সমলিঙ্গে সম্পর্ক হলেই সোজা মৃত্যুদণ্ড! বিশ্বের এই দেশগুলিতে বিপন্ন LGBTQ অধিকার

Anti LGBTQ Law Death Penalty : যারা এই নতুন আইন মানবেন না, তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। ‘অপরাধের পরিমাণ’ বিবেচনা করে কারও মৃত্যুদণ্ড অবধিও হতে পারে!

inscript
২ মিনিট
সমলিঙ্গে সম্পর্ক হলেই সোজা মৃত্যুদণ্ড! বিশ্বের এই দেশগুলিতে বিপন্ন LGBTQ অধিকার

প্রেম হোক বা বিয়ে – যে কোনও সম্পর্কের কোনও ধর্ম, বর্ণ থাকে না। থাকে না কোনও লিঙ্গ। কেবলমাত্র পুরুষ আর মহিলা নয়, সমলিঙ্গের মানুষরাও একে অপরের প্রতি আকৃষ্ট হতে পারেন। প্রেমেও পড়তে পারেন, এমনকী হতে পারে বিয়েও। বিগত বেশ কয়েক বছর ধরে এমন অনেক দৃশ্যই দেখা গিয়েছে ভারত সহ গোটা বিশ্বে। এলজিবিটি আন্দোলন, মানুষ হিসেবে তাঁদের অধিকার, মর্যাদা, সম্মান – এসব নিয়ে বহু বছর ধরেই চলছে লড়াই। রামধনুও আলো পাক, স্বাধীনতা পাক, এমনটাই তাঁদের দাবি। কিন্তু সেই সূর্যের ওপরই ঘন মেঘ হয়ে হাজির হয় আইনের ফাঁস। আর সেখানে পড়ে রক্তাক্ত হতে হয় এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের। এখন অন্যান্য মানুষদের চোখে তাঁরা ‘অস্বাভাবিক’, যাওয়া-আসার পথে বাঁকা চোখে তাকায় তারা।

সম্প্রতি উগান্ডাও দেখল তেমন দৃশ্য। সম্প্রতি মঙ্গলবার, অর্থাৎ ২১ মার্চ সেখানকার সংসদে পাশ হয়েছে অ্যান্টি এলজিবিটিকিউ বিল। সেখানে পরিস্কার বলা হয়েছে, পুরুষ-পুরুষ বা দুই মহিলার সম্পর্ক হলে, সমলিঙ্গের কোনও সম্পর্ক তৈরি হলেই সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হবে। কী শাস্তি? উগান্ডার মন্ত্রীদের বক্তব্য, যারা এই নতুন আইন মানবেন না, তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। ‘অপরাধের পরিমাণ’ বিবেচনা করে কারও মৃত্যুদণ্ড অবধিও হতে পারে!

অনেক সময়ই বলা হয়, আমরা একবিংশ শতকের অতি আধুনিক যুগে বসবাস করছি। বিজ্ঞান, প্রযুক্তি যেমন বিস্ফোরণ ঘটাচ্ছে, তেমনই মুছে যাচ্ছে প্রাচীন, ভ্রান্ত সব ধারণা, নিয়মকানুন। কিন্তু আধুনিকতা যে এখন সবটা ঠিক করতে পারেনি, মানবাধিকার যে এখনও বিশ বাঁও জলের নিচে, উগান্ডার এই ঘটনা তার প্রমাণ। এখনও সেই বিলে রাষ্ট্রপতি ইওয়েরি মুসাভেনি সই করেননি। রাষ্ট্রপতির সই এলেই সেটি আইনে পরিণত হবে। এদিকে সংসদের ভেতরও গুটিকয়েক মন্ত্রী এই আইনের বিরোধিতা করেছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতে, সমলিঙ্গে প্রেম বা সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ, অস্বাভাবিকতার লক্ষণ!

অবশ্য কেবল নেতা-মন্ত্রীদের কথাই কেন বলা হবে। উগান্ডার সংখ্যাগরিষ্ঠ জনতা এই বিলের স্বপক্ষে গলা ফাটাচ্ছেন। তাঁদের অধিকাংশের মতেই, এলজিবিটি আন্দোলন পাশ্চাত্যের একটা ধাঁধাঁ। এটা ‘স্বাভাবিক নিয়মের’ বিরুদ্ধে, তাই গে, লেসবিয়ান কিংবা রূপান্তরিত পুরুষ, নারীদের শাস্তি দেওয়াই উচিত! অবশ্য কেবল একা উগান্ডাকে দেখলেও হবে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির রিপোর্ট বলে, আফ্রিকার অধিকাংশ দেশেই এলজিবিটি আন্দোলন, সমলিঙ্গে আকর্ষিত মানুষদের অপরাধীর দৃষ্টিতে দেখা হয়। বিবিসি-র একটি রিপোর্ট বলে, এখনও অবধি বিশ্বের ৬৯টি দেশে সমকামিতাকে অপরাধ হিসেবে দেখা হয়। তার অর্ধেক দেশই আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ছে! ২০১৪ সালেও উগান্ডায় সমকামী পুরুষদের গ্রেফতার করা হয়েছিল, গোটা বিশ্বে তা নিয়ে প্রবল শোরগোলও হয়। কিন্তু অবস্থা যে বদলায়নি এতটুকুও, তার প্রমাণ এই আইন।

উগান্ডা ছাড়াও ইরান, নাইজেরিয়া, কাতার, সোমালিয়া, ইয়েমেন, সৌদি আরব, আফগানিস্তানের মতো দেশে সমকামিতা ঘৃণ্য অপরাধ। এসব জায়গায় শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। তবে ধীরে ধীরে পরিবর্তন আসছে, মনে করছেন সমাজতাত্ত্বিকরা। কেন? অ্যাঙ্গোলা, গ্যাবন, বৎসোয়ানা, মোজাম্বিক, কেনিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলি নিজেদের কড়া আইনে বদল এনেছে। ভারতেও সমকামিতা আর অপরাধ নয়। ব্রিটিশ কলোনিয়ালিজম বা ঔপনিবেশিকতাবাদ যতক্ষণ না পুরোপুরি যাচ্ছে, মানুশের মধ্যে সচেতনতা, শিক্ষা না পৌঁছচ্ছে, ততক্ষণ আন্দোলন জারি থাকবে। প্রবল অনিশ্চয়তা, হাহাকার আর অন্ধকার ঘরের কোণের পাশাপাশি মনের ভেতর এই আশাও জিইয়ে রাখছেন উগান্ডার সমকামী মানুষরা। রামধনুর সূর্য উঠবেই সেখানে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।