মুম্বই হল দিঘা! কাঁথি অবধি নতুন মেরিন ড্রাইভে কতটা সহজ হল সৈকত পর্যটন?

Digha Marine Drive: ২০২১ সালে ঘূর্ণিঝড় যশের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিঘার মেরিন ড্রাইভের একাংশ। সেই সময় সেচ দপ্তরের কাজে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Aritra Dasgupta
৩ মিনিট
মুম্বই হল দিঘা! কাঁথি অবধি নতুন মেরিন ড্রাইভে কতটা সহজ হল সৈকত পর্যটন?

সমুদ্রের ফুরফুরে হাওয়াকে সঙ্গে করেই এবার সরাসরি রাজ্যের মানুষ পৌঁছে যেতে পারবেন দিঘা থেকে তাজপুর কিংবা মন্দারমণি, শংকরপুর। সৌজন্যে দিঘার নতুন মেরিন ড্রাইভ। এখন আর সমুদ্র দেখতে দেখতে গাড়ি চালাতে মুম্বই যেতে হবে না। এক টুকরো মুম্বই এখন এই রাজ্যেও। ২০১১ সালে ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকত হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেন। মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে ঢেলে সাজানো হয় পুরোনো দিঘা, নতুন দিঘার সমুদ্র সৈকতকে। শুধু তাই নয়, পর্যটক টানার লক্ষ্যে শংকরপুর, মন্দারমণি, তাজপুর সহ একাধিক জায়গায় সমুদ্র সৈকত নতুন করে সাজিয়ে তোলা হয়।

বছর আটেক আগে ২০১৫ সালে দিঘা থেকে কাঁথি মেরিন ড্রাইভ নির্মাণের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই এই ২৬ কিলোমিটার দীর্ঘ রাস্তার নাম দিয়েছিলেন ‘সৈকত সুন্দরী’। পুজোর আগে ১৪ সেপ্টেম্বর তমলুকের প্রশাসনিক ভবন থেকে এই মেরিন ড্রাইভের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

কী থাকছে দিঘার মেরিন ড্রাইভে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
শুকোচ্ছে ফুসফুস, আয়ু কমছে কলকাতার! অতিবৃষ্টিতে জল জমা নিয়ে ভয়াবহ তথ্য

Kolkata Water Logging: কলকাতার বহু অংশে, দক্ষিণ-উত্তর-মধ্য অংশেও এই জলাভূমি বুজিয়ে অট্টালিকা নির্মাণের কথা প্রকাশ্যে এসেছে। যা উত্তর ২৪ পরগনার রাজারহাটের বিস্তীর্ণ অংশেও প্রকাশিত হয়েছে বারবার।

একেবারে সমুদ্রের ধার ঘেঁষে তৈরি হওয়া ২৬ কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ এক সুতোয় জুড়বে কাঁথি থেকে দিঘা, তাজপুর, মন্দারমণি ও শংকরপুরকে। এই রাস্তা ধরে গোটা দিঘা ভ্রমণ আগের থেকেও অনেক বেশি সুবিধেজনক হয়ে উঠবে পর্যটকদের কাছে।

২৬ কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভে থাকছে তিনটি সেতু। একটি সেতু থাকছে ন্যায়কালিতে, অন্য দু’টি জলদা এবং সৌলায়। বরাদ্দ ১৭৩ কোটির বাজেটের মধ্যে ১৬৩ কোটি টাকা খরচ হয়েছে তিনটি সেতু নির্মাণ করতে। বাকি ১০ কোটি টাকা অর্থ ব্যয় করে তৈরি করা হয়েছে রাস্তা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘরের কাছেই নির্জন প্রকৃতির হাতছানি! সপ্তাহান্তে বাঙালির নতুন গন্তব্য বেনাপুর

Benapur-Deulti: সপ্তাহান্তে আপনার গন্তব্য হতেই পারে বেনাপুর ও দেউলটি।

এমনিতেই পূর্ব মেদিনীপুরকে বিশ্বমানের করে গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মেরিন ড্রাইভের উদ্বোধন করার পাশাপাশি আরও ৯৫ টি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এই প্রকল্পগুলির মোট অর্থমূল্য ৮৭৫ কোটি ৫০ লাখ টাকা। এছাড়াও পূর্ব মেদিনীপুরের উন্নয়নে নয়াচর হাব ও তাজপুর সমুদ্র সৈকতে বন্দর নির্মাণ মেদিনীপুরের ক্ষেত্রে নতুন কর্ম সংস্থান তৈরি করবে বলেই জানিয়েছে রাজ্য সরকার।

যদিও নয়াচরে রাজ্য সরকারের প্রকল্প পরিকল্পনা দীর্ঘদিন ধরে আটকে ছিল জমি সমস্যার কারণে। পরে সেই সমস্যার সমাধান হওয়ায় দ্রুত গতিতে এগোচ্ছে ইকো পার্ক, সোলার পার্ক নির্মাণের কাজ।

এই ধরনের সমস্ত প্রকল্প বা উন্নয়নের ক্ষেত্রেই এই ২৬ কিলোমিটার দীর্ঘ রাস্তা যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধে দেবে বলে মত সরকারের। এই রাস্তার ফলে দূরত্ব কমছে দিঘা ও শংকরপুরের মধ্যে। অনেক কম সময়েই এখন কাঁথি থেকে দিঘা হয়ে তাজপুর বা শংকরপুর পৌঁছনো সম্ভব হয়ে উঠবে।

ভারতের অন্যান্য সমুদ্র শহরগুলিতে মেরিন ড্রাইভ থাকলেও দিঘায় এতদিন কোনও সমুদ্র সংলগ্ন রাস্তা ছিল না। যার ফলে দিঘায় রাজ্যের পর্যটকদের আনাগোনা থাকলেও মুম্বই, চেন্নাই বা পুরীর মতো বিখ্যাত হয়ে উঠতে পারেনি দিঘা। এই নতুন মেরিন ড্রাইভ দিঘাকে গোটা ভারতের পর্যটকদের কাছেই আকর্ষণীয় করে তুলবে বলে দাবি সরকারের।

শুধু রাস্তা নির্মাণ নয়, তার পাশাপাশি বেড়াতে আসা পর্যটকদের সুবিধের জন্য আরও নানান পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। প্রশাসনের বক্তব্য, নতুন রাস্তাকে মনোগ্রাহী করে তোলার যাবতীয় উদ্যোগ নিয়েছে সরকার। সমুদ্র ঘেঁষে যাওয়ায় সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যও প্রাণভরে উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। যা নিঃসন্দেহে দিঘার পর্যটন শিল্পকে আরও উন্নত করে তুলবে।

২০২১ সালে ঘূর্ণিঝড় যশের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিঘার মেরিন ড্রাইভের একাংশ। সেই সময় সেচ দপ্তরের কাজে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবেই ক্ষতি হয়েছিল সদ্য নির্মিত অংশটির। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন প্রত্যেক বছর ঘূর্ণিঝড়ের সময়েই যদি এভাবে রাস্তা নষ্ট হয় তাহলে সেচ দপ্তরের কাজ নিয়েই সমস্যা রয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা হয় মেরিন ড্রাইভের ওই অংশটুকু। তাই যাবতীয় ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়েই তৈরি হয়েছে এই ২৬ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ। যে কোনও ঘূর্ণিঝড়ে সহজেই আর ক্ষতি হবে না এই রাস্তার। পুজোর ছুটিতে দু’দিন বা তারও বেশি সময় সমুদ্রের সঙ্গে কাটানোর জন্য এবং পর্যটকদের সুবিধা বাড়িয়ে তুলতে সৌন্দর্যায়ন এখন সরকারের অন্যতম হাতিয়ার।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।