অলক্ষ্যে মোদিকেই মদত? নিষিদ্ধ জামাত কীভাবে ব্যবহৃত হচ্ছে কাশ্মীরের নির্বাচনে?

Jamaat in Kashmir Election 2024: জামাত-সমর্থিত প্রার্থীরা কাশ্মীরের ৪৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র ১০টিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

inscript
৩ মিনিট
অলক্ষ্যে মোদিকেই মদত? নিষিদ্ধ জামাত কীভাবে ব্যবহৃত হচ্ছে কাশ্মীরের নির্বাচনে?

গত ২৭ অগাস্ট ছিল জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই দিন তিনজন ব্যক্তি নির্দল প্রার্থী হিসাবে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। দিতেই পারেন। সমস্ত নির্বাচনেই এমনটা হয়। কিন্তু জম্মু কাশ্মীরের এই নির্বাচনে এই ৩ জন ব্যক্তির মনোনয়ন দাখিল কোনও সামান্য বিষয় নয়। এই তিনজনই নিষিদ্ধ সামাজিক-ধর্মীয় গোষ্ঠী জামাত-ই-ইসলামী জম্মু ও কাশ্মীরের প্রাক্তন এবং বর্তমান সদস্য। আরও বড় বিষয়টি হচ্ছে, মোদি কি তবে জামাতকে ব্যবহার করছেন কাশ্মীরের ভোট পকেটে পুরতে? কেন এমন প্রশ্ন উঠছে?

শেষবার, ১৯৮৭ সালে জামাত একটি আঞ্চলিক দল হিসাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই নির্বাচনের পরপরই ১৯৮৯ সালে কাশ্মীরে জঙ্গিবাদ হঠাৎ মাথাচাড়া দেয়। পরবর্তীকালে জামাতের অনেক সদস্যই হাতে অস্ত্র তুলে নেয়। তবে ১৯৯৮ সালে সংগঠনটি জঙ্গিগোষ্ঠীর থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। এর দুই দশক পরে, কেন্দ্র সরকার ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে। ঘোষিত নিষিদ্ধ দল হিসেবে জামাত তো প্রার্থী দিতে পারবে না কিন্তু এবার জামাত-সমর্থিত প্রার্থীরা নির্বাচনে লড়ছেন। ৩৭ বছর পর কেন একটি নিষিদ্ধ দল কাশ্মীরের নির্বাচনী রাজনীতিতে ফিরছে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

সূত্রের খবর, নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য কেন্দ্রের সঙ্গে জামাতের আলোচনা চলছে, আর সে আলোচনারই অংশ নির্বাচনে লড়ার সিদ্ধান্ত। যদিও সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কিছুই নিশ্চিত করা হয়নি। ২০২২ সাল থেকে জামাতের আট সদস্যের প্যানেল কেন্দ্রের সঙ্গে এই নিয়ে আলোচনা করছে। তাহলে কি এই নির্বাচনে বিজেপি জামাতকে ব্যবহার করে ভোট পেতে চাইছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
৩৭০ ধারা বিলোপের পর প্রথম বিধানসভা ভোটে কী চাইছেন কাশ্মীরের আমজনতা?

Jammu & Kashmir Election 2024: প্রতিবাদ জানানোর জন্য একটাই রাস্তা আছে যা হল - পোলিং বুথে গিয়ে বিজেপির বিপক্ষে ভোট দেওয়া

জামাত-সমর্থিত প্রার্থীরা কাশ্মীরের ৪৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র ১০টিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাত বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের নিতুন দল আওয়ামি ইত্তেহাদ পার্টির সঙ্গে প্রাক-নির্বাচনী জোটও করে। ফলে ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির ভোট কাটার সম্ভাবনা থাকছেই। আর তাতে লাভ বিজেপির।

জামাত-ই-ইসলামী জম্মু ও কাশ্মীর হচ্ছে জামাত-ই-ইসলামীর একটি শাখা। ১৯৪১ সালে ধর্মতত্ত্ববিদ আবুল আলা মওদুদি লাহোরে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বাস করতেন ইসলাম রাজনীতির কেন্দ্রবিন্দু। দেশভাগের পর জামাত বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে। ভারত ও পাকিস্তান দুই দেশই যখন কাশ্মীরের দাবি তোলে তখন ১৯৫৩ সালে স্বাধীন জামাত-ই-ইসলামী জম্মু ও কাশ্মীরের জন্ম হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির লক্ষ্যপূরণের জন্য ব্যবহৃত হচ্ছেন কাশ্মীরের নির্দল নেতারাই

Jammu and Kashmir Election 2024: এর রশিদের প্রচারের ফলে জম্মুর ২৪টি বিভাগে বিজেপির উল্লেখযোগ্য লাভ হবে।

জামাত ১৯৬৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত কাশ্মীরের নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। ১৯৯০-এর দশকে জঙ্গিবাদের উত্থানের পরপর এর কিছু সদস্য সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেয়। জামাত পাকিস্তানপন্থী সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত হতে শুরু করে, যদিও তারা কখনই কোনও আনুষ্ঠানিক সম্পর্ক স্বীকার করেনি। ১৯৯০-এর শেষ দিকে আবারও হিংসা শুরু হয়। তখন, জামাতের তৎকালীন প্রধান গোলাম মহম্মদ ভাট ঘোষণা করেছিলেন, এই দলটি কাশ্মীর বিষয়ক বিরোধ থেকে নিজেকে দূরে রাখবে। সংগঠনের অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে অবশেষে দুই সদস্য, সৈয়দ আলি শাহ গিলানি এবং মহম্মদ আশরাফ সেহরাইকে বরখাস্ত করা হয়। তারা আবার ২০০৪ সালে শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য একটি বিচ্ছিন্নতাবাদী দল তেহরিক-ই-হুরিয়াত গঠন করেন।

জামাত ধীরে ধীরে নির্বাচনী রাজনীতি সহ মূলধারার রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ থেকে দূরে সরে যায়। পরিবর্তে সংগঠনটি স্কুল এবং দাতব্য সংস্থা চালাতে শুরু করে, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ বিতরণের মতো সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগ দেয়। যখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন সংগঠনটির আনুমানিক ৫,০০০ সদস্য ছিল।

জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কেন্দ্র দু'টি শর্ত দিয়েছে বলে জানা গেছে। কেন্দ্র চায় বিচ্ছিন্নতাবাদ এবং আজাদির দাবিকে সমর্থন করা বন্ধ করতে হবে জামাতকে। কাশ্মীরকে পাকিস্তানের অংশ হওয়ার দাবি করাও বন্ধ করতে হবে জামাতকে। দ্বিতীয় দাবি, জঙ্গিবাদ থেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রাখতে হবে নিজেদের।

জামাত-ই-ইসলামির প্রাক্তন নেতা সাইর আহমদ রেশি

জামাতের সংবিধান অনুযায়ী বলা হয়েছে, সংগঠনটি 'সংস্কার ও ধার্মিক বিপ্লবের জন্য কাজ করার লক্ষ্যে গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে'। তাই সংসদীয় নির্বাচনী রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে জামাত। তবে জামায়াতের সবাই এ ব্যাপারে নিশ্চিত নয়। কেন্দ্রের সঙ্গে জামাতের যে আট সদস্যের প্যানেল কথা বলছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই প্যানেলটি কীভাবে তৈরি হয়েছিল, কারা এতে কোন ভূমিকায় আছেন এই নিয়ে সকলের কাছে তথ্য নেই। জামাতের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের বিরুদ্ধেও কথা বলছেন অনেক সদস্য। নির্বাচনী রাজনীতিতে ফিরে না গিয়ে জামাতের কেন্দ্র সরকারের দমন-পীড়ন প্রতিরোধ করা উচিত ছিল বলেও মনে করছেন অনেক সদস্য।

কুলগামের জামাত-সমর্থিত প্রার্থী সাইর আহমদ রেশি অবশ্য বলছেন, এই প্যানেল ১০০% বৈধ। ২০২২ সালে প্রথম তারা এমন একটি প্যানেল গঠনের কথা ভাবেন। প্যানেলটি সংগঠনের তিন প্রাক্তন প্রধানের সঙ্গে পরামর্শ করে গঠন করা হয়েছিল এবং গোপন ব্যালটের মাধ্যমে এর নেতা নির্বাচন করা হয়েছিল। তাহলে, জামাতের সমর্থনে ভোটে লড়া প্রার্থীরা কি বিজেপির হয়ে ভোট কাটাকাটির অঙ্ক কষে নিজেদের উপর থেকে নিষেধাজ্ঞা সরাতে পারবে? বিজেপি কি সন্ত্রাস দমনের নামে সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ব্যবহার করে কাশ্মীর শাসন করতে চলেছে এবার? উত্তর দেবেন কাশ্মীরের ভোটাররাই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।