তরুণী সাংবাদিককে হেনস্থা! অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য যা বলছেন...

Tanmoy Bhattacharya CPIM: প্রাক্তন বাম বিধায়ক বলছেন, সাংবাদিক অভিযোগ করেছেন, এর আগেও তন্ময় তাঁর সঙ্গে এমন ব্যবহার করেছেন। তাহলে এতদিন তিনি তাঁর ঊর্ধ্বতনকে বলেননি কেন?

inscript
৩ মিনিট
তরুণী সাংবাদিককে হেনস্থা! অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য যা বলছেন...

সিপিএমের বর্ষীয়ান নেতা। প্রতিবাদের মুখ। দল আরজি কর কাণ্ডে সামনের সারিতে নেমে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ আনলেন এক তরুণী সাংবাদিক। আরজি কর কাণ্ড পরবর্তী বাংলায় স্বাভাবিকভাবেই একাধিক ঘটনা এমন উঠে এসেছে যেখানে বহু তাবড় তাবড় নাম জড়িয়ে গিয়েছে যৌন হেনস্থার ঘটনায়, পাইয়ে দেওয়া নামে যৌন নিগ্রহে অথবা নেহাতই স্বভাবসুলভ অশ্লীলতায়। তবে রবিবার দুপুরে ফেসবুক লাইভে যে বোমা ফাটিয়েছেন ওই সাংবাদিক তা আবারও প্রমাণ করে দেয়, বিচার অপরাধের হয় ঠিকই, ভেতরে গেঁড়ে থাকা অভব্যতা বা পুরুষতান্ত্রিকতার কোনও বিচার নেই আসলে। ওই সাংবাদিক কী অভিযোগ করেছেন?

তরুণী বলছেন, ওই দিন সকালেই তিনি তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। এর আগেও বহুবার তিনি এই সিপিএম নেতার সাক্ষাৎকার নিয়েছেন। অভিযোগ, তাঁর ক্যামেরাপার্সনের সামনেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ওই সাংবাদিকের কোলে বসে পড়েন। অভিযোগ, এর আগেও একাধিকবার গায়ে হাত দিয়ে কথা, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন এই নেতা। তবে রবিবারের ঘটনা কোথাও মারাত্মক অস্বস্তিতে ফেলেছে ওই সাংবাদিককে। ফেসবুক লাইভে ওই সাংবাদিক বলেছেন, এদিন সাক্ষাৎকার নেওয়ার জন্য তাঁর ক্যামেরাপার্সন ফ্রেম ঠিক করছিলেন। তখন, তাঁর সামনেই নানারকম কথা বলতে বলতে তরুণীর কোলেই বসে পড়েন এই নেতা। সাংবাদিক তাঁকে বলেন বিষয়টা মোটেও ভালো হচ্ছে না। তন্ময় সেসবে পাত্তা দেন না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আনন্দবাজারকে তন্ময় ফোনে বলেন, ‘‘আমি স্বভাবগত ভাবেই সকলের সঙ্গে ইয়ার্কি করি। এর আগে ওই মেয়েটি অন্তত দশবার আমার সাক্ষাৎকার নিয়েছে। ওর সঙ্গে আমি এর আগেও ইয়ার্কি করেছি। কিন্তু আজকে হঠাৎ করে কী হল আমি জানি না।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
বুদ্ধদা আদর্শ কমিউনিস্ট ছিলেন

Buddhadeb Bhattacharya: ব্যক্তিগত ভাবে রাজনীতির পাশাপাশি কবিতাচর্চা, সাহিত্যচর্চা, নাট্যচর্চা, ভালো গান, ভালো চলচ্চিত্র, এমনকী দুনিয়াজোড়া সাহিত্যের খবর রাখতেন। আবার রাজনীতির ক্ষেত্রেও নানান প্রশ্নের উত্তর সন্ধান করতেন, প্রশ্নের সম্মুখীন হতে ভালোবাসতেন

তন্ময় যাকে 'ইয়ার্কি' ভাবছেন তা আসলে কারও অসম্মতিতে, তাঁকে অস্বস্তিতে ফেলা। তন্ময় 'ইয়ার্কি' বলছেন মানে তিনি ঘটনাটি মিথ্যা তা বলছেন না কিন্তু। যদিও ঘটনা পরম্পরা যত এগোয়, বদলে যায় তাঁর বয়ান। রবিবার সন্ধেতেই, ওই মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠায় তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে দলে। যত দিন তদন্ত চলবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে। সাংবাদিক বৈঠকে সেলিম আরও বলেছেন, ‘‘এক মহিলা সাংবাদিক তন্ময়ের আচরণে ক্ষুব্ধ হয়েছেন। কোন ছোঁয়া সাধারণ আর কোনটা খারাপ ভাবে ছোঁয়া, তা মেয়েরা খুব ভাল করে বুঝতে পারেন। এই ধরনের কোনও অভিযোগ এলে সিপিএম দল হিসাবে গুরুত্ব দিয়ে দেখে। তন্ময় গর্হিত কাজ করেছে। তা সিপিএম দল হিসাবে কোনও ভাবেই সমর্থন করে না। কেউ এটাকে ভাল চোখে দেখবেন না। আমরা এগুলোকে ক্ষমার চোখে দেখি না।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুখে খেটে খাওয়া মানুষের কথা, তবু কেন শূন্য বামেরা?

West Bengal CPIM: ২০০৬ পরবর্তী সিপিআইএম মোটামুটি মধ্যবিত্ত, বড়লোকের দল হয়ে গিয়েছে ধরেই নেওয়া যায়।

আর দলের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এক সংবাদমাধ্যমকে তন্ময় বলেছেন, “একটি মেয়ে অভিযোগ করা মানেই যে সাসপেন্ড করতে হবে, দল যদি এটা মনে করে, তাহলে ঠিক কাজ করেছে। কাল অন্য কারও বিরুদ্ধে যদি কোনও মেয়ে অভিযোগ করে, তাঁকেও সাসপেন্ড করবে। এই রুটিনে যদি দল চলে যায়, তাহলে আমার কিছু বলার নেই। আমি আশা করেছিলাম, দল আমার কথা শুনবে। রাজ্য সম্পাদক হোয়াটসঅ্যাপে কিছু জানতে চেয়েছিলেন। আমি জানিয়েছিলাম। তারপরও এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। আমাদের পরিবার বামপন্থী হিসেবেই পরিচিত। আমি মাথা উঁচু করে বামপন্থার সঙ্গে ছিলাম। মাথা উঁচু করেই থাকব। যদি কেউ মনে করেন, আমাকে হেনস্থা করে আমার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত করতে পারবেন, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন।”

যেমন অধিকাংশ মানুষই এমন অভিযোগ ওঠার পর বলে থাকেন, তন্ময়ও একই সুরে কথা বলেছেন। তাঁর গলায় অভিযোগকারিণীকেই কাঠগড়ায় তোলার আভাস স্পষ্ট। প্রাক্তন বাম বিধায়ক বলছেন, সাংবাদিক অভিযোগ করেছেন, এর আগেও তন্ময় তাঁর সঙ্গে এমন ব্যবহার করেছেন। তাহলে এতদিন তিনি তাঁর ঊর্ধ্বতনকে বলেননি কেন? কেন ওই সাংবাদিক রবিবার সমস্ত কাজ করে বাড়ি গিয়ে তারপর ভিডিও করলেন? তন্ময় প্রশ্ন করছেন, "মানসিক বিপর্যস্ত, বিধ্বস্ত অবস্থায় এত কাজ করা যায়? আমার বাড়ি থেকে বরাহনগর থানা ৫ মিনিট দূরে। সেই থানায় গেল না কেন? তার ক্যামেরাপার্সন তখন কিছু বলল না কেন? আমি কিছু মেলাতে পারছি না।” যদিও বরাহনগর থানায় তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক। তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, আর তাঁর এই 'ইয়ার্কি' যদি আগেও নানাজনের সঙ্গে ঘটে থাকে তাহলে একটি বিষয়ই স্পষ্ট হয়। মানসিকতার দিক থেকে কোনও দল, মত নির্বিশেষে যে সংবেদনশীলতা প্রয়োজন তা আইন করে সম্ভব নয়। আইন বিচার করে শাস্তি দিলেই যে এই ধরনের হেনস্থায় কোনটা অযাচিত স্পর্শ, কোনটা হেনস্থা আর কোনটা 'ইয়ার্কি' তা আইনে বলা সম্ভব না। তবে যে দলের থেকে আদর্শ প্রত্যাশিত, সেই দলের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ আরেকটু পিছনে টেনে নিয়ে যায় মেয়েদের প্রকৃত মুক্তির আন্দোলনকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?