মমতা বন্দ্যোপাধ্যায়ই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য! কেন এমনটা বললেন অমর্ত্য সেন?

CM Mamata Banerjee Amartya Sen : তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে সাংসদ-মন্ত্রী, সাধারণ কর্মী, প্রত্যেকের বক্তব্য একটাই। ‘ভারত এবার মেয়েকে চায়’।

inscript
২ মিনিট
মমতা বন্দ্যোপাধ্যায়ই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য! কেন এমনটা বললেন অমর্ত্য সেন?

‘মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য’ – বক্তা হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন!

কেবল এটুকুই সাড়া ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। যিনি বলছেন, তিনি তো হেলাফেলার কেউ নন! অমর্ত্য সেন! নোবেলজয়ী পণ্ডিত, অর্থনীতিবিদ, সেইসঙ্গে ভারতরত্ন! সেই তিনিই কিনা প্রধানমন্ত্রীর চেয়ারের দাবিদার মানছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে! বহুদিন ধরে খোদ তৃণমূল কংগ্রেসেরই এমনটা বক্তব্য ছিল। ঘাসফুলের নিচুস্তরের কর্মী থেকে বিধায়ক-সাংসদ-মন্ত্রী, প্রত্যেকের বক্তব্য একটাই। ‘ভারত এবার মেয়েকে চায়’। এ নিয়ে বিশেষ ক্যাম্পেনও শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে খোদ অমর্ত্য সেনের এমন বক্তব্য শুধু অক্সিজেন নয়, জীবনদায়ী ওষুধও দিল তৃণমূল কংগ্রেসকে।

ঘটনাটি ঠিক কী? সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই-কে একটি সাক্ষাৎকার দেন অমর্ত্য সেন। সেখানে দেশ ও বিশ্বের অর্থনীতি ছাড়াও উঠে আসে রাজনীতির প্রসঙ্গ। উল্লেখ্য, ২০২৩ সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। আর বছর পেরোলেই ২০২৪-এ লোকসভা নির্বাচন। কাজেই রাজনীতির প্রসঙ্গ যে আসবে না, সেটা মনে করাটাই অন্যায়। আর অমর্ত্য সেন এর আগেও নিজের মতামত, আদর্শ সব খোলাখুলিই বলেছেন। সেজন্য বহুবার বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরাগভাজনও হয়েছেন। ঘোষিতভাবেই বিজেপি বিরোধী তিনি। দেশজুড়ে ধর্ম নিয়ে হিংসা, বেকারত্ব, মন্দা বাদ দিয়ে হিন্দু-মুসলিম দ্বন্দ্বের দিকে বেশি মন, ইতিহাস বিকৃতি – সমস্ত কিছুর বিরুদ্ধেই প্রতিবাদ করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গে অমর্ত্য সেনের বক্তব্য, বিজেপি এর আগে সহজেই জিতেছে। গুজরাত ভোটেও রেকর্ড হারে জিতেছে। কিন্তু ২০২৪ নির্বাচন গেরুয়া ব্রিগেডের জন্য খুব একটা সহজ হবে না। অমর্ত্য সেনের বক্তব্য, আঞ্চলিক দলগুলি আগামী লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে। সাম্প্রতিক বেশকিছু নির্বাচনে এই আঞ্চলিক দলগুলির প্রভাবই দেখা গিয়েছে। দিল্লি, পাঞ্জাবে আম আদমি পার্টি থেকে বাংলায় তৃণমূল – বিজেপিকে পরাস্ত করেছে তারা। ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলগুলিও হেলাফেলার নয়।

এই প্রসঙ্গেই চলে আসে তৃণমূলের কথা। বিজেপি ও নরেন্দ্র মোদির মতো সাপে নেউলে সম্পর্ক নয় অমর্ত্য-মমতার। বরং নোবেলজয়ীর স্বাস্থ্য নিয়েও খেয়াল রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। একেবারে মতবিরোধ হয় না, তা হয়তো নয়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কী হিসেবে দেখছেন? এর উত্তরেই ফের একবার আঞ্চলিক দলগুলির প্রসঙ্গ সামনে আনেন অমর্ত্য সেন। বিজেপির বিরুদ্ধে এই দলগুলির সঙ্গে তৃণমূল কংগ্রেসও যে একটা ভূমিকা নিতে পারে, জানান তিনি।

সেইসঙ্গেই বলেন, প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তিনি যোগ্য। কিন্তু তিনি আদৌ বিজেপি বিরোধী হাওয়া তুলতে পারবেন কিনা, মানুষের হতাশার জায়গা বুঝে সেখানে পৌঁছতে পারবেন কিনা সেটা জানা নেই। এর ওপরেই অনেকটা নির্ভর করছে ভবিষ্যৎ। সবাইকে এক ছাতার তলায় আনতে পারলে তবেই মমতা মুখ হয়ে উঠবেন, এমনটাই মনে করেন অমর্ত্য সেন। আঞ্চলিক দলগুলিও বড় ভূমিকায় উঠে আসতে পারে বলে মনে করেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।