ডেলিভারি কর্মীদের জন্য বড় খবর! চাকরি-নিরাপত্তা রক্ষায় যে বিল আনছে এই রাজ্য

Karnataka Gig Workers draft Bill: রাজস্থানে ইতিমধ্যেই গিগ শ্রমিকদের জন্য আইন আছে, কংগ্রেস সরকারই সেই আইন প্রণয়ন করে।

inscript
২ মিনিট
ডেলিভারি কর্মীদের জন্য বড় খবর! চাকরি-নিরাপত্তা রক্ষায় যে বিল আনছে এই রাজ্য

এই মুহূর্তে দেশে যে কয়েকটি ক্ষেত্রে সবথেকে বেশি শ্রমিক নিযুক্ত হচ্ছেন, তাদের মধ্যে অন্যতম বিভিন্ন অ্যাপ ভিত্তিক পরিষেবা। জোমাটো থেকে শুরু করে অ্যামাজন, উবর থেকে শুরু করে ব্লিঙ্কিট- প্রতিক্ষেত্রেই লক্ষ লক্ষ শ্রমিক নিযুক্ত যারা অসংগঠিত। এই শ্রমিকদের নিশ্চিত বেতন, কাজের নির্দিষ্ট সময়, বীমাসহ অন্যান্য সুবিধা অমিল। অথচ এই মুহূর্তে লক্ষ লক্ষ যুবক-যুবতী এই ক্ষেত্রেই চাকরি করছেন। তাই এই গিগ শ্রমিকদের দাবিদাওয়া রক্ষা এবারের লোকসভা নির্বাচনে, বিশেষ করে কংগ্রেসের অন্যতম প্রতিশ্রুতি ছিল। ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গে এসে ইনস্ক্রিপ্টকে এক একান্ত সাক্ষাৎকারে রাহুল গান্ধি জানিয়েছিলেন গিগ শ্রমিকদের বিভিন্ন দাবি, তাঁদের নিরাপত্তা, বীমার মতো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবেন তারা। ক্ষমতায় এলে বিশেষ বিলও হবে তাঁদের জন্য। এবার কর্ণাটক সরকার গিগ শ্রমিকদের নিরাপত্তা রক্ষার্থে বিশেষ আইন আনতে খসড়া বিল পেশ করতে চলেছে। গিগ শ্রমিকদের জন্য বিশেষ বোর্ড, কল্যাণ তহবিল এবং অভিযোগ জানানোর বিধি তৈরির কথা বলা হয়েছে ওই আইনের খসড়ায়৷

কর্ণাটক প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কার্স (সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার) বিল, ২০২৪ এর খসড়া সম্ভবত এই মাসের শেষের দিকেই বিধানসভার বাদল অধিবেশনে পেশ করা হবে। কর্ণাটক শ্রম বিভাগ অনুসারে, প্রস্তাবিত বিলের উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে গিগ শ্রমিকদের অধিকার রক্ষা করা, সামাজিক নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করা। বিলটিতে স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থায় স্বচ্ছতা আনার কথাও উল্লিখিত আছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডেলিভারি কর্মীদের জন্য বিরাট প্রতিশ্রুতি কংগ্রেসের! ইনস্ক্রিপ্টকে দেওয়া কথা রাখলেন রাহুল গান্ধি

Congress Yuva Nyay: মালদহে ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় ইনস্ক্রিপ্টের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধি। সম্পাদকের প্রশ্নই ছিল গিগ শ্রমিকদের নিয়ে।

গিগ শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড, ওয়েলফেয়ার ফান্ড তৈরি করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি গিগ কর্মীদের কল্যাণের জন্য প্রস্তাবিত বিলটির প্রতিশ্রুতি দেন৷ রাজস্থানে ইতিমধ্যেই গিগ শ্রমিকদের জন্য আইন আছে, কংগ্রেস সরকারই সেই আইন প্রণয়ন করে। কর্ণাটক সরকারের খসড়া আইনটিও রাজস্থানের আইনের পদাঙ্ক অনুসরণ করেই নির্মিত৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
Exclusive : ডেলিভারি শ্রমিকদের নিয়ে কী ভাবছে কংগ্রেস? যা জানালেন কানহাইয়া কুমার

Kanhaiya Kumar Exclusive : গিগ শ্রমিকদের অবস্থা নিয়ে কংগ্রেস কী ভাবছে তা ইনস্ক্রিপ্টকে স্পষ্ট করে জানিয়েছেন কানহাইয়া।

শুধুমাত্র বেঙ্গালুরুতেই প্রায় ২ লক্ষ গিগ কর্মী রয়েছেন যারা জোম্যাটো, পোর্টার, স্যুইগি, ওলা, উবর ইত্যাদি অ্যাপ পরিষেবার সঙ্গে যুক্ত। এই বিল পাস হলে লক্ষ লক্ষ গিগ শ্রমিকের অধিকার রক্ষা হবে। নিঃসন্দেহে তা ভারতীয় অর্থনীতির একটি বড় স্তম্ভকে আরও পোক্ত করবে।

বিলের যে ওয়েলফেয়ার বোর্ড তৈরির কথা বলা হয়েছে, সেই বোর্ডে কর্ণাটকের শ্রমমন্ত্রী, সরকারি কর্মকর্তারা সহ দুইজন গিগ কর্মী এবং রাজ্য কর্তৃক মনোনীত একজন নাগরিক সমাজের সদস্যও থাকবেন। প্রস্তাবিত আইনের অধীনে, গিগ কর্মীর যেকোনো অ্যাপভিত্তিক পরিষেবায় যুক্ত হলেই রাজ্য ওয়েলফেয়ার বোর্ডের অধীনে নিজেকে রেজিস্টার করার অধিকার পাবেন। তাঁকে সরকারের একটি আইডি দেওয়া হবে। প্রস্তাবিত আইন অনুসারে, গিগ শ্রমিকরা সরকারের নির্দিষ্ট সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা পাবেন। বিলটি অনুযায়ী গিগ কর্মীদের সময়ের বেশি খাটানো হলে তারা চুক্তি বাতিল করতে পারবেন। বিলটিতে কর্ণাটক গিগ ওয়ার্কার'স সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড নামে একটি তহবিলের প্রস্তাবও করা হয়েছে। এই তহবিলে রাজ্য ও কর্মীদের অবদানও থাকবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।