রামনবমী ঘিরে দাঙ্গা পরিস্থিতি, ভারতের ইতিহাসে সাম্প্রদায়িক সংঘাত ফিরে ফিরে এসেছে

Satyaki Tat
৫ মিনিট
রামনবমী ঘিরে দাঙ্গা পরিস্থিতি, ভারতের ইতিহাসে সাম্প্রদায়িক সংঘাত ফিরে ফিরে এসেছে

ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রসঙ্গ বিগত আট বছরের অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার ফিরে এসেছে। ৪২ তম সংশোধনীতে 'ধর্মনিরপেক্ষ' শব্দটি যোগ হয়, কিন্তু জাতির জনকরা তার বীজ বপন করে দিয়েছিলেন সংবিধান প্রণয়নের সময়েই। দেশভাগ ধর্মের নিরিখে হয়েছিল ঠিকই, কিন্তু ক্ষমতার ভাগবাঁটোয়ারার পরেও হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ইহুদি, পার্সি- সব ধর্মের মানুষ মিলিয়েই তৈরি হয় ভারত। কিন্তু দেশ তার আগে জাতিবিদ্বেষ, ধর্মীয় দাঙ্গা দেখেছে, তাই সব ধর্মকে সুরক্ষা দিতে, সব ধর্মাবলম্বীদের মৌলিক অধিকার সুরক্ষিত করতে জন্ম হয় ধর্মনিরপেক্ষ ভারতের।

দেশে একই সঙ্গে নবরাত্রি ও ইদ পালিত হয়েছে, সেই সঙ্গে আনন্দে মেতেছে বড়দিনেও। ঠিক সেইভাবেই বাংলার ঘরে চৈত্র মাসে পালন হয়েছে অন্নপূর্ণা পুজো, রমজানের পর ইফতার। দেশের অন্য প্রান্তে উদযাপন হয়েছে রামনবমী ও সারাদিন উপবাস করার পর ইফতার এবং নামাজ পড়া। কিন্তু সাম্প্রদায়িক সংঘাতও থেমে থাকেনি। বিগত আট বছরে তা যেন ক্রমে পরিণত হয়েছে এক প্রবণতায়। উত্তরপ্রদেশে রামনবমীর মতো ধর্মীয় অনুষ্ঠান ঘিরে দাঙ্গা পরিস্থিতি তৈরি হওয়া যেন সেই প্রবণতাকেই সিলমোহর দেয়।

গত দুই তিন বছর ধরেই দেখা গেছে, পুজোর চেয়ে শোভাযাত্রায় ও মিছিলে আড়ম্বর বেশি। মিছিলে অস্ত্রের ছড়াছড়ি, সঙ্গে উত্তেজক স্লোগান, গান। বেশিরভাগ জায়গাতেই সংখ্যাগুরুর মিছিল এগিয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা দিয়ে। দেশজুড়ে এই ধরনের ঘটনা ঘটেছে এবং সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে। রাজধানীর কথাই ধরা যাক। অভিযোগ, দক্ষিণ, পূর্ব এবং উত্তর দিল্লির পৌর এলাকায় জারি হয় নির্দেশিকা, যার বক্তব্য হল, এই উৎসবের সময় কোনওভাবেই মাংসের দোকান খোলা রাখা যাবে না। যতদিন না উৎসব শেষ হচ্ছে, দোকান বন্ধ রাখতে হবে। বলাই বাহুল্য, বেশিরভাগ দোকানেরই মালিক মুসলমান।

শুধু এই কারণেই নয়, দিল্লি শিরোনামে এসেছে আরও একটি কারণে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রামনবমীকে কেন্দ্র করে এবিভিপি এবং বাকি ছাত্রদের সংঘর্ষ হয়। অভিযোগ, হোস্টেলে কেন আমিষ খাবার পরিবেশন করা হচ্ছে প্রশ্ন তুলে হামলা চালায় এবিভিপি। সেই সঙ্গে তারা ক্যাম্পাসের মধ্যেই মিছিল বার করে এবং বামপন্থীদের বিরুদ্ধে কটূক্তি এবং হুমকি দেয়, মারধর করে। এবিভিপির পাল্টা অভিযোগ, ক্যাম্পাসে তাদের রামনবমীর পুজো ভেস্তে দেয় বামপন্থীরা, সেই কারণেই অশান্তি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নোটিসেই স্পষ্ট যে, অশান্তি হয়েছে খাবার নিয়েই।

এ তো গেল রাজধানীর কথা। গুজরাত থেকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ থেকে মধ্যপ্রদেশ সব জায়গাতেই এই ধরনের সাম্প্রদায়িক হিংসা দেখা গেছে এবং সর্বত্রই উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে সঙ্ঘ ও বিজেপির বিরুদ্ধে।

সামনে এসেছে অনেক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, মসজিদের সামনে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে, প্রকাশ্যে বিজেপির এক বিধায়ক হুমকি দিচ্ছেন, রামনাম না গাইলে দেশ ছেড়ে চলে যেতে হবে।

হিংসার খবর এসেছে পশ্চিমবঙ্গের হাওড়া থেকেও। ঠিক একই কায়দায় উসকানিমূলক মন্তব্য, সেই থেকে অশান্তি এবং হিংসার সূত্রপাত। এমন একটি জায়গায় এই হিংসার ঘটনা ঘটেছে যেখানে স্থানীয়রাও মনে করতে পারছেন না যে, আগে কবে এই রকম ঘটনা ঘটেছিল।

প্রশ্ন উঠতে পারে, যে গোটা দেশে একই ধরনের ঘটনা থেকে হিংসার সূত্রপাত কোনও বিচ্ছিন্ন ঘটনা তো হতে পারে না। এর পিছনে কি রয়েছে গভীর চক্রান্ত? নাহলে কেন নয়টি রাজ্যে হিন্দু ধর্মের উৎসবে মসজিদের সামনে দিয়ে মিছিল যাবে? কেনই বা প্রকাশ্যে ওই ধরনের গান গাওয়া হবে? কেন অন্য সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়ে হিংসার পথে আনতে বাধ্য করা হচ্ছে? এবং হিংসা শুরু হলেই তাদের ওপর ঘটনার সমস্ত দায় চাপিয়ে দাঙ্গাকে যৌক্তিকতা দেওয়া হচ্ছে?

উত্তর খুঁজতে আমাদের নিতে হবে ইতিহাসের আশ্রয়।

দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আরএসএস ধর্মীয় উৎসবকে হাতিয়ার করেছে, পরিণত করেছে হিংসার বাতাবরণে। ধর্মীয় উন্মাদনার জিগির তুলে তারা আক্রমণ শানিয়েছে দেশের ধর্মনিরপেক্ষতার কাঠামোতে। যখনই দেশে রামনবমীর মতো উৎসব পালিত হয়েছে, সঙ্ঘ পরিবার তখনই চেষ্টা করেছে মিছিলের মাধ্যমে মুসলিম অধ্যুষিত এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার। মিছিল মসজিদের সামনে দিয়ে নিয়ে গিয়ে, সাম্প্রদায়িক উসকানি দিয়ে দাঙ্গার আগুন লাগাতে চেয়েছে। অনেক ক্ষেত্রেই পাল্টা জবাব এসেছে, মুসলমানরাও অস্ত্র হাতে তুলে নিয়েছে।

এই ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে, ধর্ম ও রাজনীতির যে রেখা, তাকে সুপরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে। বিশেষ করে বাবরি মসজিদ ভাঙা ও রামরথযাত্রার সময় থেকে ধর্মীয় আন্দোলনকে ভোটের রাজনীতিতে ফায়দা তোলার মাধ্যম করার চেষ্টা তীব্র হয়েছে, এবং বলাই বাহুল্য যে, এই কাজে তারা চূড়ান্ত সফল।

স্বাধীনতার পর কিছু বছর যদিও সঙ্ঘের এই কার্যকলাপ বিশেষ মাত্রায় চোখে পড়েনি কারণ গান্ধী হত্যার স্মৃতি জনমানসে ফিকে হয়ে যাওয়া তাদের জন্য খুব প্রয়োজন ছিল। ছয়ের দশকের শেষ থেকে তাদের এই কার্যপ্রণালী গতি পেতে শুরু করে। ১৯৭০ সালে স্বাধীন ভারত প্রথম ধর্মীয় মিছিলকে দাঙ্গার আগুনে পরিনত হতে দেখে। স্থান- মহারাষ্ট্রের ভিয়ান্ডি। যেভাবে এখন দেখা যাচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকায় মিছিল এবং সেই থেকে হিংসা, সেই পরিকল্পনার প্রয়োগ করা হয়েছিল ভিয়ান্ডিতে। ১৬৪ জনের মৃত্যু হয় গোটা ঘটনায়, যার মধ্যে ১৪২ জনই ছিলেন মুসলমান।

২২ অক্টোবর, ১৯৭৭। বারানসিতে দুর্গাপুজোর শোভাযাত্রার দিক পাল্টে নিয়ে যাওয়া হল মুসলিম এলাকা দিয়ে, যা আগে কখনও হয়নি। মুসলমানরা আপত্তি জানান, সেই দিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু পরেরদিন অর্থাৎ ২৩ তারিখ আরও বড় একটি শোভাযাত্রা ওই এলাকায় ঢোকার চেষ্টা করে এবং শুরু হয় দাঙ্গা। ভাগ্যক্রমে হতাহতের সংখ্যা দশ ছাড়ায়নি।

১৯৭৮, জামশেদপুর। আরএসএস রামনবমীর মিছিল আদিবাসী এলাকা দিমনা বস্তি থেকে শুরু করে এবং মুসলমানদের এলাকা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই বারে প্রশাসনিক তৎপরতায় কোনো সমস্যা হয়নি। ১৯৭৯ সালের এপ্রিল মাসে বালাসাহেব দেওরাস নামের একজন সঙ্ঘ নেতা উসকানিমূলক ভাষণ দেন, এবং আবারও ওই এলাকা দিয়ে মিছিল নিয়ে যাওয়ার কথা হয়। চাপের মুখে পড়ে প্রশাসন বাধ্য হয় সেই মিছিলের অনুমতি দিতে। প্রায় পনেরো হাজার মানুষের মিছিল ঢুকে পড়ে ওই এলাকায়, দাঁড়ায় মসজিদের সামনে, এবং জামশেদপুর সাক্ষী হয় এক ভয়াবহ হিংসাত্মক দিনের। ১০৮ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৭৯ জন মুসলমান।

১৯৮৩ সালের হায়দ্রাবাদ, ১৯৮৯ সালে হাজারিবাগ, কোটা, ভাগলপুর, তাতারপুর, ১৯৯০ সালে বরোদা, আনন্দ, সুরাট, কলোনেলগঞ্জ, কোলার, ১৯৯১ সালে সাহারানপুর, ১৯৯২ সালে সিতামার্হি, তালিকা বেশ লম্বা। বলাই বাহুল্য যে, এই তালিকায় অনেক নাম নেই কারণ সেগুলো ঠিকভাবে নথিভুক্ত নয়। প্রত্যেকটির কারণ এক, ঘটনাপ্রবাহের অসম্ভব মিল।

একবিংশ শতাব্দীতে এই ধরনের ঘটনা থামার জায়গায় গতি পেয়েছে, যাঁরা হিংসায় মদত দেওয়ার কাজ সামনে থেকে করে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী। এই শতাব্দীর প্রথম দশকে উত্তরপ্রদেশে যোগী প্রতিষ্ঠা করেন হিন্দু যুবা বাহিনী। রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাজ সুপরিকল্পিতভাবে করতে থাকে যোগীর বাহিনী এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের লক্ষ ছিল ধর্মীয় উৎসব। ২০০৭ সালে যোগী দাঙ্গায় প্ররোচনা দেওয়ার জন্য জেলেও যান। আজ তিনি উত্তরপ্রদেশের দ্বিতীয়বার নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পদের একজন দাবিদার।

এই বিষয়ে কোনও সন্দেহ নেই, এই মেরুকরণের রাজনীতিই সঙ্ঘ পরিচালিত বিজেপির বিগত কিছু বছরে অভাবনীয় সাফল্যের কারণ। কিন্তু গত কয়েক মাসে কি মেরুকরণের তীব্রতা আরও বাড়িয়ে ফেলল তারা? হিজাব নিয়ে বিতর্কই হোক বা মাংসের দোকান জোর করে বন্ধ করানো হোক, মৌলবাদের ফাঁসে আমরা আরো বেশি করে জড়িয়ে যাচ্ছি, এবং তার প্রমাণ গত মাসে হওয়া পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল। পাঁচটির মধ্যে চারটিতেই জয়ী হয়েছে বিজেপি এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে উত্তরপ্রদেশে।

আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সবথেকে বড় লক্ষ্য ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো, এবং এই কাজে তাদের সবথেকে বড় ভরসা নরেন্দ্র মোদি নন, বরং যোগী আদিত্যনাথ। তিনি দ্বিতীয়বার ক্ষমতায় চলে আসায় কি আরও উৎসাহিত সঙ্ঘ পরিবার? তাই কি মেরুকরণের তীব্রতা আরও বেড়ে গেল?

সবচেয়ে মজার বিষয় হল, এই মানুষগুলো নিজেদের রাজনীতির কারণেই হোক বা ইসলামবিদ্বেষের কারণেই হোক, কথায় কথায় পাকিস্তানকে টেনে আনে, তাদের আক্রমণ করে, কিন্তু এরাই নিজেদের দেশকে পাকিস্তানের মতো মৌলবাদী দেশ বানাতে চান এবং সেই কথা প্রকাশ্যেই বলেন। অনেকের মতে, যারা দেশের স্বাধীনতা সংগ্রামের লড়াইতে সামিল না হয়ে ইংরেজদের পক্ষ নেন, তাদের থেকে এটাই প্রত্যাশিত।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।