ইরানপুষ্ট হাউথিদের সঙ্গে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে কথাবার্তা! তলে তলে কী ফন্দি আঁটছে রাশিয়া?

Russia: তবে কি নতুন কোনও বিশ্বযুদ্ধ এখন সময়ের অপেক্ষা। যেভাবে তলায় তলায় জোট বাঁধছে বিভিন্ন শক্তি, তাতে সেই সম্ভাবনাই উস্কে উঠছে বলে মনে করা হচ্ছে।

Sohini Das
৩ মিনিট
ইরানপুষ্ট হাউথিদের সঙ্গে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে কথাবার্তা! তলে তলে কী ফন্দি আঁটছে রাশিয়া?

একদিকে ইজরায়েল-হামাস যুদ্ধ, অন্যদিকে লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ-ইজরায়েল সংঘাত ক্রমে ঘনিয়ে ওঠা। প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস হোক বা লেবাননের হিজবুল্লাহ, এই দুটি সংস্থাকে সমস্ত দিক থেকে সমর্থন জোগায় ইরান। এছাড়াও ইরানের মদতপুষ্টদের তালিকায় রয়েছে ইয়েমেনের জঙ্গি সংগঠন হাউথিরা। যারা গত এক বছর ধরে লাগাতার হামলা চালিয়ে গিয়েছে লোহিত সাগরে। কার্যত বিশ্ববাণিজ্যের রাস্তাকে ব্য়হত করতে চেষ্টার ত্রুটি করেনি তারা।

এবার এই হাউথিদের সঙ্গেই নাকি ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে মধ্যস্থতার পথে হাঁটছে রাশিয়া। হাউথিদের কাছে তাঁদের ভয়ঙ্কর শক্তিধর ক্ষেপণাস্ত্র তুলে দেওয়াই উদ্দেশ্য মস্কোর। ইজরায়েল যেভাবে লেবাননে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করছে ক্রেমলিন। তাদের তরফে লেবাননে বসবাসকারী রুশ নাগরিকদের তড়িঘড়ি লেবানন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ইউক্রেনে দীর্ঘদিন ধরে আগ্রাসন দেখাচ্ছে রাশিয়া। প্রায় বছর তিনেক ধরে চলছে তাদের যুদ্ধ। বাদবাকি সমস্ত দেশের প্রবল আপত্তি, বিধিনিষেধ, কোনও কিছুই সরিয়ে আনতে পারেনি রাশিয়াকে। দীর্ঘ এতগুলো বছরের যুদ্ধে ফুরোতে বসেছে রুশ সামরিক শক্তি। প্রয়োজনে অন্য দেশ থেকে সৈনিক জোগার করে যুদ্ধ চালিয়ে গিয়েছে রাশিয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোসাদের দফতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহের, যে ভয়ঙ্কর পরিণতির আশঙ্কায় কাঁপছে বিশ্ব

Israel Hezbollah War: ইজরায়েলের তরফে জানানো হয়েছে, এই প্রথম হিজবুল্লাহের ছোড়া কোনও ক্ষেপণাস্ত্র মধ্য ইজরায়েলে প্রবেশ করল। তবে ঠিক কতজন ওই হামলায় হতাহত হয়েছে, তা জানানো হয়নি ইজরায়েলের তরফে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি জানিয়েছিলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছেন তাঁরা। এরই মধ্যে কেন হাউথি জঙ্গিদের সঙ্গে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে মধ্যস্থতা করতে চাইছে ক্রেমলিন? উঠেছে প্রশ্ন। পশ্চিমা এক গোয়েন্দা সংস্থার দাবি, হাউথিদের সঙ্গে ইয়াখন্ট সুপারসনিক অ্যান্টি শিপ মিসাইল হস্তান্তরের আলোচনা চলছে রাশিয়ার। হিজবুল্লাহ বা হামাসের মতোই, হাউথিদের পিছনেও দীর্ঘদিন ধরেই রয়েছে ইরান। এই দ্বিপাক্ষিক মধ্যস্থতায় তেহরান রয়েছে বলেই খবর। যদিও খুব খোলাখুলি তাতে জড়াতে চাইছে না তারা।

এর আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন, পশ্চিমের দেশগুলি যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র জুগিয়ে কোনও রকম সাহায্য করে, তাহলে রাশিয়াও পিছনে থাকবে না। তারাও অন্য দেশকে এই সব অস্ত্রে সাজিয়ে তুলবে। এই পরিস্থিতিতে জেলেনেস্কির যুদ্ধের শেষপর্ব নিয়ে কথা বলাকে বিশেষ প্রাসঙ্গিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বেশ কিছু দিন ধরেই জেলেনেস্কি পশ্চিমের দেশগুলির কাছে আবেদন জানিয়ে আসছে, যাতে রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে বিধিনিষেধ শিথিল করার জন্য ইউক্রেনকে অনুমতি দেয়। এই বিষয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তারও সম্ভাবনা ছিল জেলেনেস্কির। যদিও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে কী ভাবছেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ফলে ভবিষ্য়তের কথা মাথায় রেখে আমেরিকার দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের সঙ্গেও দেখা করার কথা ছিল জেলেনেস্কির।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লেবাননে ইজরায়েলের হামলায় মৃত অন্তত ৫৫০, ফিরে দেখা হিজবুল্লাহ-ইজরায়েল সংঘর্ষের ইতিহাস

Israel-Hezbollah Conflict: একটি ভিডিও বার্তায় লেবাননের বাসিন্দাদের উদ্দেশে নেতানিয়াহু জানান, ইজরায়েলের যুদ্ধ হিজবুল্লাহের সঙ্গে, সাধারণ লেবাননবাসীর সঙ্গে নয়। হিজবুল্লাহ তাদের মানবঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

পরিস্থিতি খতিয়ে দেখে কি তবে আগেভাগেই কোমর বাঁধছে রাশিয়া? সে কারণেই হাউথিদের সঙ্গে সাম্প্রতিক এই মধ্যস্থতার পথ? উঠেছে প্রশ্ন। এই ইয়াখন্ট ক্ষেপণাস্ত্র নাকি শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে উড়তে পারে। শোনা যায়, এই ক্ষেপণাস্ত্রই একাধিক বার লোহিত সাগরের উপরে ব্যবহার করেছে হাউথিরা। চলতি বছরেই তেহরানে হাউথিদের সঙ্গে অন্তত দু'টি বৈঠক করেছে রাশিয়া অস্ত্র বিক্রির জন্য, জানা গিয়েছে তেমনটাই। যদিও সেই আলোচনার কথা অস্বীকার করেছে হাউথিদের মুখপাত্র আব্দেল সালেম।

একদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, অন্যদিকে ইজরায়েল-হামাস, তার উপর হিজবুল্লাহের সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়েছে ইজরায়েল। লাগাতার লেবাননে হামলা, যার পাল্টা উত্তর ফিরিয়ে দিচ্ছে হিজবুল্লাহও। ইজরায়েলি হানায় একের পর এক হিজবুল্লাহ নেতার মৃত্যু ঘিরে ক্ষোভে ফেটেছে ইরান। এই পরিস্থিতিতে মাথায় রাখা জরুরি, এই তিন জঙ্গি সংগঠনেরই মূল চালিকাশক্তি কিন্তু ইরান। যাদের সঙ্গে ইজরায়েলের সম্পর্কও সাপে-নেউলের। সরাসরি ইরানের সঙ্গে লড়াইয়ে জড়াতে না চাইলেও ইজরায়েলের মিত্র দেশ আমেরিকা। এদিকে ইরান এবং হাউথিদের সঙ্গে তলে তলে জোট বাধার পরিকল্পনায় রয়েছে রাশিয়া। এদিকে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন থেকে মুক্তি পেতে সব দিক থেকে সমর্থন চাইছে আমেরিকার। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের স্থিতবস্থা ঘাঁটার যেমন সমূহ সম্ভাবনা থেকেই যাচ্ছে, অন্যদিকে দু'টি স্পষ্ট অক্ষশক্তি তৈরি হওয়ার প্রবল আশঙ্কাও কিন্তু উস্কে উঠেছে। তার একদিকে রয়েছে রাশিয়া, ইরান এবং ইরানপুষ্ট জঙ্গি সংগঠন ও তাদের সমর্থনে থাকা দেশগুলি। অন্যদিকে, ইজরায়েল, আমেরিকা তো বটেই, তার পাশাপাশি তাদের সমর্থনে থাকা ব্রিটেন, ফ্রান্সের মতো একাধিক দেশ। তবে কি নতুন কোনও বিশ্বযুদ্ধ এখন সময়ের অপেক্ষা। যেভাবে তলায় তলায় জোট বাঁধছে বিভিন্ন শক্তি, তাতে সেই সম্ভাবনাই উস্কে উঠছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে কী অবস্থান নিতে চলেছে রাষ্ট্রপুঞ্জ বা শান্তিকামী দেশগুলি? কোন দিকে যেতে চলেছে এই ভয়াবহ কূটনীতির খেলা? উদ্বেগ কিন্তু রয়েই যাচ্ছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।