মোসাদের দফতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহের, যে ভয়ঙ্কর পরিণতির আশঙ্কায় কাঁপছে বিশ্ব

Israel Hezbollah War: ইজরায়েলের তরফে জানানো হয়েছে, এই প্রথম হিজবুল্লাহের ছোড়া কোনও ক্ষেপণাস্ত্র মধ্য ইজরায়েলে প্রবেশ করল। তবে ঠিক কতজন ওই হামলায় হতাহত হয়েছে, তা জানানো হয়নি ইজরায়েলের তরফে।

Sohini Das
৪ মিনিট
মোসাদের দফতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহের, যে ভয়ঙ্কর পরিণতির আশঙ্কায় কাঁপছে বিশ্ব

লেবানন, সিরিয়া ও বেইরুট জুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ঘাড়েই দায় ঠেলেছিল ইরানপুষ্ট লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। এবার সেই মোসাদের সদর দফতরকে নিশানা করেই ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল হিজবুল্লাহ জঙ্গিরা। গত কয়েকদিন ধরেই ইজরায়েলের সঙ্গে হিজবুল্লাহের সংঘাত নতুন মাত্রা নিয়েছে। আর সেই সংঘাতের আগুনেই ঘি ঢেলেছে হিজবুল্লাহের সাম্প্রতিক এই পদক্ষেপ।

এক বছর ধরে গাজায় ইজরায়েলি আগ্রাসন চলছে। হামাস-ইজরায়েলের যুদ্ধে রাশ টানার বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিশ্বের একাধিক দেশ। এমনকী আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও যুদ্ধের অবস্থান থেকে সরানো যায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। এরই মধ্যে নতুন করে আরও একটি যুদ্ধ। ইরানপুষ্ট লেবাননের জঙ্গিসংগঠন হিজবুল্লাহের সঙ্গে চাপা সংঘাত দাউ দাউ করে জ্বলে উঠেছে সম্প্রতি। কার্যত গাজার মতোই লেবাননেও একের পর এক হামলা চালানো শুরু করেছে ইজরায়েল।

পিছিয়ে নেই হিজবুল্লাহরাও। লেবানন, সিরিয়া ও বেইরুট জুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর ইজরায়েলকে জবাব ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল হিজবুল্লাহ। তার পর থেকেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। মঙ্গলবার পর্যন্ত ইজরায়েলের হামলায় লেবাননে অন্তত ৫৫৮ জনের মৃত্যুর খবর মিলেছিল। তার মধ্যে অন্তত ৫০ জন শিশু ছিল বলে খবর। এর মধ্যে তেল আভিভের কাছে মোসাদের সদর দফতর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবানন ভিত্তিক জঙ্গি সংগঠনটি। ইজরায়েলি বাহিনী অবশ্য জানিয়েছে, বুধবার তেল আভিভে সতর্কতা সাইরেন বেজে উঠতেই সতর্ক হয়ে যায় ইজরায়েল। হিজবুল্লাহর দাবি, তাঁদের এই সাম্প্রতিক হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়ে থাকতে পারেন ইজরায়েলে। এলাকা ছেড়ে পালাতে বাধ্য় হয়েছেন কয়েক হাজার। পেজার ও ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করে যেভাবে লেবাননে হামলার পরিকল্পনা করেছিল মোসাদ, তার বদলা নিতেই সাম্প্রতিক এই হামলা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লেবাননে ইজরায়েলের হামলায় মৃত অন্তত ৫৫০, ফিরে দেখা হিজবুল্লাহ-ইজরায়েল সংঘর্ষের ইতিহাস

Israel-Hezbollah Conflict: একটি ভিডিও বার্তায় লেবাননের বাসিন্দাদের উদ্দেশে নেতানিয়াহু জানান, ইজরায়েলের যুদ্ধ হিজবুল্লাহের সঙ্গে, সাধারণ লেবাননবাসীর সঙ্গে নয়। হিজবুল্লাহ তাদের মানবঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

ইজরায়েলের তরফে জানানো হয়েছে, এই প্রথম হিজবুল্লাহের ছোড়া কোনও ক্ষেপণাস্ত্র মধ্য ইজরায়েলে প্রবেশ করল। তবে ঠিক কতজন ওই হামলায় হতাহত হয়েছে, তা জানানো হয়নি ইজরায়েলের তরফে। এখনও পর্যন্ত মধ্য ইজরায়েলের নাগরিক প্রতিরক্ষা নির্দেশাবলীতেও কোনও পরিবর্তন পাওয়া যায়নি। তবে ইজরায়েলি সেনা জানিয়েছে, শুধু তেল আভিভই নয়, ইজরায়েল অধিকৃত সিরিয়ার গোলান হাইটস ও উত্তর ইজরায়েলের মাউন্ট কারমেলের কাছেও হামলা চালিয়েছে হিজবুল্লারা। এমনকী হিজবুল্লাহের আক্রমণে ওয়েস্ট ব্যাঙ্কে অন্তত দু'জন ফিলিস্তিনি জখম হয় বলে খবর। মোসাদের সদর দফতর লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছিল, তার বেশ কিছু রকেট ওয়েস্ট ব্যাঙ্কের খোলা এলাকায় আঘাত হানে।

প্রায় এগারো মাস ধরেই হিজবুল্লাহের সঙ্গে ইজরায়েলের এই যুদ্ধপরিস্থিতি চলে যাচ্ছে। তবে সাম্প্রতিক কালে এমন ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেনি। গোড়া থেকেই ছেড়ে কথা বলেনি ইজরায়েল। বরং দ্বিগুণ জোরে আঘাত হেনেছে লেবানন তারা। গত কয়েকদিনে প্রায় তিন হাজারটি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইজরায়েলের যুদ্ধবিমান। সম্প্রতি দক্ষিণ বেইরুটে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় ইজরায়েলের হামলায় ওই জঙ্গিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান ইব্রাহিম কোবেইসির মৃত্যু হয়। একদিন আগেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাসিন্দাদের সতর্ক করে জানান, হিজবুল্লাহের ঢাল না হতে। যতক্ষণ না ইজরায়েলের উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত ৬০ হাজার নাগরিক ঘরে ফিরে না আসে, লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধঘোষণা হিজবুল্লাহের, গাজার পরিণতি হতে চলেছে লেবাননেরও?

Israel-Hezbollah Conflict: এতদিন পর্যন্ত মেঘের আড়ালে ইন্দ্রজিৎ হয়েই ইজরায়েলের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল হিজবুল্লাহ। আর কোনও রাখঢাক নয়। ইজরায়েলের বিরুদ্ধে এবার খোলাখুলি যুদ্ধঘোষণা করে দিল লেবাননের এই জঙ্গিগোষ্ঠী।

নেতানিয়াহুর হুঁশিয়ারির পর থেকেই ইজরায়েলে হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। প্রতিদিন প্রায় ১০০-২০০ রকেট ছোড়া বাড়িয়েছে তারা। ইজরায়েলকে নিশানা করে গুলি-বোমাও বেড়েছে কয়েক গুণ। এদিকে ইজরায়েলের হামলায় একের পর এক হিজবুল্লা কম্যান্ডারের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভপ্রকাশ করেছে ইরানও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই জানিয়েছেন, এই ভাবে একের পর এক কম্যান্ডার হত্যা আদৌ হিজবুল্লাহকে থামাতে পারবে না। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গিগোষ্ঠীর উপরে পূর্ণ আস্থা রেখেছেন তিনি। খামেনেই এ-ও জানান, হিজবুল্লাহের সাংগঠনিক ও মানবিক শক্তি এর চেয়ে অনেক বেশি। দু- এক জন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করে তাঁদের রুখে দেওয়া যাবে না।

এদিকে হিজবুল্লাহের সঙ্গে ইজরায়েলের এই সাম্প্রতিক উত্তাপ নিয়ে বেশ চাপে রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস জানিয়েছেন, এই পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি। শুধু রাষ্ট্রসঙ্ঘই নয়, একই সঙ্গে সাম্প্রতিক এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগে আমেরিকা, ব্রিটেন-সহ বহু দেশই। সকলেই দু'পক্ষকে সংযম দেখিয়ে কূটনৈতিক পথে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে। ১৫ সদস্যের রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এ নিয়ে বৈঠক হওয়ারও কথা রয়েছে। এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন-পিয়ে জানিয়েছেন, হিংসা পরিস্থিতি বাড়ার বিষয়টি নিয়ে ভীত ও উদ্বিগ্ন আমেরিকা। ইজরায়েল ও হিজবুল্লাহের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি।

গাজায় যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইজরায়েলের পাশে ছিল আমেরিকা। শুধু পাশেই ছিল না, কার্যত ইজরায়েলকে যুদ্ধের ক্ষেত্রে মদতও জুগিয়ে গিয়েছেন বন্ধু ডো বাইডেন। তবে গোড়া থেকেই ইরানপুষ্ট হিজবুল্লাহের সঙ্গে ইজরায়েলের সংঘাতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়ে এসেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রসঙ্ঘে দেওয়া তাঁর সর্বশেষ ভাষণেও সে কথাই আবার মনে করিয়ে দিলেন তিনি। কূটনৈতিক পথেই সমাধান খোঁজার বার্তা দিতে দেখা গেল তাঁকে বারবার।

এদিকে ইজরায়েল-হিজবুল্লাহ সংঘাতের এই পরিস্থিতিতে লেবাননে বসবাসরত রুশদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে নিজের দেশের নাগরিকদের একই রকম পরামর্শ দিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও কানাডা সরকারও। ইজরায়েল ও হিজবুল্লাহের মধ্য এই সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি যে মধ্যপ্রাচ্যের স্থিতবস্থাকে ঘেঁটে দিতে চলেছে, তা ভালোই বুঝতে পারছেন এই সব দেশের রাষ্ট্রনেতারা। হিজবুল্লাহ একা নয়, ইরান প্রতিনিয়ত সমর্থন দিয়ে চলে প্যালেস্টাইনের হামাস ও ইয়েমেনে হাউথি জঙ্গিদের। ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝামেলা লেগে রয়েছে ইজরায়েলের। ইরানের পরমাণু কেন্দ্রগুলির দিকে বহু দিনের নজর ইজরায়েল। ইতিমধ্যেই লেবাননে পেজার হামলার নিন্দা করে সরব হয়েছে ইরাক। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে এই সংঘাত যে আরও বড় কোনও যুদ্ধের দিকে মোড় নিতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞেরা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।