কলকাতাকে ঘিরে ধরছে মেট্রোরেল! এই বছরেই আর কোন কোন নতুন মেট্রো চালু হচ্ছে?

Kolkata Metro Service: এই বছরের কেন্দ্রীয় বাজেটে, কলকাতার মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য ৩,২২০.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

inscript
৩ মিনিট
কলকাতাকে ঘিরে ধরছে মেট্রোরেল! এই বছরেই আর কোন কোন নতুন মেট্রো চালু হচ্ছে?

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ জুড়ে গেছে। বইমেলায় সল্টলেকের মেট্রোতে থই থই ভিড়! ভাঙা রুটের ঝক্কি পেরিয়ে সহজ হয়েছে যাতায়াত। ওদিকে বেহালার মানুষও খানিক স্বস্তি পেয়েছেন। গঙ্গার নীচ দিয়ে মেট্রো চড়ার স্বপ্নও অনতিদূর। চলতি বছরেই কলকাতা শহর জুড়ে শিকড়-ডালপালা ছড়িয়ে দেবে মেট্রো। আরও অনেক এলাকার মানুষকে জুড়ে দেবে মেট্রোরেল পরিষেবা। আসছে দুর্গাপুজোর মধ্যেই কিছু রুট চালু হবে বলে জানা যাচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ প্রসারণ এই বছরের শেষ দিকে গুটিয়ে ফেলা হবে বলেই জানা যাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে। এখন সেক্টর ফাইভ এবং শিয়ালদহকে জুড়লেও কিছুকালের মধ্যেই হাওড়া ময়দানের সঙ্গে কলকাতা শহরের টেক হাবকে জুড়ে দেবে মেট্রো।

মেট্রোর মুখপাত্র এক বিবৃতিতে বলছেন, ১ ফেব্রুয়ারি ঘোষিত বাজেটে বরাদ্দ বৃদ্ধির পরে প্রকল্পগুলির কাজ আরও দ্রুত এগোচ্ছে। এই বছরের কেন্দ্রীয় বাজেটে, কলকাতার মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য ৩,২২০.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২২-২০২৩ সালে ১,২১৬.২৫ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব হয়েছিল। বিগত অর্থবর্ষের তুলনায় বেশ বেড়েছে এবারের বরাদ্দ। জ্বালানি পেয়ে কাজও এগোচ্ছে দ্রুত। এই বছর মোট ৩০.৭৫ কিলোমিটার এলাকা জুড়ে মেট্রোরেলের লাইন ছড়িয়ে পড়বে। এখন শহরের ৪৭.৯৩ কিলোমিটার জুড়ে বিস্তৃত মেট্রোরেল লাইন।

নতুন গড়িয়া-বিমানবন্দর

নিউ গড়িয়া এবং রুবির মধ্যে ৫.৪-কিলোমিটারের মেট্রো পরিষেবা এই মাসের শেষের মধ্যেই চালু হওয়ার কথা। গত মাসের শেষ রেলওয়ে নিরাপত্তা কমিশনার (CRS) এই প্রকল্পের অংশটি পরিদর্শন করেন। নিরাপত্তা কমিশনারের আনুষ্ঠানিক অনুমোদন না পেলে যাত্রীদের জন্য রেল পরিষেবা চালু করা যায় না। আশা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই ছাড়পত্র মিলবে। অক্টোবরের শেষ নাগাদ এই রুটটিকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত করা হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গঙ্গার নীচেই ছুটবে ট্রেন, নতুন বছরেই শুরু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা?

East West Metro Corridor : মাত্র ৪৫ সেকেন্ড। তার মধ্যেই গঙ্গা নদী পেরিয়ে যাবেন যাত্রীরা। খুব শীঘ্রই পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

সেক্টর ফাইভ আর নতুন গড়িয়া যুক্ত হয়ে গেলে কলকাতাকে আর পায় কে! বিশাল এক দূরত্ব সড়ক পথে পাড়ি দিতে যে পরিমাণ সময় ও পকেট খরচা হয় তা এক ধাক্কাতে কমে যাবে। দক্ষিণ শহরতলির মানুষও নিউ গড়িয়া স্টেশনে নেমে মেট্রোতে করে সোজা সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছে যেতে পারবেন। এখন তাঁদের শিয়ালদহে নেমে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরতে হচ্ছে।

নোয়াপাড়া-বারাসাত

  • আপনার জন্য আরও কিছু লেখা
জ্যামে জেরবার জীবন, মেট্রোতেই মুক্তির স্বাদ পেতে দিন গুণছেন ঢাকাবাসী

Dhaka Metro: ঢাকার যানজট যাচ্ছেতাই, একেবারেই বিশৃঙ্খল অবস্থা।  যানজট ও অতিরিক্ত যানবাহনের কালো ধোঁয়ায় শহরের আবহাওয়াও মারাত্মকভাবে দূষিত। এই কারণেই বাংলাদেশ মুক্তি খুঁজছে মেট্রোপথে।

নোয়াপাড়া থেকে বিমানবন্দর, আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যে চালু হয়ে যাবে মেট্রো। উত্তর শহরতলি মানুষদের কলকাতায় ঢুকে পড়াটা আরও দ্রুত হয়ে যাবে। কলকাতা শহরের মূল কেন্দ্রে পৌঁছতে এই এলাকার যাত্রীদের বর্তমানে চরম যানজট, অত্যধিক সময়, এবং হাজারো কাটা রুটের ঝঞ্ঝাট পোহাতে হয়। বেশ কয়েক বছর ধরেই কয়েকটি রাস্তার কারণে থমকে যাচ্ছে মেট্রো প্রকল্পটি।

বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান অবতরণ অঞ্চলের নিকটবর্তী হওয়ার কারণে মেট্রো নিয়ে আপত্তি তুলেছিল। নিউ ব্যারাকপুর এবং বারাসাতের কাছাকাছি বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়ির উপস্থিতিও সমস্যা করে। সবটা মিটিয়ে পুরোপুরি পরিষেবা শুরু হতে অবশ্য এখনও ঢের সময় লাগবে। তবে বিমানবন্দর পর্যন্ত ছোট রুট অক্টোবরের মধ্যেই তৈরি হবে। বিমানবন্দর স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জোকা-এসপ্ল্যানেড

কাটা রুটে জোকা থেকে তারতলা মেট্রো এই বছরের শুরু থেকেই চালু হয়েছে। অক্টোবরের শেষ নাগাদ মাঝেরহাট পর্যন্ত প্রসারিত করা হবে এই মেট্রো পরিষেবা। জোকা-তারাতলায় এখন অত্যন্ত কম মেট্রো চলার কারণে বেশিরভাগ মানুষই লাভের মুখ দেখছেন না। তবে মাঝেরহাট অবধি জুড়ে গেলে যাত্রীদের সংখ্যা বাড়বে৷ মেট্রো যাত্রীরা মাঝেরহাট থেকেও শহরতলির রেল পরিষেবাগুলি পেতে পারবেন।

ইস্ট-ওয়েস্ট মেট্রো

২০২৩ সালের শেষ নাগাদ সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দানের মধ্যেকার রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হয়ে ১৬.৫-কিলোমিটার পথ পাড়ি দেওয়া উচিত মেট্রোর। শিয়ালদহ এবং হাওড়া ময়দানের পরিকাঠামো, মেট্রো লাইন এবং স্টেশন দুই-ই প্রায় তৈরি। সমস্যা হচ্ছে বউবাজারে। মেট্রোর কাছে এই অংশটিই বড় চ্যালেঞ্জ। বউবাজারে ফাটল ধরার তিনটি ঘটনা ঘটেছে ২০১৯ সাল থেকে। যার ফলে বারেবারে পিছিয়ে গিয়েছে কাজ। তবে সেসব মিটিয়ে দ্রুতই কলকাতাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলতে চলেছে মেট্রো!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।