যুবতীকে ৩০ টুকরো করে খুনে মূল সন্দেহভাজনের মৃত্যু! নেপথ্যে যা ঘটেছে আসলে

Bengaluru Fridge Murder: মুক্তিরাজন রায় অর্থাৎ মহালক্ষ্মীর সহকর্মী ১ সেপ্টেম্বর থেকে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। মহালক্ষ্মীর কাজের শেষ দিনও ছিল ১ সেপ্টেম্বরই।

inscript
২ মিনিট
যুবতীকে ৩০ টুকরো করে খুনে মূল সন্দেহভাজনের মৃত্যু! নেপথ্যে যা ঘটেছে আসলে

দুই মৃত্যু। একজন খুন হয়ে গেছেন, একজন সম্ভাব্য খুনি। দুইজনের মৃত্যু ঘটেছে অল্পদিনের ব্যবধানেই! বেঙ্গালুরুতে সম্প্রতি এক চাঞ্চল্যকর হত্যা শোরগোল ফেলে দেয়। মহিলার দেখ খণ্ড বিখণ্ড করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল সন্দেহভাজনরা। এই হত্যার সঙ্গে জড়িত অন্যতম সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু হলো ওড়িশায়! ওড়িশা পুলিশ বলছে, আত্মহত্যা করে মারা গেছেন ওই ব্যক্তি। মুক্তিরাজন রায় নামের ওই সন্দেহভাজনকে ওডিশার ভদ্রক জেলায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বেঙ্গালুরুতে খুন হওয়া মহিলার একজন সহকর্মী ছিলেন তিনি। ওই মহিলার তিন ঘনিষ্ঠ বন্ধুর একজন ছিলেন তিনি।

গত শনিবার বেঙ্গালুরুতে বছর ২৬-এর তরুণী মহালক্ষ্মীর মৃতদেহ উদ্ধার হয়। ৩০ টুকরো হওয়া দেহ ছিল ফ্রিজের মধ্যে ঠাসা। শরীরের অংশগুলি আংশিকভাবে পচে গিয়েছিল। পুলিশ বলছে, অন্তত দুই সপ্তাহ আগে মহালক্ষ্মীকে হত্যা করা হয়েছিল। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে দেখে প্রতিবেশীরা ওই মহিলার পরিবারকে ডাকেন। শনিবার ত্রিপুরার বাসিন্দা মহালক্ষ্মীর মা ও বোন বাড়িতে গিয়ে লাশটি দেখতে পান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফ্ল্যাটের ফ্রিজে তরুণীর টুকরো টুকরো দেহ! শ্রদ্ধাকাণ্ডের ছায়া বেঙ্গালুরুতেও?

Bengaluru Murder: বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার ওই ফ্ল্যাটে একাই থাকতেন মহালক্ষ্মী নামে ২৯ বছরের ওই তরুণী। সূত্রের খবর, মল্লেশ্বরামের একটি পোশাকের দোকানে কাজ করতেন।

ভ্যালিকাবলের বিনায়ক নগরে ভাড়া বাড়িতে একাই থাকতেন মহালক্ষ্মী। একটি শপিং মলে কাজ করতেন। স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। এই হত্যার নেপথ্যে পুলিশ মহালক্ষ্মীর বন্ধুদেরকেই সন্দেহ করেছে। তাঁর স্বামী, হেমন্ত দাস দাবি করেন যে, উত্তরাখণ্ডের একজন বন্ধু ছিলেন যিনি এই ঘটনার জন্য মূল দায়ী।

মুক্তিরাজন রায় অর্থাৎ মহালক্ষ্মীর সহকর্মী ১ সেপ্টেম্বর থেকে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। মহালক্ষ্মীর কাজের শেষ দিনও ছিল ১ সেপ্টেম্বরই। পুলিশের সন্দেহ, ওই মহিলাকে ২ বা ৩ সেপ্টেম্বর হত্যা করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তা স্পষ্ট নয় এখনও। পুলিশ জানাচ্ছে, পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকে পারে অন্য সন্দেহভাজনরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যৌনাঙ্গে রড, দেহ ৩৫ টুকরো! অপরাধীকে নৃশংসতা শেখায় আসলে কারা?

India's Daughter: জ্যোতির যৌনাঙ্গ দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিল তারা। "ভেতর থেকে কিছু লম্বা লম্বা জিনিস বেরোল। নাড়িভুঁড়িই হবে," যেমন করে মুরগি কাটা হলে বেরিয়ে আসে, যেন ততটাই স্বাভাবিক

তদন্তে নেমে পুলিশ জানিয়েছিল, এই ভয়ানক হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মুক্তিরাজন প্রতাপ রায় নামে একজনকে খুঁজছেন তারা, যিনি ওড়িশার বাসিন্দা। বেঙ্গালুরু পুলিশের দু'টি দল পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় পাঠানো হয়। মুক্তিরাজন রায়ের মোবাইল ফোন বন্ধ থাকায় তাকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল। জানা গিয়েছে, মুক্তিরাজন বুধবার বাইকে করে পাণ্ডি গ্রামে এসে পৌঁছয়। বাড়িতেই ছিল সে। স্থানীয়রা তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পুলিশ জানাচ্ছে, মহালক্ষ্মী এবং মুক্তিরাজনের বন্ধুত্ব ২০২৩ সাল থেকে। তারা একই মলে কাজ করতেন। মহালক্ষ্মী এবং মুক্তিরাজনের সম্পর্ক বিষয়ে সম্প্রতি জানতে পেরেছিলেন যে তিনি অন্য একজনের সাথে ছিলেন। তিনি মহালক্ষ্মীর মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে এবং এটি তার হত্যার কারণ হতে পারে, অফিসার যোগ করেছেন।

পুলিশ মহালক্ষ্মীর স্বামী হেমন্ত দাস, মা মীনা রানা এবং সহকর্মীদের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মুক্তিরাজন রায় বেঙ্গালুরু বাড়ি থেকে নিখোঁজ। পুলিশ তখন মুক্তিরাজনের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান মুক্তিরাজন তাঁকে ফোন করেছিল এবং মহালক্ষ্মীকে খুন করার কথা স্বীকারও করেছে। তিনিই পুলিশকে আরও জানান, দাদাকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছিলেন তিনি। মুক্তিরাজন পশ্চিমবঙ্গ থেকেই তার ভাইকে ফোন করে এবং সেটিই ছিল তাঁর শেষ লোকেশন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।