১ জুন থেকে ব্যাপক বদল! গাড়ি চালানো থেকে ব্যাঙ্কের ছুটি যে যে বদল আনছে সরকার

New Driving License Rules: যদি কোনও নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তবে তাদের ২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। উপরন্তু, গাড়ির মালিকের রেজিস্ট্রেশন কার্ড বাতিল করা হবে।

inscript
২ মিনিট
১ জুন থেকে ব্যাপক বদল! গাড়ি চালানো থেকে ব্যাঙ্কের ছুটি যে যে বদল আনছে সরকার

বদলে যাবে সব। ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর অনেক বদল অপেক্ষা করেই আছে। তবে তার আগেই, জুন মাসের ১ তারিখ থেকে এমন অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে দেশে যার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন জড়িয়ে আছে। রাস্তায় বেরনো থেকে শুরু করে বাড়িতে রান্নার গ্যাস আসা, ব্যাঙ্কের ছুটি, পরিচয়পত্র, আমূল পরিবর্তন ঘটছে সবেতেই। জুন মাসের গোড়া থেকেও এলপিজি সিলিন্ডার ব্যবহার, ব্যাঙ্কের ছুটি, আধার আপডেট এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরিবর্তন জারি হতে চলেছে। ঠিক কতটা পাল্টাতে চলেছে জীবন?

ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সম্প্রতি ভারতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে। ২০২৪ সালের ১ জুন থেকে যারা লাইসেন্স পেতে চাইছেন তারা সরকারি RTO-এর পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলিতেও গাড়ি চালানোর পরীক্ষা দিতে পারবেন। এই কেন্দ্রগুলিকে লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা নেওয়া এবং সার্টিফিকেট ইস্যু করার অনুমোদন দেওয়া হবে।

নতুন নিয়মে প্রায় ৯,০০,০০০ পুরনো সরকারি যানবাহন বাতিল করা হবে। তাই গাড়ির বায়ু নির্গমন বিধিও কড়া হচ্ছে দূষণ কমানোর লক্ষ্যে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লোকসভা ভোট ও ফর্ম ১৭সি, যেভাবে কৌশলে তথ্য গোপন করছে নির্বাচন কমিশন

Election Commission Of India: আদালতে মামলা চলাকালীন ১৭সি না প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন যে যুক্তি দিয়েছিল তা শুধু অসঙ্গতই নয়, একই সঙ্গে অযৌক্তিক।

গাড়ির গতিবেগের জন্য জরিমানা সাধারণত ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যেই থাকে। যদি কোনও নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তবে তাদের ২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। উপরন্তু, গাড়ির মালিকের রেজিস্ট্রেশন কার্ড বাতিল করা হবে এবং ওই নাবালক ২৫ বছর বয়সী না হওয়া পর্যন্ত কোনও লাইসেন্সই পাবেন না।

আধার কার্ড আপডেট

আধার কার্ড আপডেট করার কথা ভাবছেন? ১৪ জুন পর্যন্ত তা করতে পারেন। আধার কার্ড এবার অনলাইনেই আপডেট করতে পারেন। যদি অফলাইনে করতে চান, তাহলে আপনাকে প্রতি আপডেট পিছু ৫০ টাকা দিতে হবে।

এলপিজি সিলিন্ডারের দাম

এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম দিকে ঠিক করা হয়। ১ জুন তেল কোম্পানিগুলো নতুন গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করবে। মে মাসে এই সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছিল। অনুমান করা হচ্ছে, তারা জুনে আবার সিলিন্ডারের দাম কমাতে পারে। প্রতিদিনের মতোই ১ জুন পেট্রোল এবং ডিজেলের দামেও পরিবর্তন হবে আশা করা হচ্ছে।

জুন মাসে ব্যাঙ্কের ছুটি

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) জারি করা ব্যাঙ্কের ছুটির তালিকা অনুসারে, জুন মাসে ব্যাঙ্কগুলি ১০ দিনের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার। জুন মাসের অন্যান্য ছুটির মধ্যে রয়েছে রাজা সংক্রান্তি এবং ঈদ-উল-আযহা। তাই, ব্যাঙ্কের কাজ করতে গেলে মাথায় রাখতে হবে এই দিনগুলি, নাহলে বাড়বে ভোগান্তি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।