বিরাট ঘোষণা নির্মলার! এবার থেকে আর কোনও আয়কর দিতে হবে না মধ্যবিত্তদের!

Budget 2023: নতুন ট্যাক্স ব্যবস্থায় বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না সাধারণ মানুষকে!

inscript
৩ মিনিট
বিরাট ঘোষণা নির্মলার! এবার থেকে আর কোনও আয়কর দিতে হবে না মধ্যবিত্তদের!

বাজেট ঘোষণা হতেই ব্যাপক চমক! প্রথম থেকেই সরকার জানিয়েছিল এবছরের বাজেটে আয়করের উপর বিশেষ গুরুত্ব দেবে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বুধবার সকালে কেন্দ্রীয় বাজেট উপস্থাপনার শুরুতেই বিরাট ঘোষণা করে সাড়া ফেলেছেন দেশ জুড়ে! বুধবার সকাল ১১ টায় শুরু হয়েছে বাজেট পেশ। বাজেট পেশ হলেই সারা দেশের মানুষের, বিশেষ করে চাকুরিজীবিদের চোখ থাকে আয়করের দিকেই। আয়করের স্ল্যাব বা হার সম্পর্কিত ঘোষণার অপেক্ষায় থাকেন আমজনতা। সেই অপেক্ষার ফলও পেলেন নাগরিকরা। নতুন ট্যাক্স ব্যবস্থায় বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না সাধারণ মানুষকে!

নির্মলার দাবি, ২৫ শতাংশ আয়কর কমানো হল। আয়ের ঊর্ধ্বসীমা ৯ লক্ষ টাকা ধরলে কর দিতে হবে ৪৫ হাজার টাকা। ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে করমুক্ত সঞ্চয়ের ঊর্ধ্বসীমা ছিল ১৫ লক্ষ টাকা। উল্লেখ্য, এর আগে করমুক্ত আয়ের উর্ধ্বসীমা ছিল ৫ লক্ষ টাকা। এই বছরের বাজেটটি বিশেষ তাত্পর্যপূর্ণ কারণ এটিই আগামী বছরের সংসদীয় নির্বাচনের আগে মোদি সরকারের শেষ পূর্ণ বাজেট। গত বছরের বাজেটে, নির্মলা সীতারমণ কর ব্যবস্থায় কোনও পরিবর্তন করেননি।

নতুন ট্যাক্স স্ল্যাবের ঘোষণা করে নির্মলা জানিয়েছেন, পুরনো কর ব্যবস্থার অবলুপ্তি ঘটল। এবার থেকে কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে তাঁকে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম! ১৫ লক্ষ টাকা বার্ষিক আয় হলে দেড় লক্ষ টাকা কর দিতে হবে, যা আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। ৮৭ মিনিটের বক্তৃতার একেবারে শেষের দিকে ব্যক্তিগত আয়কর বিষয়ে নির্মলা বলেছেন, "এবার, আমি সেই বিষয়ে আসি যার জন্য সবাই অপেক্ষা করছে- ব্যক্তিগত আয়কর। এই বিষয়ে আমার পাঁচটি বড় ঘোষণা রয়েছে। এগুলি প্রাথমিকভাবে কর্মরত মধ্যবিত্তদের চরম উপকৃত করবে।"

করছাড়ের ঘোষণা করে নির্মলা বলেন, "বর্তমানে, যাদের আয় বছরে ৫ লাখ টাকা পর্যন্ত তাদের পুরনো এবং নতুন দুই ধরনের কর ব্যবস্থাতেই কোনও আয়কর দিতে হবে না। আমি নতুন কর ব্যবস্থায় ছাড়ের সীমা ৭ লাখে উন্নীত করার প্রস্তাব দিচ্ছি।"

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন-

  • আপনার জন্য আরও কিছু লেখা
আয়কর থেকে বিরাট মুক্তি! নির্মলা সীতারমণের এবারের বাজেটে কি বাঁচবে মধ্যবিত্তরা?

Budget 2023: ভারত সরকার এই মুহূর্তে সর্বাধিক বার্ষিক ৫ লক্ষ টাকা আয় পর্যন্ত রিবেটের সুবিধা দিয়ে থাকে।

০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না।

৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে ৫ শতাংশ।

বছরে আয় ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।

বছরে আয় ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ।

১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে ২০ শতাংশ।

আর বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

"দ্বিতীয় প্রস্তাবটি মধ্যবিত্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত। আমি ২০২০ সালে, ২.৫ লাখ টাকা থেকে শুরু করে ছয়টি আয়ের স্ল্যাব সহ নতুন ব্যক্তিগত আয়কর ব্যবস্থার প্রবর্তন করি। সেই সংখ্যা কমিয়ে এইবারে কর কাঠামো পরিবর্তন করার প্রস্তাব করছি। স্ল্যাব কমিয়ে পাঁচটি এবং কর ছাড়ের সীমা বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হোক,” বলেন নির্মলা। উদাহরণ হিসেবে নির্মলা জানাচ্ছেন, যার বার্ষিক আয় ৯ লক্ষ টাকা তাকে মাত্র ৪৫ হাজার টাকা কর দিতে হবে। আগে এই টাকার পরিমাণ ছিল ৬০ হাজার।

পারিবারিক পেনশনভোগী সহ বেতনভোগী শ্রেণি এবং পেনশনভোগীদের করযোগ্য আয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাটিও বাড়িয়েছেন নির্মলা। ১৫.৫ লক্ষ বা তার বেশি আয়ের প্রত্যেক বেতনভোগীই ৫২ হাজার টাকা লাভ করবেন। ভারতে সর্বোচ্চ প্রযোজ্য করের হারও ৪২.৭৪ শতাংশ থেকে ৩৯ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।