ভারত জোড়ো ন্যায় যাত্রা: বাংলায় কোথায় কোথায় হাঁটবেন রাহুল গান্ধী?

Rahul Gandhi's Yatra through Bengal: অরুণাচল পেরিয়ে আগামী ২৫ জানুয়ারি বাংলায় প্রবেশ করবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। বাংলায় ঠিক কোন পথে হাঁটতে চলেছেন রাহুল?

Sindhu Som
৩ মিনিট
ভারত জোড়ো ন্যায় যাত্রা: বাংলায় কোথায় কোথায় হাঁটবেন রাহুল গান্ধী?

২০২৪-এর নির্বাচন আসন্নপ্রায়। মন্দির রাজনীতির বাড়বাড়ন্ত থেকে দূরে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন রাহুল গান্ধী। শুরু করেছেন 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। মণিপুর থেকে শুরু এই যাত্রা চলবে মহারাষ্ট্রের মুম্বই পর্যন্ত। মণিপুর, নাগাল্যান্ড পেরিয়ে বর্তমানে আসাম পার হচ্ছেন রাহুল। এরপর অরুণাচল পেরিয়ে আগামী ২৫ জানুয়ারি বাংলায় প্রবেশ করবে এই যাত্রা। বাংলায় ঠিক কোন পথে হাঁটতে চলেছেন রাহুল?

আগামী ২৫ জানুয়ারি সকাল আটটায় কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে যাত্রা। সে'খান থেকে আলিপুরদুয়ার হয়ে ২৮ তারিখ ফালাকাটা। এরপর জলপাইগুড়ির উপর দিয়ে ২৯ তারিখ শিলিগুড়ি পৌঁছবেন রাহুল। কিষণগঞ্জ হয়ে বিহারের খানিক ছুঁয়ে ফের ৩১ তারিখ মালদায় প্রবেশ করবে যাত্রা। এরপর মুর্শিদাবাদ বীরভূম হয়ে বিহারে প্রবেশ করবেন যাত্রাকারীরা। বিহার হয়ে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ১৩টি জেলার ৮০৪ কিমি পথ অতিক্রম করতে যাত্রা সময় নেবে ৮ দিন। এরপর উড়িষ্যা-ছত্তিশগড় হয়ে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে যাত্রার দীর্ঘতম পথ অতিক্রম করবেন যাত্রাকারীরা। ১০৭৪ কিমি। ২০টি জেলা পেরোতে সময় লাগবে ১১ দিন। উত্তরপ্রদেশের পরে মধ্যপ্রদেশ, রাজস্থান হয়ে গুজরাট। গুজরাটে সাতটি জেলা ৪৪৫ কিমি পথের জন্য বরাদ্দ ৫ দিন। সবশেষে মহারাষ্ট্র। ৬টি জেলায় ৪৭৯ কিমি পথ অতিক্রম করে যাত্রা শেষ হবে মুম্বইতে।

The leader of the largest opposition at LokSabha and the President of

Sri

requests the people of West Bengal to join in the

  • আপনার জন্য আরও কিছু লেখা
"দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য..." পশ্চিমবঙ্গ নয়, রাহুলের ন্যায় যাত্রার নিশানায় যে রাজ্য

Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra : রাহুলের দাবি, হিমন্ত বিশ্ব শর্মা নিজে, তাঁর সন্তান, এবং স্ত্রী- সবাই কোনও না কোনও দুর্নীতির সঙ্গে জড়িত।

by Sri

at the West Bengal part.

— West Bengal Congress (@INCWestBengal)

সারা দেশে সাম্প্রদায়িকতার হাওয়া এখন। অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠা হল। পাল্লা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী প্রতি মঙ্গল হনুমান চালিশা পাঠ শুরু করেছেন। ওড়িশায় তৈরি হয়েছে পুরীর মন্দিরের সম্মুখে বিরাট করিডোর। পশ্চিমবঙ্গেও গঙ্গারতি শুরু হয়েছে গত বছর থেকে। পুরীর মন্দিরের আদলে বিরাট জগন্নাথ মন্দির প্রস্তুত হচ্ছে দিঘাতে। সে'খানে হবে রথযাত্রাও। রাম মন্দিরের প্রতিবাদে মিছিল বেরোচ্ছে, কিন্তু কালীঘাটে পুজো দিয়ে সেই মিছিল শুরু হচ্ছে। সদগুরু বলছেন, আটশো বছরে মুসলমানরা যে রক্ত ঝরিয়েছে, তার নজির নেই। ফলে রামমন্দির হওয়াটা খুবই প্রয়োজন ছিল। তারকারা হাজির হয়েছেন রামমন্দিরে। শশী থারুর ফেসবুকে রামলালার বিগ্রহের ছবি দিয়ে লিখেছেন, “সিয়াবর রামচন্দ্র কি জয়'। দেশ জুড়ে এই হাওয়ার মাঝে একমাত্র মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করে আমজনতার কথা শুনতে চাইছেন রাহুল গান্ধীই। মানুষের সাধারণ সমস্যার কথা শুনতে চাইছেন তিনি। মণিপুরের হিংসাপীড়িত মানুষের সঙ্গে বার্তালাপ করেছেন রাহুল।

এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'আপনারা জানেন মণিপুর থেকে রাহুল গান্ধীজি শুরু করেছেন তাঁর দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রা, যার নামকরণ করা হয়েছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে শুরু, যার সমাপ্তি মহারাষ্ট্রের মুম্বইতে। আগামী ২৫ তারিখ, রাহুল গান্ধীজির সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে। তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে ফিরে যাবে বিহারের পথে।' অধীর আরও বলেন, 'বাংলার কংগ্রেস কর্মীদের ও সেই সঙ্গে বাংলার আপামর মানুষকে রাহুল গান্ধীজির নেতৃত্বে এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাকে সমর্থন সহযোগিতা ও তাতে অংশগ্রহণ করার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।'

দেশজোড়া মন্দির রাজনীতির বিপক্ষে মানুষের একমাত্র ভরসা এই ইন্ডিয়া ব্লকের যাত্রা। রাহুল গান্ধীর যাত্রা। মানুষের ন্যূনতম দাবি তুলে ধরতে সক্ষম হবেন রাহুল? প্রশ্ন থাকছেই।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?