হুহু করে ঝরবে মেদ, ছিপছিপে চেহারা পেতে খান চিয়া বীজ! আসলে কী এটি?

Weight Loss : ভুঁড়ি কমিয়ে মেদহীন ছিপছিপে চেহারা চাইছেন? রোজ সকালে এইভাবে চিয়া বীজ খেলেই ফল পাবেন!

inscript
২ মিনিট
হুহু করে ঝরবে মেদ, ছিপছিপে চেহারা পেতে খান চিয়া বীজ! আসলে কী এটি?

শরীরের বাড়তি মেদ নিয়ে চিন্তা? সারাদিনে কী কী খাবেন আর কী কী খাবেন না, সেই নিয়ে কেবলই বিপদে পড়তে হয়? এছাড়া ব্যায়াম তো আছেই। তবে আজকের এই ব্যস্ত জীবনের সঙ্গে পাল্লা দিতে ডায়েট মেনে খাবার খাওয়ার একটা প্রবণতা কম বেশি প্রায় প্রতিটি ঘিরেই দেখা যায়। আর সেই ডায়েট কবরের তালিকায় জায়গা করে নিয়েছে চিয়া বীজ। ধরুন কম সময়ের মধ্যেই বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে চাইছেন, অথচ জিমে যাওয়ার সময় হাতে নেই তখন দারুণ বিকল্প হতে পারে এই চিয়া বা সিয়া বীজ। মাত্র এক সপ্তাহের মধ্যেই টের পাওয়া যায় এর ম্যাজিক। অনেকেই একে তিল বা তিসির সঙ্গে মিলিয়ে ফেলেন। দেখতে ছোট ছোট সাদা, ধূসর, বাদামি ও কালো রঙের এই বীজ আসলে জন্মায় মেক্সিতোতে। এই চিয়া বীজ পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে , প্রচুর পরিমাণে ওমেগা-৩, প্রোটিন ও ফাইবার রয়েছে যা হার্টের জন্য ভালো, রয়েছে আয়রন এবং ক্যালসিয়ামও। ওজন কমাতে বা রক্তে সুগারের সমস্যায়ও খেতে পারেন চিয়া বীজ।

আসুন জেনে নেওয়া যাক, এই চিয়া বীজ দিয়ে তৈরি তিনটি পুষ্টিকর জলখাবারের রেসিপি।

চিয়া বীজ পুডিং -

উপকরণ -

  • আপনার জন্য আরও কিছু লেখা
বেশি অথবা কম ঘুম দুইই কাল হতে পারে শরীরের! জানেন সুস্থ থাকতে কোন বয়সে কতটা ঘুম জরুরি?

Sleep : কিছুতেই ঘুম আসে না? কিংবা যখন ঘুমাচ্ছেন অনেক বেশি সময় পরও ক্লান্তি কাটছে না? দুইই হতে পারে বিপদের কারণ। জেনে নিন কোন বয়সে কতটা ঘুম জরুরি।

১ কাপ আমন্ড মিল্ক (বাজার থেকে কিনতে পারেন অথবা বাড়িতে ৬-৭টা কাজু আর ১ কাপ জল মিশিয়ে ব্লেন্ড করেও বানিয়ে নিতে পারেন), ১ কাপ স্ট্রবেরি কুচনো (বদলে আপনি যে কোনও ফল ব্যবহার করতে পারেন), ২ টেবিল চামচ মধু, ১/২ চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং ১/৪ কাপ চিয়া বীজ

প্রণালী -

স্ট্রবেরি ব্লেন্ডারে দিয়ে পিউরি বানিয়ে নিন। এবার একটা পাত্রে প্রথমে আমন্ড মিল্ক দিন। তাতে চিয়া সিডস মেশান। মধু আর ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিন। ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঢেলে দিন স্ট্রবেরি পিউরি। এবার তা সারা রাত ভরে রাখুন ফ্রিজে। সকালে বের করে ঠান্ডা ঠান্ডা খান সুস্বাদু অথচ পুষ্টিকর এই পুডিং।

চিয়া বীজ স্মুদি -

ফ্রিজে রাখা কিছু ফল যেমন কলা, বেরি এবং আম ইত্যাদির মিশ্রণ এবং তার সঙ্গে এক চামচ চিয়া বীজ এবং ভেষজ দুধ বা দই একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ স্মুদি। চিয়া বীজে থাকা ফাইবার এবং আয়রন সমৃদ্ধ খাবার সকালের জলখাবারে রাখলে তা একদিকে যেমন ত্বকের জেলা বাড়াবে অন্যদিকে তেমনই বাড়তি মেদ ঝরাতেও সহায়তা করবে।

চিয়া বীজ সমৃদ্ধ ওটস -

একটি জার বা পাত্রে শুধু ওটস, চিয়া বীজ সঙ্গে ভেষজ দুধ বা দই এবং মধু একত্রে ভালোভাবে মিশিয়ে সারা রাত ফ্রিজে রাখুন। যাতে চিয়া বীজ এবং ওটস তরল শোষণ করে, একটি ক্রিমি এবং নরম টেক্সচার তৈরি করতে পারে। সকালে, এটি ফ্রিজ থেকে বের করে পুনরায় ভালভাবে নাড়িয়ে জলখাবার হিসেবে খেয়ে নিন। মিষ্টির পরিমাণ কম মনে হলে একে সুস্বাদু করতে এতে কিছু ফল, বাদাম এবং দু এক ফোঁটা মধু যোগ করে খেয়ে নিন এই বিশেষ স্বাস্থ্যকর জলখাবার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।