মণিপুর ঢাকতে বিজেপির চাই একটা শরীর? রাজা তোর কাপড় কোথায়!

Manipur Woman Molested: অমিত মালব্যর দাবি, পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসার অংশ হিসেবে নগ্ন করে হাঁটানো হয়েছে পঞ্চায়েত প্রার্থীকে!

Madhurima Dutta
৪ মিনিট
মণিপুর ঢাকতে বিজেপির চাই একটা শরীর? রাজা তোর কাপড় কোথায়!

অন্যের বাড়ির আমগাছের ডাল কেন আমার বাড়িতে এসে পড়বে? উচিত শিক্ষা দরকার। অন্যের বাড়ির মেয়েটিকে ধর্ষণ করে 'সবক' শেখানো যাক। কেন বেপাড়ার কুকুর আমার গলি দিয়ে হেঁটে যাবে? শিক্ষা দেওয়া দরকার, বেপাড়ার কোনও মেয়েকে হেনস্থা করা যাক। দেড়শো বছর আগে কেন সম্পত্তি সমান ভাগ হয়নি, দেড়শো বছর পরে এসে বেশি সম্পত্তি পাওয়া পরিবারের মেয়েটিকে নগ্ন করে হাঁটানো যাক। যাইই ঘটুক না কেন, মেয়েটিকে/মেয়েদেরকে যুতসই ধর্ষণ, লাগসই হেনস্থা করতে পারাটাই যুগপোযুগী 'শাস্তি', চিরকালীন 'সবক'। এপাড়া যদি অন্যায় করে, ওপাড়ার মেয়েদেরই শাস্তি পেতে হবে। এটাই স্বাভাবিক, তারপর সভ্য দেশের দোহাই দিয়ে বলতে হবে, আমি একা করিনি, উত্তরের পাড়া, দক্ষিণের পাড়া, গ্রহান্তরের পাড়া সর্বত্রই তো এটাই শাস্তির দস্তুর! এতে অবাক হওয়ার কী আছে? গণতন্ত্রের দোহাই দিয়ে বলতে হবে, একা আমি করিনি, আরও অনেকেই মেয়েদের এভাবেই 'শাস্তি' দিয়েছে। অতএব, হে গণতন্ত্র বিচার করুন কে বেশি দোষী! এভাবেই 'বিচার' চেয়েছেন অমিত মালব্য। এভাবেই মণিপুরের মেয়েদের নগ্ন করে হাঁটানোকে 'স্বাভাবিক' করে তুলতে চেয়েছে বিজেপি। বিজেপি বলতে চাইছে, বিজেপি শাসিত মণিপুর একা নয়, যেখানে বিজেপির শাসন নেই, সে যে ধনধান্য পুষ্পভরা বসুন্ধরা, এমনটা নয়। অন্যত্রও তো মেয়েদের সঙ্গে এমনই হয়। এই বাংলাতেও তো হয়েছে!

বিজেপির দুর্দান্ত চতুর আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি, পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসার অংশ হিসেবে নগ্ন করে হাঁটানো হয়েছে পঞ্চায়েত প্রার্থীকে! এ রাজ্যের সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওই মহিলা। ৮ জুলাই ভোটগ্রহণের সময় হাওড়াতে নাকি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়, তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়। ব্যাস, মিটে গেল! মণিপুরের পাশেই বাংলাকে দাঁড় করিয়ে বিজেপি বনাম তৃণমূল খেলা গেল বেশ। একটি ঘৃণ্য ঘটনার পাশে আরেকটি এনে ঘটনার ঘৃণাকে 'স্বাভাবিক' করে দেওয়ার চেষ্টা। বাংলায় আসলে কি এমনই ঘটেছে? পশ্চিমবঙ্গ পুলিশ বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে। ডিজিপি বলছেন, ১৩ জুলাই একটি শ্লীলতাহানির অভিযোগ পাওয়া যায় এবং সেই অনুযায়ী একটি এফআইআরও দায়ের হয়েছে। তবে ওই মহিলার অভিযোগের সমর্থনে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি যে তাঁকে নগ্ন করা হয়েছে এবং গ্রামে হাঁটানো হয়েছে।

ডিজিপির কথানুযায়ী, ওই মহিলা ইমেলে অভিযোগ দায়ের করেন যে ৮ জুলাই সকালে তাঁকে একটি পোলিং বুথ থেকে জোর করে বের করে দেয় তৃণমূলের কর্মীরা এবং তাঁর শ্লীলতাহানি করা হয়। ওই প্রার্থীকে পোশাক ছাড়াই রাস্তায় হাঁটানো হয়। পুলিশ অবিলম্বে তদন্ত শুরু করে এবং ওই দিন যে এ ধরনের কোনও ঘটনা ঘটেছে তার কোনও প্রমাণ মেলে না। কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা কেউ এই ঘটনার সত্যতার প্রমাণ দিতে পারেননি, এমনকী সম্প্রতি ওই অঞ্চলটি পরিদর্শন করা বিজেপির একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দলের কাছ থেকেও এই ঘটনার সপক্ষে কোনও প্রমাণই মেলেনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মণিপুর: পাহাড়ে স্বায়ত্ত্বশাসনই কি একমাত্র রাজনৈতিক সমাধান?

Manipur violence 2023: রাজ্যের প্রায় ৬০% মানুষের এই উপত্যকা শহরাঞ্চলে বাস। মেইতেইদের দাবি, ভূমি সমস্যার সমাধান করতে পাহাড়ে জমি কেনার ব্যাপারে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

Another complaint filed by a woman candidate of BJP, in Howrah’s Domjur… She was groped and assaulted, by TMC candidate and his agents, inside the counting center on 11th Jul 2023. Mamata Banerjee’s police is still to file an FIR. These are not isolated instances of crimes…

— Amit Malviya (@amitmalviya)

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের ফিরছে মনোরমার স্মৃতি! এ কোন অন্ধকার গাঢ় হচ্ছে মণিপুরে?

Manipur Violence: সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে, মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিও। হিংসার এমন ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে কেঁপে উঠেছে গোটা দেশ।

ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের কারও এমন ভয়ানক ঘটনা চোখে পড়ল না? বুথের বাইরেও যে বিপুল উপস্থিত ছিলেন তারাপ দেখলেন না? ভোটকর্মীরা দেখলেন না? ঘটনার কোনও ভিডিও ফুটেজও মেলেনি। আশেপাশের এলাকার সিসিটিভির ফুটেজে নাকি কিছুই মেলেনি। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি ওই এলাকা পরিদর্শন করেছেন। তিনিও তো এমন অভিযোগ তোলেননি। আর অভিযোগকারিণীর বয়ান? ডিজিপি জানাচ্ছেন, ওই মহিলা এবং তাঁর স্বামীর সঙ্গে বারংবার যোগাযোগ করা সত্ত্বেও, তাঁরা ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের বক্তব্য রেকর্ড করাতে রাজি হননি। এমনকী মেডিকেল রিপোর্টও পাঠাননি।

তাহলে কীসের ভিত্তিতে বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ এবং পশ্চিমবঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য এমন ভয়ানক অভিযোগ করলেন? একজন মহিলাকে, একজন পঞ্চায়েত প্রার্থীকে নগ্ন করে হাঁটানো হচ্ছে, পড়শি মণিপুরের ঘটনার প্রেক্ষিতে এমন অভিযোগ করার নেপথ্যে কোনও সত্যতা নেই?

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, মণিপুরের ঘটনার নিন্দা জানাচ্ছন তারা। "দুঃখজনক ঘটনা এবং এমন হওয়া উচিত ছিল না," বলছেন সুকান্ত। কিন্তু সুকান্তর দলের শাসনের রাজ্যে তো একা এমনটা হয়নি। বাংলায় যে মহিলা বিজেপি কর্মীকে নগ্ন করে হাঁটানো হলো, এ কি মণিপুরের চেয়ে কম দুঃখজনক? প্রচণ্ড দুঃখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তো কেঁদেই ফেলেছেন। মহিলার 'দুঃখে' মহিলার কান্নাকে ব্যবহার করলে ফল কিঞ্চিৎ ভালোই হয়। আর যেখানে একটি অন্যায় ঢাকতে অন্য অন্যায়ের দৃষ্টান্ত গড়তে হয় সেখানে তো বটেই।

মণিপুর ২০২৪ লোকসভা ভোটের ইস্যু হয়ে উঠেছে। 'ইন্ডিয়া' জোটের দলগুলির অন্যতম এজেন্ডাই হয়েছে মণিপুর। অবস্থা বুঝে ৭৮ দিন পর মৌনব্রত ভেঙেছেন মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, “মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের জন্য লজ্জাজনক।" তাই লজ্জাকে দুর্বলতা না করে, আঙুল তোলার যুদ্ধে নেমেছে বিজেপি। দেশকে বোঝানোর চেষ্টা হচ্ছে মণিপুরের দিকে তাকিয়ে বসে থাকবেন না। এরম অনেক জায়গাতেই ঘটে, বিশেষ করে যেখানে বিজেপি নেই সেখানে তো ঘটেই। কারণ ঘটাই স্বাভাবিক। মেয়েদের ধর্ষণ করে অন্যকে 'সবক' শেখাতে হয়, এ তো মহাকাব্যেই আছে! একা বিজেপির দোষ?

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?