শয়তানের রক্তাক্ত দাঁত! এই বীভৎস সুন্দর ছত্রাকের গা দিয়ে সত্যিই কি বেরোয় রক্ত?

Devil’s Tooth Fungus : এটি একেবারেই বিষাক্ত নয় কিন্তু এর স্বাদটি এতটাই তিক্ত যে এটি কার্যত অখাদ্য।

inscript
২ মিনিট
শয়তানের রক্তাক্ত দাঁত! এই বীভৎস সুন্দর ছত্রাকের গা দিয়ে সত্যিই কি বেরোয় রক্ত?

বর্ষাকাল যখন একেবারে ঝমঝমিয়ে হাজির, অথবা বিদায় নেওয়ার পালা, বাজারে সাদা সাদা ছাতুর ভিড়। কেউ ছাতু বলেন, কেউ ছাতি, ব্যাপারটা ব্যাঙের ছাতার মতো দেখতে তবে বিষাক্ত নয়। সুস্বাদু, জিভে জল আনা। ইংরেজিতে মাশরুম যাকে বলে, আদতে তাইই। তবে এই মাশরুম চাষ করা নয়, স্যাঁতসেঁতে আবহাওয়াতে, উপযুক্ত তাপে জন্ম নেওয়া ছাতা। আমাদের দেশের প্রধানমন্ত্রী অয়াহাড়ি এক বিশেষ মাশরুম খান, তার দাম নিয়ে নিন্দুকেরা কম কথা বলে না। মাশরুম বিষয়টি বরাবরই চর্চায় থাকে। হয় এর বিষের জন্য বা এর উপকারিতার জন্য। তবে বিশ্বে একটি এমন মাশরুম মেলে যার নাম শুনলে অবশ্য উপকার সংক্রান্ত কিছুই মনে পড়বে না। মাশরুমটি দেখলে মনে হবে রক্তের বিন্দু ছড়িয়ে রয়েছে। রক্ত নয় এটি আসলে ডেভিল'স টুথ ফাঙ্গাস!

শয়তানের দাঁতের ছত্রাক বা Hydnellum peckii জন্মায় একটি মাশরুমের উপর। এই মাশরুম যত বড় হয় দেখা যায় গায়ে রক্তের বিন্দু! আসলে ছত্রাকটি এক ধরনের রস বের করে। সেই রক্তাক্ত ছত্রাকের কারণে এই মাশরুমটিকেও শয়তানের দাঁত মাশরুমই বলা হয়। দেখতে রক্ত হলেও আসলে কিন্তু এটি রক্ত নয়। ডেভিলস টুথ আসলে কাঠের মাশরুম। একমাত্র স্কটল্যান্ড ছাড়া ব্রিটেনে খুব কমই পাওয়া যায় এটি।এই ছত্রাক উত্তর ইউরোপের মূল ভূখণ্ড এবং উত্তর আমেরিকার কিছু অংশেও দেখা যায়। এই বিশেষ ছত্রাকটি প্রথম ১৯১২ সালে আমেরিকান মাইকোলজিস্ট হাওয়ার্ড জেমস ব্যাঙ্কার আবিষ্কার করেন। তিনিই এই প্রজাতিটির নাম দিয়েছিলেন Hydnellum peckii।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আধখানাতেই মৃত্যু অনিবার্য! জানেন, বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাশরুম কোনটি?

World's deadliest mushroom : পরিচিত খাবারটিই হতে পারে মৃত্যুর কারণ, অজান্তে বিষ ছড়াচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষতিকর মাশরুম

এটি একটি প্রক্রিয়ার ফলাফল। প্রক্রিয়াটি গটেশন নামে পরিচিত। গাছপালা এবং ছত্রাক তাদের দেহের বিভিন্ন ছিদ্র থেকে নানা রসের ফোঁটা নিঃসরণ করে। শয়তানের দাঁতের ছত্রাকের ক্ষেত্রে মাশরুমের মধ্যে জল শোষণের ক্রমবর্ধমান চাপের ফলস্বরূপ লাল রঙের একটি রস বেরোয়। এই ঘন লাল রক্তের মতো ফোঁটা একইসঙ্গে মাশরুমটিকে যেমন দেখতে আকর্ষণীয় করে তেমনই ভুতুড়ে অনুভূতিরও জন্ম দেয়। যখন ছত্রাকের মূল অংশের চারপাশের মাটি খুব ভেজা হয়ে যায়, তখন এটি অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে শিকড়ের মধ্যে জল প্রবেশ করাতে পারে। এটি সমগ্র অংশ জুড়ে চাপ সৃষ্টি করে, যা অবশেষে ছত্রাকের পৃষ্ঠ দিয়ে বেরিয়ে আসে। ছত্রাকের মধ্যে পাওয়া একটি রঞ্জকের জন্যই এটি লাল রঙের দেখায়।

দেখতে ভালো লাগছে ভেবে যদি মনে করেন খেতেও ভালো লাগবে সে গুড়ে বালি। শয়তানের দাঁতের এই মাশরুম না খাওয়াই সবচেয়ে ভালো। না, এটি একেবারেই বিষাক্ত নয় কিন্তু এর স্বাদটি এতটাই তিক্ত যে এটি কার্যত অখাদ্য।

খাদ্য হিসাবে মানুষের কাছে এর কোনও মূল্য নাও থাকতে পারে, কিন্তু শয়তানের দাঁতের ছত্রাক মানুষের বেশ কিছু কাজে আসে। এই ছত্রাককে শুকিয়ে প্রাকৃতিক রঞ্জক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই ছত্রাকে অ্যাট্রোমেন্টিনও থাকে যা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে ব্যবহার করাও সম্ভব। বিজ্ঞানীরা দেখেছেন যে, ব্লিডিং টুথ বা ডেভিলস টুথ ছত্রাক থেকে পাওয়া নির্যাসগুলিতে রাসায়নিক যৌগ অ্যাট্রোমেন্টিন রয়েছে, যা হেপারিনের মতোই রক্ত জমাট বাঁধতে বাধা দিতে পারে। গবেষকরা ব্লিডিং টুথ ছত্রাক থেকে পাওয়া আরেকটি রাসায়নিকের দিকেও নজর দিচ্ছেন যা অ্যালঝাইমার্স রোগের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।