‘মুসলিম বন্ধুদের মধ্যেই বড় হয়েছি!’ মনোনয়ন জমা দিয়েই কেন পাল্টি মোদির?

Lok Sabha Election 2024: দু'দিন আগেই বেনারসে গিয়ে মনোনয়ন জমা দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। তার পর থেকে মোদির একাধিক আবেগপ্রবণ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। ভোট যত এগোচ্ছে, ততই যেন সুর বদলাচ্ছে মোদির।

Sohini Das
৪ মিনিট
‘মুসলিম বন্ধুদের মধ্যেই বড় হয়েছি!’ মনোনয়ন জমা দিয়েই কেন পাল্টি মোদির?

ভোট আসার মুখে মুখেই সিএএ আইন কার্যকর করার কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিল দেশের বড় অংশ। তার পর ভোট যত এগিয়েছে, ততই সংখ্যালঘুদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। তাঁকে যথাযোগ্য সঙ্গত দিয়েছেন সেনাপতি তথা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কখনও সংখ্যালঘুদের ঘুসপেটিয়া বলে তোপ দেগেছেন মোদি, কখনও আবার বেশি সন্তান সংখ্যার কথা বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। ছেড়ে কথা বলেননি অমিত শাহও।

কংগ্রেসকে তাদের ইস্তেহারে ঘোষণা করেছে, তারা ক্ষমতায় এলে ভারতে অতিধনীদের সম্পত্তির একাংশের পুনর্বণ্টন করা হবে। সে বিষয়টিকে হাতিয়ার করে কংগ্রেসের প্রতি আক্রমণ শানিয়েছে বিজেপি। জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের থেকে সোনাদানা, মঙ্গলসূত্র, সম্পত্তি ছিনিয়ে নিয়ে তাদের মধ্যে বিলিয়ে দিতে চাইছে, যাদের প্রচুর সন্তান। বুঝতে অসুবিধা হয়নি, মোদির নিশানায় আসলে কারা?

দু'দিন আগেই বেনারসে গিয়ে মনোনয়ন জমা দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। তার পর থেকে মোদির একাধিক আবেগপ্রবণ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। ভোট যত এগোচ্ছে, ততই যেন সুর বদলাচ্ছে মোদির। মুসলিমদের এতদিন যাবৎ 'ঘুসপেটিয়া', 'অনুপ্রবেশকারী' বলে তোপ দাগলেও এবার সেই অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন মোদি। বললেন, 'বেশি সন্তান' বলতে মোটেও শুধুমাত্র মুসলিমদের বোঝাতে চাননি মোদি। বরং তিনি প্রতিটি দারিদ্র পরিবারের কথা তুলে ধরতে চেয়েছেন। এখানেই শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে মোদি বলেন, যেদিন থেকে তিনি হিন্দু-মুসলিম ভাগ করা শুরু করবেন, সেদিন থেকে তিনি আর বাইরের জীবন যাপন করার যোগ্য থাকবেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাড়ি নেই, গাড়ি নেই, জমি নেই, ঠিক কতটা 'গরিব' দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

Narendra Modi Total Asset: যশোদাবেনকে প্রধানমন্ত্রী নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি কিন্তু পাশাপাশি এও জানিয়েছেন, স্ত্রীর কাছে থাকা সম্পত্তির পরিমাণ তাঁর জানা নেই।

২০২৪ সালে লোকসভা ভোট। সেই ভোটকে পাখির চোখ করেই গোড়া থেকেই সমস্ত কর্মসূচী সাজিয়েছিল বিজেপি। রামমন্দির নির্মাণ থেকে শুরু করে উদ্বোধনের এলাহি অনুষ্ঠান, সবেতেই পাখির চোখ ছিল লোকসভা ভোট। আর সেই ভোটপ্রচারে নেমে বারবারই হিন্দুভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টানতে চেয়েছে বিজেপি। তার জন্য কোনও কসুরই বাকি রাখেনি তারা। তবে এতদিন বাদে মোদি বলছেন, তিনি নাকি ভোট ব্যাঙ্কের দিকে চেয়ে কাজ করেন না। 'সবকা সাথ, সবকা বিকাশে'ই বেশি আস্থা তাঁর। ফলে ভোটব্যাঙ্ক টানার জন্য় মুসলিমদের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলছেন, এমন কোনও ব্যাপার নাকি আদতেই নেই।

রাজস্থান থেকে শুরু করে বাংলা, একাধিক জায়গা গিয়ে সিএএ, এনআরসি নিয়ে হুমকি দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সুর বারবার শোনা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীর গলাতেও। একটি ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী হয়ে কীভাবে মোদি সেই দেশেরই সংখ্যালঘু বাসিন্দাদের বারবার নিশানা করতে পারেন, সে নিয়ে নির্বাচন কমিশনে জমা পড়ে একাধিক অভিযোগও। সে নিয়ে নির্বাচন কমিশন অবশ্য তেমন কোনও পদক্ষেপ করার কথা ভাবেনি এখনও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভণ্ড সেনা প্রেম! ইজরায়েলের হাতে ভারতীয় কর্নেলের মৃত্যুতে কেন মুখে কুলুপ মোদির?

Narendra Modi on Indian Army Colonel Death Gaza: কর্নেল কালে জাতিসংঘের হয়ে কাজ করতেন। যখন তাঁকে হত্যা করা হয় তখন তিনি জাতিসংঘেরই চিহ্নিত গাড়িতে সফর করছিলেন।

গত কয়েকদিন ধরেই মোদি বারবার অসংলগ্ন হচ্ছেন। যে আদানি-আম্বানিদের সঙ্গে মোদি-ঘনিষ্ঠতার চর্চা গোটা দেশ জুড়ে, সেই অম্বানি-আদানিদের তিনি জুড়ে দিতে চাইছেন কংগ্রেসের সঙ্গে। বলছেন, তাদের থেকে ঘুষ নিয়েই নাকি আদানি-অম্বানির মতো শিল্পপতিকে আক্রমণ করা থামিয়েছে কংগ্রেস। এবার যে সংখ্যালঘুদের নিশানা করে এতদিন হিন্দুভোট পকেটে পুরবার চেষ্টা করেছেন, সেই মোদি কেন সুর বদলাচ্ছেন তাঁর কেন্দ্রে ভোটের ঠিক আগে আগেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদি জানান, "আমি হতবাক। কে আপনাদের বলেছে যে যখনই কেউ বেশি সন্তানদের নিয়ে কথা বলে, তারা মুসলিমদের কথাই বলছে? কীভাবে আপনারা মুসলিমদের প্রতি এমন অবিচারী হতে পারেন? দরিদ্র পরিবারগুলিরও তো এখন একই অবস্থা। যেখানে গরিবি আছে, সেখানেই দেখবেন শিশুদের সংখ্যা বেশি। সমস্ত জাতি-ধর্মের উর্ধ্বে উঠেই বলতে চাই, যে প্রতিটি নাগরিকেরই সেই সংখ্যক সন্তান ধারণ করা উচিত, যত জনকে তারা ভালো ভাবে মানুষ করতে করতে পারবে। এমন কোনও পরিস্থিতি আসতে দেবেন না, যাতে সরকারকে আপনার সন্তানের দায়িত্ব নিতে হয়।"

গোধরা হিংসার পর থেকেই মুসলিমদের কাছে মোদির ভাবমূর্তি নষ্ট করে আসার চেষ্টা চলছে বলে দাবি করে আসছেন তিনি। তখন অবশ্য তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। মোদি সম্প্রতি দাবি করেছেন, তিনি নাকি ছোট থেকেই মুসলিম প্রতিবেশীদের মাঝে বড় হয়েছেন। ছোটবেলায় তাঁর বাড়িতেও ইদ পালন হত। এমনকী ইদের দিন তাঁর বাড়িতে হাঁড়ি চড়ত না। খাবার দাবার আসত মুসলিম বন্ধুদের বাড়ি থেকে। মোদির কথায়, "মহরমের সময় তাঁকে শেখানো হয়েছিল, কাজিয়ার সঙ্গে হেঁটে আসতে।" তেমনই একটি পরিবেশে বড় হয়েছেন তিনি। তাঁর অসংখ্য বন্ধুবান্ধব মুসলিম। অথচ ২০০২ সালে গোধরা কাণ্ডের পর থেকে তাকে মুসলিমবিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করে চলেছে বিজেপি। মোদি জানিয়েছেন, তিনি দেশের মুসলিমদের তাঁকে ভোট দিতে বলছেন না। কারণ তিনি জানেন গোটা দেশ তাঁকে ভোট দেবে।

কিন্তু লোকসভা ভোটের শেষ পর্যায়ে এসে কেন এমন ভোলবদল মোদির? বিশেষজ্ঞদের একাংশ বলছে, এসবের নেপথ্যে আসল কারণ ভোটবাক্স। আগামী ১ জুন বারাণসীতে ভোট। আর সেদিনই অগ্নিপরীক্ষা মোদির। আর বারাণসীতে যে শুধু হিন্দু ভোটের উপর ভরসা করে ভোটদরিয়া পার হওয়া যাবে না, তা ভালোই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী। বারাণসীর মোট ভোটের প্রায় ১৪ শতাংশ জুড়ে রয়েছে মুসলিম ভোট। সেই ভোটটুকু যাতে মোদির সাম্প্রদায়িক ভাবমূর্তির নিচে গলে বেরিয়ে না যায়, তা নিয়ে নিশ্চিত হতেই শেষ লগ্নে বয়ান বদলাচ্ছেন মোদি। তবে সত্যিই কি চিঁড়ে ভিজবে তাতে? এতদিন ধরে মোদির কাছ থেকে যে অপমান, অসম্মান সহ্য করতে হয়েছে এ দেশের সংখ্যালঘুদের, সেই সমস্ত কিছু ভুলে ফের মোদিতেই ফিরবে মুসলিম ভোট? উত্তর মিলবে ৪ জুন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।