কেন গ্রেফতার টালা থানার ওসি? সুপ্রিম কোর্টে কী কী প্রমাণ দাখিল করবে সিবিআই?

RG Kar Case: ৯ অগস্ট ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর ওই সেমিনার রুমে পুলিশের তরফে সর্বপ্রথম পৌঁছেছিলেন অভিজিৎ ও তাঁর সহযোগীরাই। তার পরেই সেমিনার রুমে প্রচুর মানুষের ভিড় জমতে থাকে।

inscript
৩ মিনিট
কেন গ্রেফতার টালা থানার ওসি? সুপ্রিম কোর্টে কী কী প্রমাণ দাখিল করবে সিবিআই?

আরজি কর কাণ্ড ঘিরে সময় যত পেরোচ্ছে, মানুষের ক্ষোভ ততই বাড়ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। পথে নামছে মানুষের মিছিলও। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি ১৭ তারিখ। তার আগেই মামলার তদন্তে আরও একটু সামনের দিকে এগিয়ে গেল সিবিআই। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। যে সময় তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সে সময় টালা থানায় কর্তব্যরত ছিলেন তিনিই। আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর একাধিক যোগসূত্র ইতিমধ্যেই হাতে এসেছে সিবিআই আধিকারিকদের।

তথ্যপ্রমাণ লোপাট ও সিবিআই আধিকারিকদের বিপথে চালনা করার অভিযোগে শনিবার রাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় টালা থানার ওসি। ইতিমধ্যেই অভিজিতের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ হাতে এসেছে সিবিআইয়ের। ইতিমধ্যেই অভিজিৎকে আট দফায় প্রায় ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে সব চেয়ে বেশি বার কথাবার্তা হয় টালা থানার ওসি অভিজিৎবাবুর। এমনকী টাওয়ার লোকেশন অনুযায়ীও, সন্দীপ ও অভিজিতের ঘন ঘন সাক্ষাতের তথ্য মেলে। ৯ থেকে ১৪ অগস্টের মধ্যে অভিজিৎ নিয়মিত আরজি করে যাতায়াত করতেন বলেও তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।

৯ অগস্ট ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর ওই সেমিনার রুমে পুলিশের তরফে সর্বপ্রথম পৌঁছেছিলেন অভিজিৎ ও তাঁর সহযোগীরাই। তার পরেই সেমিনার রুমে প্রচুর মানুষের ভিড় জমতে থাকে। তা আটকানোর চেষ্টা করেননি ওসি। যে প্লেস অব অকারেন্সের নমুনা রক্ষার মূল দায়িত্ব ছিিল অভিজিতবাবুর, তা বিন্দুমাত্র পালন করেননি তিনি। বরং তাঁর বিরুদ্ধে ওই খুন ধর্ষণের মামলায় একাধিক প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। পুলিশের গাফিলতিতেই ঘটনাস্থলের যাবতীয় জরুরি তথ্যপ্রমাণ কার্যত নষ্ট হয়ে যায় বলে মনে করা হচ্ছে। আর তার নেপথ্যে যথেষ্ট পরিকল্পনা ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সঞ্জয়ের নারকো পরীক্ষায় মিলল না কোর্টের অনুমতি, কেন তীরে এসে তরী ডুবল সিবিআইয়ের?

RG Kar Case: আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার অগ্রগতি প্রসঙ্গে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে সুপ্রিম কোর্টে। ফলে শিয়রে সমন।

এমনকী সিসিটিভি ফুটেজ সংগ্রহের ক্ষেত্রেও টালা থানার ওসির ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলের একটি মাত্র সিসি ক্যামেরার ফুটেজ মেলে, তারও বিভিন্ন জায়গা অস্পষ্ট ও ধোঁয়াশা মাখা। সুপ্রিম কোর্টেও সিবিআই দাবি করেছিল, ঘটনাস্থলের তথ্যপ্রমাণ লোপাটের কথা। চিকিৎসক পড়ুয়ার বাবা-মা নিহতের দ্বিতীয় ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন। কিন্তু তেমনটা যাতে না হয়, তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন ওসি নিজেই। মৃতদেহ দাহ করার ক্ষেত্রেও অতিসক্রিয়তার অভিযোগ মিলেছে ওসির বিরুদ্ধে। নানা প্রমাণ লোপাট, অভিযুক্তকে আড়াল করার সক্রিয় চেষ্টা ছাড়াও আরজি কর মামলায় একাধিক কর্তব্যে গাফিলতির অভিযোগ এনেছেন তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শীর্ষ আদালতের বিচারাধীন বলেই লাইভ সম্প্রচারে বাধা? কী বলছেন আইনজ্ঞরা?

Live Telecast Of Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য অন্যতম শর্ত ছিল সরাসরি সম্প্রচার। আর তাতেই আপত্তি জানায় নবান্ন।

৯ অগস্টের ওই ঘটনার পরে সিট দখল করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তার পরেও লাগাতার কথাবার্তা চলছিল সন্দীপ ও অভিজিতের। শুধু তাঁদেরই নয়, কল রেকর্ডে আরও কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছিল তাঁদের। সেই সূত্র ধরেই প্রভাবশালী যোগের তথ্য ইঠে আসছে সিবিআই গোয়েন্দাদের হাতে। জানা গিয়েছে, ঘটনার চার দিন পরে সন্দীপের বয়ান নথিভুক্ত করেছিলেন সিটের তদন্তকারী অফিসারেরা। কিন্তু সন্দীপের মোবাইল ফোনের 'কল ডিটেলস' পরীক্ষা করা হয়নি। সন্দীপের ক্ষেত্রে এক রকম দায়সারা তদন্ত করা হয়েছিল। কোনও কিছুই গভীরে গিয়ে খতিয়ে দেখা হয়নি।" সূত্রের খবর, সিটের চার জন তদন্তকারী অফিসারকে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ইতিমধ্য়েই লালবাজারের এক শীর্ষ কর্তাাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। জেরা করা হয় সন্দীপের গাড়ির চালককেও। আর তার পরেই সিবিআই গোয়েন্দাদের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে বড়সড় যড়যন্ত্র। যার উপর থেকে পর্দা সরাতে খুব শিগগিরই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চলেছে সিবিআই। প্রাথমিক ভাবে সন্দীপ ঘোষের জন্য আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিশেষ হেফাজতের দাবি জানিয়েছিল সিবিআই। সেই অনুযায়ী, প্রেসিডেন্সি জেলে থাকার কথা ছিল সন্দীপের।

তবে অভিজিৎ গ্রেফতার হওয়ার পরেই রাতারাতি সন্দীপকে ৩ দিনের সিবিআই হেফাজতে নেওয়া হয়। হেফাজতে নেওয়া হয়েছে অভিজিৎ মণ্ডলকেও। এবার এই দু'জনের সূত্র ধরে খুব শিগগিরই তদন্তে বড়সড় প্রমাণের দিকে পৌঁছে যেতে চলেছে সিবিআই, তেমনটাই আশা করা হচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।