্তু জানেন কি কাপ-প্লেট-ট্রে-এর বাংলা প্রতিশব্দ?

ঘুম থেকে উঠেই ধূমায়িত চায়ের দিকে চোখ পড়তেই শীতের চাদর ছাড়েন অনেকেই। ধরা যাক, ঠিক এরকম সময় হঠাৎ উপস্থিত বিদ্যাসাগর মহাশয়। আঙুল তুলে জিজ্ঞেস করলেন এই যে কাপ প্লেটে করে চা খাচ্ছেন, এই কাপ প্লেটের বাংলা কী বলুন তো? ব্যাস পড়লেন মহা বিপদে! মাথা চুলকে কিছুতেই মনে করতে পারছেন না বাংলা প্রতিশব্দ! বারবার মনে হচ্ছে এটাই তো বাংলা। ইতিমধ্যে ধূমায়িত চা জুড়িয়ে জল হয়ে গেল কিন্তু মীমাংসা হল না কিছুই।

বাংলার এমন অবক্ষয়ের দোষ অবশ্য কোনও একজন ব্যক্তির নয়। ঠিক কবে থেকে কীভাবে যে হারাতে বসল বাংলা শব্দ তার হিসেব কষা মুশকিল। কিন্তু এ কথা খুব সত্যি যে, এমন অনেক কাপ প্লেট এবং ট্রে এর মতো অনেক ইংরেজি শব্দই ব্যবহারিক জীবনে এমনভাবে চেপে বসেছে যে তার থেকে পালানো মুশকিল। উপরন্তু কেউ যদি আসল বাংলা শব্দটা বলে বসেন সেটাই বোধগম্য হবে না অনেক ক্ষেত্রে। শুধু ব্যবহারিক জীবন তো নয়, সাহিত্যের ভাষাতেও এই ইংরেজি শব্দগুলিই বাংলা হিসেবে জায়গা করে নিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভাষার মারপ্যাঁচে গলদঘর্ম বাঙালির! জানেন কি চেয়ার-টেবিলের বাংলা প্রতিশব্দ?

Bengali Language : ইংরেজির দাপটে হারাচ্ছে প্রকৃত বাংলা শব্দ

‘বাংলা ঠিক আসে না’ আজকাল অনেকেরই। চলতে ফিরতে ইংরেজি বলাই দস্তুর। আধুনিকতায় পাল্লা দিতে দিতে সব থেকে বেশি মার খেল যারা তার মধ্যে সর্বাগ্রে আসে ভাষার নাম। সন্তানকে ইংরেজি মাধ্যমে ভর্তি করা দিয়েই এই জার্নিটা শুরু হয়ে যায়। বকৃতাম সময়ে যখন চাকরি নিয়ে এত এত দুর্নীতি তখন আরও বেশি করে ভয় চেপে বসে। ইংরেজি বলতে পারলেই ভবিষ্যত বদলাবে এমনটা ভেবে বসতে বাধ্য হয় বর্তমান প্রজন্ম।

যাই হোক, কাপ প্লেট ট্রের বাংলাটা এবার অন্তত জানিয়ে দেওয়া উচিৎ। পুরনো কিছু সাহিত্যের বই ঘাঁটলে কাপের বদলে ‘পেয়ালা’ শব্দের ব্যবহার লক্ষ্য করবেন অনেকেই, তবে প্লেটের বদলে ‘পিরিচ’ শব্দটি অনেকদিনই অস্তাচলে। নিমন্ত্রণ বাড়িতে রান্নার ঠাকুরদের কথায় কান পাতলে এখনও শুনবেন ‘ট্রে’ বদলে ‘রেকাবি’ বলছেন কেউ কেউ। কিন্তু রোজকার জীবনে এই শব্দগুলির ব্যবহার একেবারেই লক্ষ্য করা যায় না আর। তাই হয় তো কবির সুমনও তাঁর গানে এক ‘পেয়ালা’ চায়ে প্রেমিকাকে খুঁজতে ভয় পান। বরং এক ‘কাপ’ চায়েই নিশ্চিন্ত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অ্যালুমিনিয়াম কারখানায় বসে 'ম্যাজিক' শুরু, যেভাবে তৈরি হল 'নাটু নাটু' গান

Naatu Naatu Golden Globe: ‘মিরাপা টোক্কু’ (লাল লঙ্কা) ‘দুমুকুল্লাদাতাম’ (উপরে নিচে লাফানো) শব্দগুলি তেলেঙ্গানায় খুব সাধারণ কথ্য শব্দ। সেই সময় তেলেঙ্গানার প্রধান খাবার ছিল জোয়ার। এই খাবার খাওয়া হতো ঝাল ঝাল লাল লঙ্কা দিয়ে।

চা পানের অভ্যাসে যতোই অভ্যস্ত হয়ে পরিক বাঙালি, চা কিন্তু খোদ চীনা শব্দ। বিট্রিশ আমলে চা প্রবেশ করে বাংলায়। তারপর সময়ের সঙ্গে তাদের হাত থেকেই চা ঢুকে পড়ে বাঙালির অন্দরে। আর এই চায়ের সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে ইংরেজদের ব্যবহৃত কাপ, প্লেট, ট্রে ইত্যাদি জিনিস। বাংলায় অবশ্য এর অনেক আগে থেকে পেয়ালা, পিরিচ অথবা রেকাবি শব্দের চল। রান্নাঘরের বাসনের ভিড়ে এসব খুবই পরিচিত জিনিস। একটু বড় মাপের ট্রে হলেক্টাকে বারকোশ বল হয়। যদিও এই শব্দগুলিও বিদেশি শব্দভাণ্ডার থেকে প্রবেশ করেছে বাংলা অভিধানে।

ভাষা হল বহমান স্রোতের মতো। জীবনের নিয়ত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভাষাও বদলে বদলে যায়। বদলে যায় ভাষা ব্যবহারের অভ্যাসও। পরিবেশ পরিস্থিতির দায়ও এক্ষেত্রে অনেকখানি। তবে যে কোনও ভাষাতেই অন্য ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। এমন অনেক শব্দই অভিধানে যোগ হয় যা একেবারেই ভিন্ন ভাষার। বাংলাও ব্যতিক্রম নয়। বিভিন্ন সময়ে যেসব দেশ এখানে উপনিবেশ স্থাপন করেছেন তাদের বেশি কিছু শব্দও রেখে গিয়েছেন এখানে। ফরাসি, পর্তুগিজ, চিনা শব্দেরা প্রায়শই তাই ঘোরাফেরা করে আমাদের চোখের সামনে। অভিধানের নিয়মেই জায়গা করে নেয় তারা। কিন্তু ইংরেজির এই যে দাপট, তা একেবারেই আলাদা। আধুনিক হতে গিয়ে ভাষার ওপর যে ইংরেজি প্রভাব পড়ছে তাতে বাংলাভাষার চোখে জল আসে স্বাভাবিক। তাই কাপের বদলে পেয়ালায় চা পান করে হয় তো বদলাবে গোটা পরিস্থিতি। এর জন্য প্রয়োজন সার্বিক আলোচনার। প্রয়োজন বাংলা শব্দ ভান্ডার নিয়ে কথপোকথন। তবেই হয়তো কবির সুমনও বিশ্বাস নিয়ে এক পেয়ালা চায়েই হারানো প্রেমিকাকে ফিরে পেতে চাইবেন।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।