১৫ বছর আত্মগোপন! পাকিস্তানকে দিশা দেখাচ্ছেন প্রথম রূপান্তরকামী চিকিৎসক

Pakistan's First Transgender Doctor: রূপান্তরকামীদের সমান শিক্ষা এবং সুযোগের অধিকারের লক্ষ্যে লড়ছেন সারাহ।

inscript
৩ মিনিট
১৫ বছর আত্মগোপন! পাকিস্তানকে দিশা দেখাচ্ছেন প্রথম রূপান্তরকামী চিকিৎসক

স্টিরিওটাইপ ভাঙা সহজ নয়, কোনও কালেই নয়। স্থান-কাল ভেদে জগদ্দল ধারণাদের সরিয়ে বিশ্বমাঝে স্থান করে নেওয়ার ইচ্ছা হাহাকার হয়ে ধাক্কা খায়। বিশেষ করে 'অন্য'দের কাছে। সামাজিকভাবে যারা নির্দিষ্ট বাঁধনে, নির্দিষ্ট খোপে পড়েন না, সমাজ সেই অন্যদের বাতিল করে সরিয়ে রাখতে পারলেই বাঁচে। তাতে প্রশ্ন এড়ানো যায়, যুক্তি খুঁজে কালঘাম ছোটানোর পরিশ্রম করতে হয় না। এই 'অন্য' হয়ে ওঠা আবার সামাজিক শ্রেণিভেদে বদলে যায়, দেশ ভেদে, ধর্মভেদে, সামাজিক অবস্থানভেদে বদলে যায়। তবে লড়াইয়ের বদল হয় না, নিজের সঙ্গে, সমাজের সঙ্গে এক নিরন্তর লড়াই। দীর্ঘ দীর্ঘ বছর নিজের পরিচয় লুকিয়ে বাঁচতে বাঁচতে যেমন লড়েছেন সারাহ গিল। পাকিস্তানের প্রথম রূপান্তরকামী চিকিৎসক!

স্কুলে পড়াকালীন অবশ্য সকলেই জানতেন সারাহ একজন ছেলে। নিজের বাস্তব পরিচয়, নিজের মেয়ে হয়ে ওঠার আকাঙ্খা চেপে রেখে নিজেকে ছেলে হিসাবেই পরিচয় দিতে হয়েছিল সারাহকে। আসল পরিচয় গ্রহণ করলে ঠিক কী হতে পারে সেই আশঙ্কা গিলে খেয়েছিল সারাহর পরিবারকে। "সমাজ কী বলবে" প্রশ্নের গুঁতো থেকে মুক্তি পেতে লেগেছে কয়েক দশক! "আমার বাবা-মা ট্রান্সজেন্ডার হিসাবে আমার পরিচয় গোপন করতে চেয়েছিলেন," সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন সারা। সমাজের চাপ তো বটেই, পরিবারের অন্দরে চলা কানাঘুঁষো এবং ব্যাপক সামাজিক অস্বীকৃতির আশঙ্কায় পুরুষ হয়েই বড় হচ্ছিলেন সারা।

“আমার মনে আছে আমার মা যখন চিকিৎসকের কাছ থেকে জানতে পারলেন যে আমি একজন ট্রান্সজেন্ডার মানুষ, অনেক কেঁদেছিলেন। ওটাই আমার জন্য সবচেয়ে কঠিন সময় ছিল। কিন্তু ডাক্তারের সেই অনুমোদনই আমাকে আমার পরিবারের কাছে গ্রহণযোগ্য করে তোলে,” বলেছেন চিকিৎসক ও সমাজকর্মী সারাহ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সংবিধানই অস্ত্র! লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছেন কেরলের প্রথম রূপান্তরকামী আইনজীবী!

Kerala's First Transgender Lawyer: ২৭ বছরের এই মানুষটি কেরলের প্রথম রূপান্তরকামী আইনজীবী!

ছেলে হিসাবে নিজের পরিচয় ত্যাগ করা কঠিন কাজ ছিল। ১৪ বছর বয়সে করাচিতে তাঁর পরিবার এবং বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল সারাহকে। যা হওয়ার তাই হলো! বাড়ি সমর্থন না থাকা রূপান্তরকামীরা যে যে সমস্যায় পড়েন, পড়লেন সারাহও। পরবর্তী বছরগুলিতে দেশের আরও অনেক ট্রান্সজেন্ডারদের মতোই কঠোর বাস্তবতা এবং চ্যালেঞ্জের মুখে পড়লেন সারাহ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রূপান্তরকামী সন্তানকে নিয়ে গর্বিত বাবা, ভারতীয় অভিভাবকরা শিখবেন?

২০২২ সালে এসে ছেলের রূপান্তরকামী পরিচয়কে গর্ব করে ঘোষণা করে খালেদ লিখেছেন, “আমার মেয়ে একজন রূপান্তরকামী।” কন্যা হ্যারিসের ছবি ট্যুইটারে শেয়ার করে খালেদ লিখেছেন, “আমি বরাবরই ওর জন্য গর্বিত। আমার মেয়ে আমাদের পরিবারকে সাহস এবং সত্য সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে।”

পিএএফ স্কুল এবং বাহরিয়া কলেজে পড়াশোনার পাট চুকিয়ে, করাচির জিন্নাহ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ থেকে এমবিবিএস পড়লেন সারাহ গিল। এমবিবিএস ডিগ্রি অর্জনের পরই সারাহ তাঁর এই অর্জনকে তাঁর সম্প্রদায় এবং অন্য সবাইকেই, যাদের কাছ থেকে সম্মান, প্রশংসা এবং ভালোবাসা পেয়েছেন, উৎসর্গ করেন। নিজের সাফল্যকে কেবল নিজের লড়াই বা অর্জন নয়, পাকিস্তানের রক্ষণশীলতার গর্ভে বেড়ে ওঠা সমস্ত রূপান্তকামীদের সাফল্য হিসেবেই দেখেন তিনি।

সারাহ ট্রান্সজেন্ডার শিশুদের অভিভাবকদের অনুরোধ করেন, প্রথম থেকেই শিশুদের সমর্থন জোগানোর জন্য যাতে বাচ্চারা হেনস্থা, বৈষম্য, উদ্বেগ, হতাশা, আত্মহত্যার চিন্তা বা অবৈধ-অনৈতিক কাজেকর্মে জড়িয়ে না পড়ে।

পাকিস্তানে রূপান্তরকামীদের অধিকার ও কল্যাণের জন্য কাজ করার সময় ট্রান্স সম্প্রদায়ের কাছ থেকে মেলা উৎসাহের বশেই সারাহ গিল পড়াশোনা চালিয়ে গিয়েছেন। সারাহ বলছেন, “ট্রান্সজেন্ডার সম্প্রদায় ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ভিক্ষা নয়, শিক্ষা ও সম্মানজনক চাকরি পাওয়ার দিকে বেশি আগ্রহী হয়েছেন তারা। কিন্তু সমাজের মনোভাবও বদলাতে হবে।" সারাহর বিশ্বাস, তিনি প্রথম রূপান্তরকামী চিকিৎসক হতে পারেন কিন্তু দেশের শেষ ট্রান্সজেন্ডার ডাক্তার হবেন না। তাঁর লড়াই ও সাফল্য শুরুর প্রথম ধাপ মাত্র। পাকিস্তানে আরও অনেক সারাহ শিক্ষায়, কাজে এগিয়ে আসবেন বলে বিশ্বাদ করেন তিনি। আর তার জন্য লড়তে হবে।

রূপান্তরকামীদের সমান শিক্ষা এবং সুযোগের অধিকারের লক্ষ্যে লড়ছেন সারাহ। এন্ডোক্রিনোলজিতে (হরমোন বিষয়ে) কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস ফেলোশিপের লক্ষ্যে এগোচ্ছেন তিনি যাতে দেশের চিকিৎসা পাঠ্যক্রমে রূপান্তরকামীদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলিকে অন্তর্ভুক্ত করা যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।