মিনিটে ৩ জন করে নাবালিকা বিবাহ এই ভারতেই, সামনে এল যে ভয়ঙ্কর রিপোর্ট

Child marriage in India: রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ভারত জুড়ে বাল্যবিবাহের মোট ৩,৫৬৩টি মামলা দায়ের করা হয়। এই দায়ের করা মামলাগুলির মধ্যে শুধুমাত্র ১৮১টি মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে।

Tanvia Barua
৩ মিনিট
মিনিটে ৩ জন করে নাবালিকা বিবাহ এই ভারতেই, সামনে এল যে ভয়ঙ্কর রিপোর্ট

ভারতে বাল্যবিবাহের প্রবণতা নতুন নয়। সামাজিক গ্রহণযোগ্যতার অভাব, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, আর্থ-সামাজিক অবস্থা, মেয়েদের নিরাপত্তার জন্য দুশ্চিন্তা— নানা কারণে ভারতীয় সমাজে এখনও বাল্যবিবাহের মতো প্রথা টিকে রয়েছে। তবে 'ল্যানসেট'-এর একটি প্রতিবেদনে সম্প্রতি জানানো হয়েছে , অনেকেই বলেছেন শিক্ষা বা আর্থ-সামাজিক পরিস্থিতির উপর বাল্যবিবাহ নির্ভর করে না। তাঁদের মতে, এটি একটি জটিল মনস্তত্ত্বের প্রতিফলন। যখন যে সরকার এসেছে, তারাই বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর মনোভাব দেখিয়েছে। তা সত্ত্বেও সমীক্ষায় বার বার উঠে এসেছে, বাল্যবিবাহ প্রতিরোধে ভারতের ত্রুটির কথা। সম্প্রতি ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন স্টাডি গ্রুপের 'টুওয়ার্ডস জাস্টিস: এন্ডিং চাইল্ড ম্যারেজ' প্রতিবেদনেও বাল্যবিবাহ প্রতিরোধের ব্যর্থতার তত্ত্বটি ফের প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতে প্রতি মিনিটে ৩ জন নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়া হয়। প্রশ্ন উঠছে, ২০২৪ সালে দাঁড়িয়েও কেন এই ব্যর্থতা?

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ভারত জুড়ে রেকর্ড হওয়া বাল্যবিবাহের মামলার সংখ্যা ছিল দিনে ৩টি করে। দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বরের বয়স ২১-এর ঊর্দ্ধে। ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন স্টাডি গ্রুপের এই প্রতিবেদনটিতে ২০১১ সালের জনগণনা, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এবং জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা-৫ থেকে তথ্য বিশ্লেষণ করে লেখা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৮-২০২২ সালে ৩,৮৬৩টি বাল্যবিবাহ রেকর্ড করা হয়েছিল। কিন্তু জনগণনার হিসেব মতো দেশে প্রতি বছর ১৬ লক্ষ বাল্যবিবাহের তথ্য মিলেছে। জাতীয় স্বাস্থ্য সমীক্ষা-৫ অনুযায়ী, ২০-২৪ বছর বয়সী ২৩.৩% মহিলা ১৮ পেরোনোর আগেই বিয়ে করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নাবালিকাদের নিয়তি যৌনপল্লি! ভারতের এই বাস্তবতা লজ্জায় ফেলবেই

Reality of sex workers: ভারতে বর্তমানে যৌনকর্মীর সংখ্যা ১০ লক্ষর মতো। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যাটা ৩০ লক্ষ। এদের মধ্যে রয়েছে নাবালিকারাও।

এই প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতে নাবালিকা বিবাহ মামলার নিষ্পত্তি করতে আরও ১৯ বছর সময় লাগবে। রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ভারত জুড়ে বাল্যবিবাহের মোট ৩,৫৬৩টি মামলা দায়ের করা হয়। এই দায়ের করা মামলাগুলির মধ্যে শুধুমাত্র ১৮১টি মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে। ফলে এখনও ৯২% মামলাই বিচারাধীন। বর্তমান মামলার নিষ্পত্তির হার হিসেব করে, ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন স্টাডি গ্রুপের এই প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে বিচারাধীন বাকি ৯২% মামলা সফলভাবে সমাধানের জন্য আরও ১৯ বছর সময় লাগবে। রিপোর্টে ছত্তিসগঢ়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গে বেশি মাত্রায় নাবালিকা বিবাহের প্রবণতার কথা লেখা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শুধু নাবালিকা নয়, প্রতিদিন যৌন নিপীড়নের শিকার কত নাবালক, চমকে দেবে এই তথ্য

Minor Male Molestation: দুনিয়াজুড়ে স্বেচ্ছাসেবীরা মনে করছেন, নাবালকদেরও যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করতে কঠোর আইন প্রণয়ন করা উচিত।

২০২২ সালে 'দ্য ইউএনএফপিএ-ইউনিসেফ গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ' রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বাধীন যৌথ কর্মসূচির স্টিয়ারিং কমিটির একটি দল ভারতে এসেছিল বাল্যবিবাহ বন্ধের জন্য। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী, বাল্যবিবাহ ২০০৫ সালে ৪৭.৪% ছিল, যা ২০২১ সালে ২৩.৩% হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী, ভারতে বাল্যবিবাহের প্রবণতা অনেকটাই কমেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট দফতরের সমীক্ষা বলছে, ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি বাল্যবিবাহের ঘটনা ঘটে।

অন্যদিকে, বাল্যবিবাহ মুক্ত হওয়ায় নজির গড়েছে অসম। এই রাজ্যের কেস স্টাডি রিপোর্ট বলছে, ২০২১-২২ থেকে ২০২৩-২৪ পর্যন্ত ৮১% বাল্যবিবাহ হ্রাস পেয়েছে। রিপোর্টে অসমের ২০টি জেলার ১.১৩২টি গ্রামের নিরিখে এই তথ্য দেওয়া হয়েছে। এই রাজ্যের ২০টি জেলার মধ্যে ১২টি জেলার ৯০% স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন, এফআইআর এবং বাকি আইনি পদক্ষেপে বাল্যবিবাহ রোধ করা সম্ভব।

বিশেষজ্ঞ মহলের দাবি, বাল্যবিবাহ প্রতিরোধ আইন, ২০০৬ এবং শিশুদের যৌন নিগ্রহ প্রতিরোধ আইন 'পকসো', ২০১২ কঠোরভাবে প্রয়োগ না হওয়ার কারণেইই দেশ জুড়ে আজও বাল্যবিবাহের এত বাড়বাড়ন্ত। রাষ্ট্রপুঞ্জের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রায়, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল করার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, কঠোর আইনি পদক্ষেপ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়। বাল্যবিবাহে নাবালিকা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে। যেই মেয়েদের ১৮ বছরের আগেই জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এবং তাঁরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে, তার দায় সমাজের তো বটেই। একই সঙ্গে সরকার ও আইনেরও ব্যর্থতার দিকটাও ফুটে উঠছে তার মাধ্যমে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি ধর্মীয় নেতাদেরও সচেতন করতে হবে। বাল্যবিবাহ যে অপরাধ, তা নিয়ে কঠোর বার্তা দেওয়া প্রয়োজন। এই কাজে যারা মদত দেবে, তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। নাবালিকা বিবাহ-বিরোধী নীতি জোরালো করার পাশাপাশি এবং প্রশাসনের শূন্য স্থানগুলি অতি দ্রুত পূরণ করা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।