এক বছরে দেশ জুড়ে হু হু করে বেড়েছে বিক্রি! হঠাৎ কেন এত রমরমা দু'চাকার গাড়ির?

Electric 2 Wheeler Sale: এই ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার মতো পর্যাপ্ত স্টেশনে বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে গিয়ে কি ফের দূষণ বাড়বে না?

inscript
৩ মিনিট
এক বছরে দেশ জুড়ে হু হু করে বেড়েছে বিক্রি! হঠাৎ কেন এত রমরমা দু'চাকার গাড়ির?

সারা দেশে যত বায়ুদূষণ, তার ২৫ শতাংশই ঘটে যানবাহনের কারণে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে বেশ কয়েকটিই রয়েছে ভারতে। যানবাহনের প্রতি নির্ভরশীলতা আর ব্যক্তিগত গাড়ির পরিমাণ ক্রমে বাড়ছে এরই মধ্যে। বিশেষ করে দু'চাকার গাড়ির বিক্রি হু হু করে বেড়েছে দেশ জুড়ে এবং তাও খুব অল্প সময়ের মধ্যেই। কেন এমন চাহিদা বেড়ে গেল দু' চাকার গাড়ির? আসলে এই দু' চাকার গাড়ি যে কোনও সাধারণ ডিজেল-পেট্রোল চালিত গাড়ি নয়। ভারত জুড়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। কাইনেটিক গ্রিন এনার্জি অ্যান্ড পাওয়ার সলিউশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলজ্জা ফিরোদিয়া মোতওয়ানি জানাচ্ছেন, দেশব্যাপী ইভি ইকোসিস্টেম তৈরি হচ্ছে। জনসাধারণ কি তবে সচেতন হয়ে নেমে পড়েছে কার্বন কমিয়ে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে? এই ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার মতো পর্যাপ্ত স্টেশনে বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে গিয়ে কি ফের দূষণ বাড়বে না?

২০২১ সালের ১ নভেম্বর, গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26-এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ভারত ২০৭০ সালের মধ্যে বায়ুমণ্ডলে কোনওপ্রকার গ্রিনহাউস গ্যাস যোগ করবে না। ভারত এই শূন্য কার্বন নির্গমন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে এক বৈদ্যুতিক কর্মযজ্ঞের আহ্বান জানায়। এখানে উল্লেখ্য, ভারত ২০২০ সালে আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ ছিল, যদিও এর মাথাপিছু কার্বন নির্গমন জাতিসংঘের এমিশনস গ্যাপ রিপোর্ট (ইজিআর) অনুসারে বিশ্বের গড় মাথাপিছু কার্বন নির্গমনের থেকে কমই ছিল।

এই লক্ষ্য অর্জনের জন্য টেকসই গতিশীলতা কাম্য এবং এই টেকসই গতিশীলতার মধ্যেই সবচেয়ে নতুন এবং আকর্ষণীয় হচ্ছে বৈদ্যুতিক যানবাহন (EV)। চিরাচরিত জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহনের উপর নির্ভরতা কমাতে ব্যাটারিচালিত ইভি বিশ্বব্যাপী পরিবেশ-বান্ধব, কম খরচের বাহন রূপে উঠে আসছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বৈদ্যুতিক গাড়ি কিনে পৃথিবীকে বাঁচাবেন? জানেন, কীভাবে উপজাতি নিধন করে চলছে ব্যবসা?

Electric Vehicle Car Battery Hazard: “যদি আর জঙ্গল না থাকে, তাহলে আর হঙ্গানা মানিয়াওয়াও থাকবে না,” সারভাইভালকে জানিয়েছেন উপজাতির একজন ব্যক্তি।

ওয়েল-টু-ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক-টু-হুইল-এই জ্বালানি দক্ষতার তুলনা করার সময় দেখা গেছে, EV-এর সামগ্রিক দক্ষতা ৭৭%, উল্টোদিকে ICE-এর দক্ষতা ১৩% মাত্র। সবুজ পরিবহনের লক্ষ্যে ভারত বৈদ্যুতিক দু'চাকার গাড়ি, তিন চাকার গাড়ি এবং বাসের প্রচারের দিকে জোর দিচ্ছে৷ এটি গুরুত্বপূর্ণ কারণ ভারতের জনগণের পরিবহনের ৮৫%-ই হচ্ছে এই ধরনের যানবাহন। ভারতের জনগণের মাত্র ১৫%-ই পরিবহনের মাধ্যম হিসাবে নিজস্ব গাড়ি ব্যবহার করে।

সোসাইটি অব ম্যানুফ্যাকচারার্স অব ইলেকট্রিক ভেহিকেলস (SMEV) জানাচ্ছে ভারতে ইভি বিক্রয় ২০২১ সালে তিনগুণ বেড়ে ১৪,৮০০ ইউনিটে পৌঁছেছে। ভারতের EV বিক্রয় ২০২১-২০২২ অর্থবর্ষে ৩৪০,০০০ ইউনিট থেকে তিনগুণ বেড়ে প্রায় ৮০০,৯০০-৯০০,০০০ ইউনিটে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যেহেতু ভারতে দ্রুত ইভি জনপ্রিয় ও বিক্রিত হয়ে চলেছে তাই পাল্লা দিয়ে দু' চাকার গাড়ি, তিন চাকার গাড়ি এবং বাসের চাহিদা বাড়ছে। মধ্যবিত্ত নাগরিকরা পরিবহনের মাধ্যম হিসাবে বাস বা তিন চাকার যানের উপরই নির্ভর করে। আর রোজের অফিস, কলেজ, দৈনন্দিন যাতায়াতের মাধ্যম হিসাবে দু' চাকার যান ব্যবহার করে বিপুল সংখ্যক মানুষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ন্যানোর থেকেও আকারে ছোট, স্বপ্নপূরণ করতে বাজারে আসছে নয়া ইলেকট্রিক গাড়ি, দেখতে কেমন?

MG Comet EV : বর্তমানে অ্যাম্বাসাডরের পর আবারও ফিরতে চলেছে নয়া রূপে ইলেকট্রিক টাটা ন্যানো ইভি। তবে এই সব কিছুকে পিছনে ফেলে সস্তায় বাজিমাত করতে আসছে আরও একটি নতুন গাড়ি।

“ভারত বিশ্বের বৃহত্তম তিন চাকার যানের বাজার এবং দ্বিতীয় বৃহত্তম দু’ চাকার যানের বাজার। এবং, আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, এগুলি সমস্তই হালকা গাড়ি এবং আন্তঃনগর পণ্য, যার অর্থ এগুলি শহরের মধ্যে চলাচল করে,” জানান সুলজ্জা ফিরোদিয়া মোতওয়ানি।

শুরুর দিকে তিন চাকার যান হিসেবে, কাইনেটিক গ্রিন ২০১৬ সালে ইলেকট্রিক ভেহিকেলের বাজারে আসে। ফিরোদিয়া গ্রুপ কোম্পানি ২০২১ সালে দু'টি ই-স্কুটার জিং এবং জুম নিয়ে দু’ চাকার-যানের বাজারে এনেছে। ২০২২ সালে, কাইনেটিকও জিং হাই-স্পিড স্কুটার বাজারে এনে বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বাজার ধরতে চাইছে।

মোতওয়ানির কথায়, কোম্পানি বৈদ্যুতিক স্কুটার, বৈদ্যুতিক তিন চাকার গাড়ি (কার্গো এবং প্যাসেঞ্জার) এবং বৈদ্যুতিক গল্ফ-কার্ট এবং বগিগুলির মতো বিবিধ ব্যাটারি-চালিত যানবাহন উত্পাদন করছে তাঁদের ব্যবসায়িক সম্ভাবনা দ্রুত বাড়ছে। ই-লুনা উৎপাদন শুরু হয়েছে। এটি একটি সম্পূর্ণ নতুন পণ্য, যা সাশ্রয়ী, সুবিধার ক্ষেত্র বিবিধ এবং মূল লুনা ব্র্যান্ডের গুরুত্ব ও মর্যাদা দুই বাড়বে এই ই-লুনার হাত ধরে। ২০৩০-এর মধ্যে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ৫০% এরও বেশি বাড়বে বলে আশা করা হচ্ছে। পরবর্তী আরও প্রায় ১৫ থেকে ২০ বছরে ৭০% এরও বেশি হবে এর ব্যবহার।

গত অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ সালে বৈদ্যুতিক গাড়ির বিক্রি আড়াই গুণ বেড়ে ৮,৪৬,৯৭৬ ইউনিটে দাঁড়ানোই এর সাপেক্ষে প্রমাণ। ২০২১-২২ সালে বৈদ্যুতিক দু’ চাকার গাড়ির (E2W) মোট বিক্রয় ছিল ৩,২৭,৯০০ ইউনিট। ইলেকট্রিক টু-হুইলার বিভাগে ২০২৩ সালে ৭,২৬,৯৭৬ উচ্চ-গতির E2W বিক্রি হয়েছে৷ ২০২১-২২ সালে, কম গতির ই-স্কুটারের বিক্রয় ছিল ৭৫,৪৫৭ ইউনিট, বেশি গতির ই-স্কুটারগুলির বিক্রি ছিল ২,৫২,৪৪৩ ইউনিট।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।