জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানুষের দৈনন্দিন যে কাজগুলোর সঙ্গী হতে চলেছে ChatGPT

ChatGPT AI Use Extension : আমরা নিজেদের দৈনন্দিন জীবনে যা কাজ করি, সেখানেও অনায়াসে জায়গা করে নিতে পারে এই প্রযুক্তি

inscript
৩ মিনিট
জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানুষের দৈনন্দিন যে কাজগুলোর সঙ্গী হতে চলেছে ChatGPT

যত দিন যাচ্ছে, প্রযুক্তির জগতে একের পর এক নতুন জিনিস সামনে আসছে। মানুষের চারপাশে বিজ্ঞান ও প্রযুক্তির এমন বিস্ফোরণ সবকিছুই বদলে দিচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে, গত ২-৩ মাস ধরে একটাই জিনিস লোকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। কর্পোরেট জগত থেকে টেক কনটেন্ট – সমস্ত জায়গাতেই তাকে নিয়ে আলোচনা। চ্যাট জেনারেটেড প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার, সংক্ষেপে চ্যাটজিপিটি (ChatGPT)। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চ্যাট বটের দিকেই এখন তাকিয়ে প্রযুক্তির জগত। ভবিষ্যৎ পৃথিবীর রূপরেখা তৈরি করে দিতে পারে এই বিশেষ প্রযুক্তি, মত বিশেষজ্ঞদের।

২০২২ সালের নভেম্বর মাস। প্রথমবার বাজারে আসে চ্যাটজিপিটি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ‘ওপেনএআই’ (OpenAI) নামের সংস্থা এই বিশেষ প্রযুক্তি তৈরি করে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, এই সংস্থাটি তৈরি করেছিলেন খোদ ইলন মাস্ক! তিনি অবশ্য এখন ওপেনএআইয়ের বোর্ড সদস্য নন। কিন্তু ওপেনএআই তার জায়গা থেকে সরেনি। চ্যাটজিপিটি মানুষের সঙ্গে খুব স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারে। এই ব্যাপারটাই মাথায় রেখে তৈরি করছিলেন প্রযুক্তিবিদরা। সেই সহজাত আদানপ্রদানের ক্ষমতাকে হাতিয়ার করেই একের পর এক কাজ করে চলেছে চ্যাটজিপিটি।

প্রযুক্তিবিদদের বক্তব্য, অন্যান্য এআই চ্যাট বটের থেকে অনেক বেশি কার্যকর এই চ্যাটজিপিটি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানুষের প্রায় সব কাজই নাকি করে দিতে পারে এটি। বাচ্চাকে পড়ানোর কাজ, কভার লেটার তৈরি, কম্পিউটার প্রোগ্রামিং, বই লেখা – অনেক কাজই করে দিতে পারে চ্যাটজিপিটি; তাও অনেক কম সময়। এটাও ঠিক, এই প্রযুক্তির অনেক বাধ্যবাধকতা আছে। চ্যাটজিপিটির কাছে বিশাল তথ্যভাণ্ডার নেই। তাই তার লেখা, কাজে কতটা নতুনত্ব রয়েছে, কপিরাইট ইস্যু তৈরি হবে কিনা, সেটা বড় প্রশ্ন। তথ্য না পেলে নিজে বানিয়ে লেখার সম্ভাবনাও কতটা, সেটা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা।

তবুও এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু এই চ্যাটজিপিটি। তার এমন সাফল্য দেখে গুগল, কুওরা (Quora)-র মতো বেশকিছু সংস্থা নিজেদের চ্যাট বট এনেছে; যা অনেকটা চ্যাটজিপিটির মতোই কাজ করে। কিন্তু চ্যাটজিপিটিকে কেবল অফিসের কাজেই ব্যবহার করা যাবে, তেমনটা নয়। আমরা নিজেদের দৈনন্দিন জীবনে যা কাজ করি, সেখানেও অনায়াসে জায়গা করে নিতে পারে এই প্রযুক্তি। তার ফলে আমাদের কাজও অনেকটা সহজ হয়ে উঠতে পারে। ঠিক কোন কোন কাজ, আসুন জেনে নেওয়া যাক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সুতোয় ঝুলছে চাকরি, ChatGPT-এআইয়ের ধাক্কায় কাজ হারিয়ে পথে বসতে পারেন আপনিও!

ChatGPT AI Job Loss : এমনিতে এখন চাকরির জগতের অবস্থা ভালো নয়। খরচ কমানোর জন্য বিভিন্ন পন্থা খুঁজছে কর্পোরেট সংস্থাগুলি...

১) গুগল ক্রোমের এক্সটেনশন

মেল চেক করা হোক কিংবা ফেসবুক, টুইটারে পোস্ট – গুগল ক্রোম এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অঙ্গ। অধিকাংশ মানুষ নিজেদের ফোন হোক বা কম্পিউটার – সবেতেই এই ব্রাউজারের সাহায্য নেন। এবার সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে চ্যাটজিপিটি। কেবল গুগল ক্রোমের সঙ্গে সংযোগ ঘটাতে হবে। তারপর যেমন নির্দেশ দেবেন, তেমনভাবেই কাজ করবে চ্যাটজিপিটি।

২) সার্চ ইঞ্জিন

গুগল ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ – অনেকরকম চেনা অচেনা সার্চ ইঞ্জিন আমদের সঙ্গে জড়িয়ে আছে। কিছু একটা জানতে গেলে সেই সার্চ ইঞ্জিনের দিকেই তাকিয়ে থাকি আমরা। চটপট টাইপ করে কাঙ্খিত জিনিসটি খুঁজে বের করে নিই। এবার সেই সার্চ ইঞ্জিনের সঙ্গে চ্যাটজিপিটিকে যোগ করে নিলে কাজটি আরও সহজ হয়ে যাবে। কীভাবে? ইতিমধ্যেই বাজারে সার্চ ইঞ্জিনগুলোর জন্য চ্যাটজিপিটি এক্সটেনশন চলে এসেছে। সেটি ডাউনলোড করে যে কোনও সার্চ ইঞ্জিনের সঙ্গে জুড়ে নিলেই হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সামান্য তথ্য জানতে বারবার গুগল ঘাঁটছেন? অজান্তে আপনিও এই বিশেষ রোগের ফাঁদে পড়ছেন

Google Effect Digital Amnesia : পানিপথের যুদ্ধ থেকে কোনও দেশের রাজধানী – হঠাৎ প্রশ্ন করলে অনেকেই হয়তো উত্তর দিতে পারবেন না। ছুটতে হবে গুগলে।

কী হবে এর ফলে? আপনি যখন কোনও একটা জিনিস সার্চ করবেন, তখন সেই সার্চ ইঞ্জিনের পাশাপাশি (গুগল ক্রোম হোক বা ফায়ারফক্স) চ্যাটজিপিটিও নিজে থেকে তার উত্তর দেবে। আলাদা করে চ্যাটজিপিটির অ্যাপ্লিকেশন খুলতে হবে না। ওই সার্চ ইঞ্জিনের ভেতরেই এই কাজটি করবে।

৩) ভয়েসের মাধ্যমে কাজ

প্রতিটা কম্পিউটারেই ভয়েস রেকগনিশন সিস্টেম আছে। সেইসঙ্গে বাজারে রয়েছে সিরি বা অ্যালেক্সা-র মতো ভয়েস সাপোর্ট অ্যাসিসটেন্ট। সেই একই কাজ করতে পারে চ্যাটজিপিটিও। তার বিশেষ এক্সটেনশনের মাধ্যমে আরও সহজভাবে স্রেফ কথা বলেই কাজ ক্রতে পারবেন আপনি।

৪) হোয়াটসঅ্যাপেও চ্যাটজিপিটি

আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ। কর্মজগত হোক বা ব্যক্তিগত জীবন – প্রতিটা ক্ষেত্রে এই বিশেষ মেসেজিং অ্যাপটি আমাদের নিত্যসঙ্গী। সেইসঙ্গে রয়েছে টেলিগ্রামও। এবার এই দুটি ক্ষেত্রেও জুড়ে যেতে চলেছে চ্যাটজিপিটি! গিটহাব নামের ওয়েবসাইটেই রয়েছে চ্যাটজিপিটির এমন বিভিন্ন এক্সটেনশন। যেগুলো ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামের সঙ্গে জুড়ে নিতে হবে। এর মাধ্যমে বিশেষ চ্যাট বটও তৈরি করে নেওয়া যায়।

৫) মাইক্রোসফট ওয়ার্ড

পিপিটি তৈরি হোক, বা লেখালেখির কাজ, হিসেবের কাজ, ব্যালেন্স শিট তৈরি – সবেতেই অন্যতম প্রয়োজনীয় সফটওয়্যার হল মাইক্রোসফট অফিস। ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আউটলুক, এক্সেল… আমাদের জীবনে এদের অবদান অনস্বীকার্য। এর আগে গ্রামারলি-র মতো বেশকিছু সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে জুড়ে নিয়ে কাজ করা যেত। এবার সেখানেই জায়গা করে নিতে চলেছে চ্যাটজিপিটি। গিটহাব ওয়েবসাইটেই রয়েছে বিশেষ এক্সটেনশন। সেটি ডাউনলোড করে মাইক্রোসফট ওয়ার্ডে যোগ করে নিলেই কাজ শুরু।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।