ডাক্তারির প্রবেশিকায় অনিয়ম! পরীক্ষার্থীর ভুয়ো অভিযোগে মুখ পুড়ল এবার কংগ্রেসের

NEET row: ইলাহাবাদ হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে NEET পরীক্ষার্থী আয়ুশী প্যাটেলের দায়ের করা একটি আবেদন। ওই পরীক্ষার্থীর অভিযোগ, একটি ছেঁড়া ওএমআর শিটের ভিত্তিতে NTA তাঁকে অকৃতকার্য ঘোষণা করেছে।

Sohini Das
২ মিনিট
ডাক্তারির প্রবেশিকায় অনিয়ম! পরীক্ষার্থীর ভুয়ো অভিযোগে মুখ পুড়ল এবার কংগ্রেসের

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগ। সে নিয়ে একদিন আগেই নীট পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সেই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালতে। তবে সেই আর্জি বুধবার খারিজ করে দিয়েছে সিবিআই। পাশাপাশি নীট কাউন্সিলিং পিছিয়ে দেওয়ার যে আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই আবেদনও বুধবার খারিজ করে দেওয়া হয়েছে।

গত মে মাসে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা তথা নীট অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠতে থাকে এর পর থেকে। কখনও ভুল প্রশ্নপত্র বিলি থেকে শুরু করে ওএমআর শিটে ভুল, নানা ধরনের অভিযোগ উঠেছে। একটি বিশেষ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে পূর্ণ সময় পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি ১৫৬৩ জন পড়ুয়া। তাদের ক্ষতিপূরণ স্বরূপ অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় NTA। সেই সিদ্ধান্ত সম্প্রতি রদ করে দিয়েছে তারা। বিষয়টির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বহু পরীক্ষার্থী। সেই অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নতুন করে ওই ১৫৬৩ জন পড়ুয়ার নতুন করে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে। অবশ্য যাঁরা পরীক্ষা দিতে চান না, তাদের গ্রেস নম্বর বাদ দিয়ে আসল নম্বরকেই চূড়ান্ত হিসেবে ধরা হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘০.০০১% গাফিলতিও ভয়ঙ্কর’! NEET নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে NTA

NEET Row: গত ৫ মে দেশ জুড়ে মেডিক্যাল এনট্র্যান্স অনুষ্ঠিত হয়। যেখানে অন্তত ২৪ লক্ষ পরীক্ষার্থী তাতে অংশ নিয়েছিল। সেই পরীক্ষার ফল প্রকাশ হয় গত ৪ জুন। তবে সেই পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে।

বুধবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, ওই মামলায় অন্য পক্ষের কথা না শুনে সিবিআই তদন্তের প্রশ্নই ওঠে না। ওই সিবিআই তদন্তের আবেদনে বেশ কয়েক জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস ও ইচ্ছেমতো পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার ঘটনায় জড়িত তারা। পরীক্ষার ফলাফল নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছে তারা। তার ভিত্তিতে ইতিমধ্যেই NTA-কে নেটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি আগামী ৮ জুলাই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
NEET পরীক্ষার রেজাল্ট বাতিল! নতুন সংকটের মুখে ১,৫৬৩ জনের ভবিষ্যৎ

NEET-UG 2024: বাতিল হয়ে গেল নীট-ইউজি ২০২৪ প্রবেশিকা পরীক্ষায় বসা ১,৫৬৩ জন পরীক্ষার্থীর রেজাল্ট। ওই ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ হিসেবে।

এদিকে ইলাহাবাদ হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে NEET পরীক্ষার্থী আয়ুশী প্যাটেলের দায়ের করা একটি আবেদন। ওই পরীক্ষার্থীর অভিযোগ, একটি ছেঁড়া ওএমআর শিটের ভিত্তিতে NTA তাঁকে অকৃতকার্য ঘোষণা করেছে। তাঁর দাবি, তিনি ৭১৫ নম্বরের উত্তর দিয়েছেন। অথচ রেজাল্ট বেরোলে দেখা গেল তিনি মত্র ৩৩৫ নম্বর সঠিক উত্তর দিয়েছেন। এবং সেই রেজাল্টে অ্যাপ্লিকেশন নম্বরটি আলাদা বলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দাবি করেছেন তিনি। আয়ুশীর সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটিকে কেন্দ্র করে ২০২৪ নীট-ইউজি পরীক্ষার অনিয়ম ঘিরে আরও শোরগোল পড়ে যায়। এর পরেই একটি ম্যানুয়াল আবেদনে তাঁর ওএমআর শিটের পুনর্মূল্যায়ন দাবি করেন আয়ুশী। পাশাপাশি NTA-র বিরুদ্ধে তদন্তেরও আর্জি জানান।

তবে আদালতে বুধবার খারিজ হয়ে গিয়েছে ওই পরীক্ষার্থীর আবেদন। এনটিএ আদালতে ওই পরীক্ষার্থীর আসল ওএমআর শিটটি প্রকাশ করেন, যেখানে কোনও ছেঁড়াখোরার চিহ্নমাত্র নেই। স্বাভাবিক ভাবেই আদালত আয়ুশির বিরুদ্ধে জাল নথিপত্র পেশ করার অভিযোগ এনে তাঁর আর্জিটি খারিজ করেছে। পাশাপাশি ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে এনটিএ যে কোনও পদক্ষেপ করতে পারে বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট। NTA ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত জানিয়েছে। এর পরে আয়ুশীর আইনজীবী ওই আবেদনটি প্রত্যাহারের অনুমতি চাইলে হাইকোর্ট তা মঞ্জুর করে।

আয়ুশী প্যাটেল নামে ওই পরীক্ষার্থীর ওই ভিডিওটি শেয়ার করেছিলেন কংগ্রেসনেত্রী প্রিয়ঙ্কা গান্ধি স্বয়ং। বিষয়টি নিয়ে সরবও হন তিনি। ফলে আয়ুশির মামলাটি আদালতে ধাক্কা খাওয়ায় খানিকটা হলেও মুখ পুড়েছে কংগ্রেসের। বিষয়টি নিয়ে কংগ্রেসকে বিঁধতে ছাড়েনি বিজেপিও। প্রিয়ঙ্কা গান্ধিকে ক্ষমাপ্রার্থনা করারও দাবি তুলেছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনওয়ালা। এমনকী প্রিয়ঙ্কার বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ারও দাবি তোলেন তিনি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?