বিখ্যাত সংস্থায় মাত্রাতিরিক্ত কাজের চাপে যুবতীর মৃত্যু! কেন তদন্তে নামল কেন্দ্র?

Anna Sebastian Perayil Death Overwork: কাজের চাপে আনা সেবাস্তিয়ান পেরাইলের মৃত্যুর অভিযোগ আসার পর কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে, যে পরিস্থিতির কারণে মৃত্যু হয়েছে তার তদন্ত হবে

inscript
৩ মিনিট
বিখ্যাত সংস্থায় মাত্রাতিরিক্ত কাজের চাপে যুবতীর মৃত্যু! কেন তদন্তে নামল কেন্দ্র?

৮ ঘণ্টার কাজের দাবি আর কেউই বোধহয় করেন না। অন্তত বেসরকারি প্রতি ক্ষেত্রেই ৯ থেকে ১৪ ঘণ্টার কাজ করতে বাধ্য হন কর্মচারীরা। প্রবল চাপের মধ্যে, একা হয়ে যেতে যেতে, সমস্ত আনন্দ-উদযাপন থেকে নিজেকে সরিয়ে নিতে নিতে তারা কাজ করে যান। সবক্ষেত্রে আহামরি পারিশ্রমিকও নেই, কিন্তু চাকরি গেলে অন্য চাকরি না পাওয়ার অনিশ্চয়তা আছে ভরপুর। ফলে নিজেকে নিংড়ে-ছিবড়ে করে শরীর মাথা খাটিয়ে চলেন মানুষ। মস্তিষ্ক মারা যায়, একদিন প্রাণও উধাও হয়ে যায়। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে সদ্য চাকরি করতে আসা যুবতীর সঙ্গে। অভিযোগ, প্রবল কাজের চাপেই মৃত্যু হয়েছে তাঁর! আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজে যোগ দিয়েছিলেন বছর ২৬-এর যুবতী। বিখ্যাত সংস্থায় কাজের গর্বও ছিল পরিবারের। অথচ কাজের প্রবল চাপে যোগ দেওয়ার কয়েকমাসের মধ্যেই মৃত্যু হলো স্বপ্নদর্শী সেই যুবতীর। কাজের চাপে আনা সেবাস্তিয়ান পেরাইলের মৃত্যুর অভিযোগ আসার পর কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে, যে পরিস্থিতির কারণে মৃত্যু হয়েছে তার তদন্ত হবে।

আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়ার চেয়ারম্যান রাজীব মেমানিকে চিঠি লিখেছিলেন, আন্নার মা অনিতা অগাস্টিন। তিনি লিখে জানিয়েছিলেন, তাঁর মেয়ে কোম্পানিতে যোগদানের মাত্র চার মাস পরেই মারা গেছেন। কাজের সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন অনিতা। মৃত কন্যার মা বলছেন, অতিরিক্ত কাজ করাকে এই সমস্ত অফিসে খুব বড় করে দেখা হয়, খুব গৌরবের ভাবা হয়। অথচ এই ব্যাপক পরিশ্রমের নেপথ্যে থাকা মানুষটির ভূমিকাকেই অবহেলা করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাতের পর রাত ঘুম নেই! কেমন জীবন বাঁচেন রেলচালকেরা?

Indian Rail: ৬ জুলাই নয়াদিল্লি রেল স্টেশনে রাহুল গান্ধিকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন রেলের চালক ও লোকো পাইলটরা। তাঁদের অভিযোগ, ট্রেন নিয়ে বহু দূর যাওয়ার পর যে ন্যূনতম বিশ্রামের প্রয়োজন হয়, তা তাঁরা পান না।

অনিতা অগাস্টিন লিখছেন, "আমি এই চিঠিটি একজন শোকার্ত মা হিসাবে লিখছি। আমি নিজের আদরের সন্তান, আনা সেবাস্টিয়ান পেরাইলকে হারিয়েছি। আমার হৃদয় ভারাক্রান্ত। এই শব্দগুলি লিখতে লিখতে আমার ভেতরটা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। তবু আমি বিশ্বাস করি, এই গল্পটি শেয়ার করা প্রয়োজন যাতে আমরা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি তা অন্য কোনও পরিবারকে যেন সহ্য করতে না হয়।”

মা লিখছেন, আন্না এক চমৎকার ছাত্রী ছিলেন। স্কুল ও কলেজে প্রথম হয়েছিলেন তিনি। কঠিন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় ডিস্টিংশন পেয়ে পাশ করেছিলেন। আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়াই ছিল মেয়ের প্রথম চাকরি। এমন বিখ্যাত কোম্পানির অংশ হতে পেরে গর্ব ছিল তাঁর। "কিন্তু চার মাস পরে, ২০২৪ সালের ২০ জুলাই যখন আমি খবর পেলাম যে আন্না মারা গেছে তখন আমার পৃথিবীটাই ভেঙে যায়। ওর বয়স মাত্র ২৬ বছর," লিখেছেন কন্যাহারা মা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৭০ ঘণ্টা কাজের দাবি সত্যিই ন্যায্য? কতক্ষণ কাজ করেন এলন মাস্ক, সুন্দর পিচাইরা?

70 Hours Work : মাস্ক কিছুকাল আগেই জানান, টুইটার কিনে নেওয়ার পর তিনি এখন সপ্তাহে ১২০ ঘণ্টা কাজ করেন।

"শনিবার, ৬ জুলাই, আমার স্বামী এবং আমি আন্নার সিএ সমাবর্তনে যোগ দিতে পুনে পৌঁছেছিলাম। রাতে পিজিতে পৌঁছনোর পর থেকেই ও জানায় গত এক সপ্তাহ ধরে বুকে ব্যথা করছে। আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। পুনেতে ইসিজি স্বাভাবিকই আসে। কার্ডিওলজিস্ট আমাদের আশঙ্কা কমাতে বলেন মেয়ের পর্যাপ্ত ঘুম হচ্ছে না, অনেক দেরি করে খাচ্ছে, সেই সবেরই প্রভাব পড়েছে। ডাক্তার আমাদের আশ্বস্ত করেন সমস্যা গুরুতর কিছু নয়, অ্যান্টাসিড লিখে দেন। আমরা সেই কোচি থেকে এতটা পথ পাড়ি দিয়ে আসি। ডাক্তার দেখানোর পরেই মেয়ে বলেছিল, পরদিন অফিসে যাবে, যেতেই হবে কারণ অনেক কাজ বাকি আছে এবং রাতে ছুটি পাবে না। রবিবার আবারও দেরি করে বাড়ি ফেরে মেয়ে। ৭ জুলাই সমাবর্তনের দিন, সকালে আমাদের সঙ্গে গিয়েছিল কিন্তু সেদিনও বিকাল পর্যন্ত বাড়ি থেকেই কাজ করেছিল। আমরাও দেরিতেই সমাবর্তনস্থলে পৌঁছেছিলাম," লিখছেন অনিতা অগাস্টিন।

অনিতা আরও লিখেছেন, "আমার মেয়ের স্বপ্ন ছিল নিজের কষ্টার্জিত টাকা দিয়ে বাবা-মাকে নিজের সমাবর্তনে নিয়ে যাবে। মেয়েই আমাদের ফ্লাইটের টিকিট বুক করে দেয়। এসব বলতে বুক ফেটে যাচ্ছে, তবু বলি, শেষ যে দু'দিন আমরা ওর সঙ্গে কাটাই, সেই দুই দিনও ও কাজের চাপের জন্য উপভোগ করতে পারেনি।" অনিতা জানিয়েছেন, আনা গভীর রাত পর্যন্ত কাজ করেছেন, এমনকি সপ্তাহান্তেও! নিঃশ্বাস ফেলার সুযোগও পাননি, "মেয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একবার রাতে ফোন করে একটা কাজ করতে বলেন যেটা সকালের মধ্যে জমা দিতে হবে। বিশ্রাম নেই, ঘুম নেই! যখন এই অসুবিধা নিয়ে মেয়ে কথা বলতে যায় তখন বলা হয়, 'তুমি রাতে কাজ করতে পারো, আমরা সবাই তাই করি'।"

"আনা একেবারে ক্লান্ত-বিধ্বস্ত হয়ে ঘরে ফিরত, কখনও কখনও জামাকাপড় না বদলেই শুয়ে পরত। খালি ফোন মেসেজে আরও রিপোর্টের চাপ দিত। মেয়ে সর্বোত্তম চেষ্টা চালিয়ে গেছে ডেডলাইন পূরণের জন্য। খুব কঠোর পরিশ্রম করেছে। আমরা বলেছিলাম এই কাজ ছেড়ে দিতে কিন্তু ও শিখতে চেয়েছিল, নতুন এক্সপোজার চেয়েছিল,” লিখছেন আন্নার মা। আন্নার পরিবার আরও জানিয়েছে, তারা গভীরভাবে আহত হয়েছেন কারণ অফিসের কেউই আন্নার শেষকৃত্যেও যোগ দেননি।

আন্নার মৃত্যু এবং কাজের চাপে মৃত্যুর অভিযোগ ওঠার পরে আর্নস্ট অ্যান্ড ইয়াং ইন্ডিয়া একটি বিবৃতি জারি করে বলেছে যে আন্নার মৃত্যুতে সংস্থা গভীরভাবে শোকাহত। কাজের চাপের অভিযোগ ওঠার পর সংস্থা জানিয়েছে, "আমরা সমস্ত কর্মচারীদের ভালো থাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। সারা ভারতে আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়ার যে ১ লক্ষ কর্মী আছেন, কীভাবে তাঁদের জন্য স্বাস্থ্যকর কর্মক্ষেত্র তৈরি করা যায় তার উপায় খুঁজে বের করব আমরা।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।