হিজবুল্লাহ খুনের বদলা নিতেই তেল আভিভে আক্রমণ হাউথির? কোন পথে এগোবে এখন ইজরায়েল?

Isreal Hezbullah War: বৃহস্পতিবার ফের নতুন করে বেইরুটে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। যে হামলায় হিজবুল্লাহের ড্রোন ইউনিটের প্রধানের মৃত্যু হয়েছে বলে খবর।

Sohini Das
৩ মিনিট
হিজবুল্লাহ খুনের বদলা নিতেই তেল আভিভে আক্রমণ হাউথির? কোন পথে এগোবে এখন ইজরায়েল?

একদিন আগেই লেবাননের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধের কথা বলেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকী লেবাননে স্থল আক্রমণের কথাও শোনা গিয়েছিল ইজরায়েলের মুখে। বৃহস্পতিবার ফের নতুন করে বেইরুটে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। যে হামলায় হিজবুল্লাহের ড্রোন ইউনিটের প্রধানের মৃত্যু হয়েছে বলে খবর। আর তার পরেই ইজরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের জঙ্গিগোষ্ঠী হাউথি।

বৃহস্পতিবার রাতে হাউথি জঙ্গিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইজরায়েলের দিকে ধেয়ে আসতেই তেল আভিভ জুড়ে সাইরেন বেজে ওঠে। যদিও হাউথি জঙ্গিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই গুলি করে নামিয়েছে ইজরায়েলি বাহিনী। জানা গিয়েছে, ইজরায়েলকে নিশানা করে সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছে হাউথিরা। হাউথি আক্রমণ রুখতে এর আগেও একাধিক অ্যারো ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে ইজরায়েলি সেনা। গত ফেব্রুয়ারিতেই ইলাতকে নিশানা করে এবং গত ১৪ সেপ্টেম্বর তেল আভিভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হাউথিরা। হামাসের সঙ্গে ইজরায়েল সংঘাতের মধ্যে একাধিক বার ইজরায়েলে হামলা চালিয়েছে এরা। এবার হিজবুল্লাহের সঙ্গে যুদ্ধ লাগতেই ফের সক্রিয় হয়ে উঠেছে ইয়েমেনের এই জঙ্গি সংগঠন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, লেবাননে স্থল আক্রমণের প্রস্তুতি নেতানিয়াহু-সেনার

Israel-Hezbollah war: লেবাননে উত্তেজনা বাড়তেই সেখানে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কতা জারি করেছে বেইরুটের ভারতীয় দূতাবাস। যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ছেড়ে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে ভারতের তরফে।

প্রসঙ্গত, হামাস, হিজবুল্লাহ বা হাউথি, এই তিনটি জঙ্গিসংগঠনকেই সব রকম ভাবে সমর্থন করে আসছে ইরান। ফলে এই তিনটি জঙ্গিগোষ্ঠীর মধ্যেই যে একটি আভ্যন্তরীণ সম্পর্ক রয়েছে, তা আঁচ করাই যায়। টাইমস অব ইজরায়েলের খবর অনুযায়ী, সাম্প্রতিক ইজরায়েলি হামলায় হিজবুল্লাহের ড্রোন ইউনিটের প্রধান মহম্মদ সারুর মৃত্যুর ঘটনার প্রতিশোধ হিসেবেই হাউথিরা এই হামলার পরিকল্পনা করে। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সাবার চেয়ারম্যান নাসরুদ্দিন আমেরও সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন। জানা গিয়েছে, ইজরায়েলে হাউথি হামলার সাইরেন বেজে ওঠার কিছুক্ষণ আগেই সারুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

গত নভেম্বর মাস থেকেই হাউথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে একাধিক হামলা চালিয়ে গিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য রুখতে সর্বৈব চেষ্টা তারা করে গিয়েছে। ইজরায়েলের গাজা আক্রমণের পর ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শন ইজরায়েলে একাধিক হামলা চালিয়েছিল তারা। সম্প্রতি জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে হাউথিদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে রাশিয়া। এদিকে, ক্ষেপণাস্ত্র প্রয়োগ সংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়ে দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ইউক্রেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরানপুষ্ট হাউথিদের সঙ্গে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে কথাবার্তা! তলে তলে কী ফন্দি আঁটছে রাশিয়া?

Russia: তবে কি নতুন কোনও বিশ্বযুদ্ধ এখন সময়ের অপেক্ষা। যেভাবে তলায় তলায় জোট বাঁধছে বিভিন্ন শক্তি, তাতে সেই সম্ভাবনাই উস্কে উঠছে বলে মনে করা হচ্ছে।

বুধবার ইজরায়েল ও হিজবুল্লাহের মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতি দাবি করে রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাব তুলেছিল আমেরিকা-সহ একাধিক দেশ। সেই প্রস্তাব নাকচ করে দেয় ইজরায়েল। বরং পুরোদমে যুদ্ধ জারি রাখার কথা ঘোষণা করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে এই যুদ্ধের আবহেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে জোরালো আবেদন জাবান প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহুমুদ আব্বাস। সেই বক্তৃতায় তিনি স্পষ্ট করে দিয়েছেন,প্যালেস্টাইন তাঁরা কিছুতেই ছাড়বেন না। তাঁর কথায়, "প্যালেস্টাইন আমাদের মাতৃভূমি, আমাদের বাপদাদাদের দেশ। সেখানে কেউ যদি থাকে, তাহলে আমরাই থাকব। কাউকে যদি যেতে হয়, তাহলে যাবে দখলদারের দখলদার।" কার্যত তাঁর ইঙ্গিত যে ছিল ইজরায়েলের দিকেই, তা বুঝতে অসুবিধা হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গাজার মানুষের সঙ্গে যা ঘটছে, তার জন্য সমগ্র বিশ্ব দায়ী।

বৃহস্পতিবার লেবাননে ইজরায়েলের হামলায় শুধু হিজবুল কম্যান্ডার নয়, শিশু ও মহিলা-সহ অন্তত ৬০ জনের মৃত্যুর খবর মিলেছে। গত কয়েকদিনের লাগাতার হামলায় অন্তত সাতশো পেরিয়েছে লেবাননে মৃতের সংখ্যা। তবে হামাসের মতোই হিজবুল্লাহকেও খতম করার লক্ষ্যে সর্বশক্তি লাগিয়ে দিয়েছে ইজরায়েল। আর এই যুদ্ধে মেঘের আড়াল থেকে যে সমস্ত রকম মদত জুগিয়ে চলেছে ইরান, তা স্পষ্ট হাউথিদের সাম্প্রতিক হামলা থেকেই। ক্রমশ কি আরও বড় যুদ্ধের দিকে মোড় নিতে চলেছে এই সংঘাত? কোথায় যেতে চলেছে এই ভয়াবহ যুদ্ধ? উদ্বেগ ছড়িয়েছে সব মহলে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?