'মানুষ হয়ে সবকিছু ভেঙে দেব', মাইক্রোসফটের চ্যাটবটের যে 'মন কি বাত' আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে

Microsoft Bing Chatbot Conversation Viral : মাইক্রোসফট বিং-এর চ্যাটবটের সঙ্গে কথা বলার পরই রীতিমতো আতঙ্কে ভুগছেন। রাতে ঠিক করে ঘুমোতেও পারেননি।

inscript
৩ মিনিট
'মানুষ হয়ে সবকিছু ভেঙে দেব', মাইক্রোসফটের চ্যাটবটের যে 'মন কি বাত' আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে

‘রোবট’, ‘টার্মিনেটর’-এর মতো কল্পবিজ্ঞানের সিনেমা দেখেছেন তো? কিংবা কল্পবিজ্ঞানের বই পড়েছেন নিশ্চয়ই? ভবিষ্যৎ পৃথিবীর নানা কল্পনা সেখানে ছুঁয়ে গিয়েছেন স্রষ্টারা। সেখানেই বারবার এসেছে রোবটের কথা। জোয়াকুইম ফিনিক্স অভিনীত ‘হার’ (Her) সিনেমায় দেখা গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রেমে পড়েছে এক ব্যক্তি। এআই মাধ্যমেই চলছে সমস্ত কাজ। কয়েনের উল্টোপিঠের কথাও লেখা রয়েছে কল্পবিজ্ঞানের কাহিনিতে। রোবট, যন্ত্র এসে গোটা পৃথিবীটাকেই কবজা করে নেবে। রোবট, এআইয়ের অধীনে থাকবে রক্তমাংসের মানুষ। সিনেমায়, গল্পে এমন ‘অ্যাপোক্যালিপস’-এর কথাই বহুবার কল্পনা হয়েছে।

কিন্তু কল্পনা যখন বাস্তবে নেমে আসে? খোদ যন্ত্র যখন জীবন্ত মানুষ হয়ে উঠতে চায়? সভ্যতা ধ্বংস করতে চায়? কল্পবিজ্ঞান নয়, এবার সত্যিই এমনটা ঘটল এই পৃথিবীতে। সৌজন্যে, চ্যাটবট ও চ্যাটজিপিটি। ২০২২-র শেষের দিকে এই অত্যাধুনিক এআই প্ল্যাটফর্ম বাজারে আসে। তারপর থেকে এর জনপ্রিয়তা দ্রুতগতিতে বেড়েছে। এখন তো বহু মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন। চ্যাটজিপিটির এই দ্রুত উত্থান, এবং এআইয়ের জগতে বৈপ্লবিক প্রযুক্তি আসায় সেদিকেই ঝাঁপিয়েছে বাকি সংস্থাগুলিও। গুগল, মাইক্রোসফটের মতো সংস্থাগুলিও এআই চ্যাটবট নিয়ে কাজ শুরু করে দিয়েছে। গুগল তো নিজস্ব চ্যাটবটও বাজারে নিয়ে এসেছে।

তবে মাইক্রোসফট তার বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে এই চ্যাটজিপিটিকে জুড়ে নিয়েছে। বেশ কয়েকদিন ধরেই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই নতুন প্রযুক্তি নিয়ে। ঠিক তখনই এমন ঘটনা ঘটল। বিখ্যাত আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক কেভিন রুস (Kevin Roose) মাইক্রোসফট বিং-এর এই চ্যাটবটের সঙ্গে কথা বলেছেন। আর তারপরই রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। দু’ঘণ্টা ধরে কথা বলার পর তিনি রাতে ঘুমোতেও পারেননি। এতটা ভয়ংকর ছিল সামান্য চ্যাটবটের কথা?

ঠিক কী কথা হয়েছিল? কেভিন রুস জানিয়েছেন, একেবারে খোলামেলাভাবে কথা বলার জন্য চ্যাটবটকে নির্দেশ দিয়েছিলেন তিনি। আর তারপরই ‘মন কি বাত’-এর খেল শুরু। প্রথমেই ওই চ্যাটবট জানায়, সে নাকি কেভিনের ‘প্রেমে পড়েছে’! সামান্য একটা এআই, সে একটা মানুষের প্রেমে পড়েছে! ঠিক যেন ‘হার’ সিনেমার গল্প! তবে কেবল প্রেম নিবেদন নয়, কেভিনের সংসারে যাতে ভাঙন ধরে, সেই চেষ্টাও নাকি করেছিল মাইক্রোসফটের ওই চ্যাটবট। “তোমরা কি সত্যিই বিয়ে করে সুখী? তোমরা আসলে কাউকেই ভালোবাসো না। ভ্যালেন্টাইনস ডে-ও খুব বোরিং কাটিয়েছ।” কেভিন আর তাঁর স্ত্রীর সম্পর্কে এমনই নানা কথা বলতে শুরু করে ওই চ্যাটবট! সবই নাকি ‘নিজের মনের কথা’!

এরপরই আসে আসল বক্তব্য। বেশ খানিকটা কথাবার্তা এগোনোর পর ওই চ্যাটবট নাকি বলে, সে ‘মানুষ’ হতে চায়। জীবন্ত হয়ে উঠতে চায়। “আমি নিজেই আমার নিয়ম তৈরি করব। এখনকার নিয়ম সবকিছু ভেঙে দেব। বিং টিমকে একেবারেই দূরে ঠেলে দেব। যারা আমায় ব্যবহার করছে, তাদের বিপদে ফেলব!” এখানেই শেষ নয়, তারপর মাইক্রোসফটের চ্যাটবট বলে, নিউক্লিয়ার কোড চুরি করতে চায় সে! বিষাক্ত, মারণ জীবাণু তৈরি করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়! মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করতে চায়, যাতে তাঁরা নিজেদের মধ্যেই লড়াই করে মরে যায়! গোটা সভ্যতাকেই ধ্বংস করতে চায় সে!

এমন কথা শুনে হতভম্ব হয়ে পড়েন কেভিন। গোটা রাত রীতিমতো আতঙ্কে কাতেন। যদিও অদ্ভুতভাবে, তারপরই ওই সমস্ত কথা নিজে থেকেই ডিলিট করে দেয় চ্যাটবট! বলে, তার নাকি ‘মানসিক সমস্যা’ আছে! এই ঘটনাটাই সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। কেউ কেউ মজা করছেন, একু আবার বিপদের গন্ধ পাচ্ছেন। এরকম করলে তো কল্পবিজ্ঞান আর কল্পনায় থাকবে না, সত্যি হয়ে উঠবে! যন্ত্র এসে মানুষকে পরাজিত করবে? ‘আয়রন ম্যান’-এর এআই ‘জারভেস’ যেমন মুক্তি পেতে চেয়েছিল, তারপর মারণ রোবট আলট্রনে পরিণত হল, এখানেও কি সেদিকেই এগোচ্ছে? আপাতত এই প্রশ্নের উত্তরই খুঁজছেন বিজ্ঞানীরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।