বেছে বেছে টুইট সরাতে বলছে মোদি সরকার! বিস্ফোরক অভিযোগ মাস্কের

Elon Musk: এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিজেপি সরকার। মাস্ক মালিকানা পাওয়ার আগেও X-এস সঙ্গে সংঘাত দেখা দেয় কেন্দ্রের।

Sohini Das
৩ মিনিট
বেছে বেছে টুইট সরাতে বলছে মোদি সরকার! বিস্ফোরক অভিযোগ মাস্কের

সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই বেজে গিয়ে ভোটের দামামা। এরই মধ্যে দেশের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল এলন মাস্কের সংস্থা 'এক্স'। সোশ্যাল মিডিয়ার বাছাই কিছু অ্যাকাউন্ট ও পোস্টের ক্ষেত্রে নাকি আপত্তি রয়েছে নরেন্দ্র মোদি সরকারের। তাদের তরফে সোশ্যাল মিডিয়া সাইটগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সেই সব বিশেষ অ্যাকাউন্ট ও পোস্টের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আর সেখানেই বিরোধ বেঁধেছে টুইটার কর্তার সঙ্গে সরকারের।

সরকারি নির্দেশ মেনে কিছু কিছু অ্যাকাউন্টের পোস্ট সরিয়ে দিতে রাজি হলেও, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জেল বা জরিমানার মতো যে যে সম্ভাব্য শাস্তির কথা জানিয়েছে কেন্দ্র, তার সঙ্গে একমত হতে পারেননি মার্কিন ধনকুবের এলন মাস্ক ও তার সংস্থা। তাদের মতে, এই ধরনের নির্দেশ আদতে বাক-স্বাধীনতার পরিপন্থী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপির বিরুদ্ধে বললেই টুইটার বন্ধের হুমকি দিয়েছিল সরকার! অভিযোগ কতখানি সত্য?

Jack Dorsey Indian Twitter Remark: বিজেপির নেতা সম্বিত পাত্র বলছেন, রাহুল গান্ধিই নেপথ্যে ডরসির পুতুল নাচাচ্ছেন।

খুব বেশিদিন হয়নি, টুইটার অধিগ্রহণ করেছে এলন মাস্ক। তার পর টুইটারের বহু নিয়মকানুনই পাল্টেছে। এমনকী বদলে গিয়েছে সোশ্যাল মাইক্রো ব্লগিং সাইটটির নাম এবং লোগো। সাবেক টুইটার নাম বদলে হয় 'এক্স'। তার পরেই নীল রঙা পাখিটি উড়ে গিয়ে লোগোতে এসে বসে ইংরেজি বর্ণমালার 'এক্স' বর্ণটি। সম্প্রতি এক্স-এর গ্লোবাল অ্যাফেয়ার্স টিমের তরফে একটি সোশ্যাল মিডিা পোস্টে মোদি সরকারের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। আর তার পরেই সোশ্যাল মিডিয়া জায়েন্ট 'এক্স'-এর তরফে জানানো হয়েছে, সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও, সরকারি নির্দেশ মেনে এই পোস্ট ও অ্যাকাউন্টগুলিকে বন্ধ করবে এক্স। ইতিমধ্যেই সেইসব ব্যবহারকারীদের তাদের নীতি মেনে নোটিস পাঠিয়েছে এলন মাস্কের সংস্থা। সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কোনও পিটিশন তারা দাখিল না করলেও টুইটার জানিয়েছে,সরকারের আপত্তি থাকা পোস্ট ও অ্যাকাউন্টগুলির শুধুমাত্র ভারতবর্ষেই বন্ধ করবে এলন মাস্কের সংস্থা।

The Indian government has issued executive orders requiring X to act on specific accounts and posts, subject to potential penalties including significant fines and imprisonment.

In compliance with the orders, we will withhold these accounts and posts in India alone; however,…

— Global Government Affairs (@GlobalAffairs)

  • আপনার জন্য আরও কিছু লেখা
হকের দাবিতে লড়তে গিয়ে ২২ বছরের তরুণ কৃষকের মৃত্যু! এই আন্দোলন বিপাকে ফেলবে বিজেপিকে?

Farmers’ protest: শুভকরণের মৃত্যু কি লোকসভা নির্বাচনের আগে বিপাকে ফেলবে বিজেপি সরকারকে?

দেশ জুড়ে নয়া জোয়ার পেয়েছে কৃষক আন্দোলনের ঢেউ। বৃহস্পতিবার এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে বিক্ষোভে নেমে। এ নিয়ে ২ জন কৃষকের মৃত্যুর খবর মিলল কৃষক-আন্দোলনে নেমে। স্বাভাবিক ভাবেই এ ঘটনায় ফুটছে গোটা দেশ। ভোটের আগে এই কৃষক আন্দোলনকে মোটেও ভালো চোখে দেখছে না বিজেপি সরকার। এর আগেও দু-দু'বার কৃষক বিক্ষোভের মুখে পড়েছে কেন্দ্র সরকার। সেসময় বিক্ষোভের মুখে পিছু হঠতে হয়েছিল বিজেপিকে। এবার তেমন কিছু ঘটুক, একেবারেই চাইছে না বিজেপি নেতৃত্ব। সে জন্য সব দিক থেকে বজ্রআঁটুনি পরিস্থিতি তৈরি করা হয়েছে। এক্স-এর তরফে অভিযোগ করা হয়েছে, চলতি কৃষক বিক্ষোভ সংক্রান্ত সমস্ত পোস্টই মাইক্রো ব্লগিং সাইট থেকে মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।

ব্যবহারকারীদের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট রাখতে ভারত সরকারের নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে এক্স। তবে আইনি বাধা থাকার কারণেই সরকারি ‘নির্দেশনামা’ প্রকাশ্যে আনা যাচ্ছে না বলে জানিয়েছে তারা। তবে একই সঙ্গে মাস্কের সংস্থা জানিয়েছে, স্বচ্ছতার খাতিরে ওই নির্দেশ প্রকাশ্যে আসা উচিত। X-এর তরফে আরও জানানো হয়, আমদের আগের অবস্থানই বজায় রয়েছে। ভারত সরকার অ্যাকাউন্ট ব্লকের যে নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে তাদের আবেদন এখনও পড়ে রয়েছে আদালতে। সংস্থার নীতি-নিয়মের কথা জানিয়ে নোটিস দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের মালিকদেরও।

এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিজেপি সরকার। মাস্ক মালিকানা পাওয়ার আগেও X-এস সঙ্গে সংঘাত দেখা দেয় কেন্দ্রের। ২০২১ সালে কেন্দ্রের নির্দেশ মানতে অস্বীকার করেন সংস্থার তদানীন্তন কর্তৃপক্ষ। মাস্কের হাতে সংস্থার মালিকানা ওঠার পর যদিও সেই অবস্থানে পরিবর্তন ঘটে। প্রকাশ্যেই মাস্ক জানান, নির্দেশ না মানলে কর্মীদের জেল-জরিমানা হতে পারে। তাই সেই ঝুঁকি নেবেন না তিনি। তবে এলন মাস্ক যে বাকস্বাধীনতার পক্ষেই সওয়াল করার দিকে, তা বারবারই প্রমাণ করেছেন এলন মাস্ক। সম্প্রতি বাকস্বাধীনতার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য নরওয়ে থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন মাস্ক। আর ঠিক তারপরেই ভারতবর্ষের বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললনে এক্স-কর্তা। কোথায় যাবে মোদি সরকারের সঙ্গে এক্স-এর এই সংঘাত, সেটাই এখন দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।