পুজোয় কোথায় বেড়াতে যাবেন, তাই নিয়ে ধন্ধে? কালজয়ী সিনেমাতেই রয়েছে সমাধান

বাঙালি যতটা ভ্রমণপিপাসু, ততটা সিনেমারসিকও বটে। তাকে কি আর বেড়ানোর জায়গা খুঁজে বের করতে বেগ পেতে হবে?

Sanchari Bhowmik
৩ মিনিট
পুজোয় কোথায় বেড়াতে যাবেন, তাই নিয়ে ধন্ধে? কালজয়ী সিনেমাতেই রয়েছে সমাধান

'বাজল ছুটির ঘণ্টা'... সামনেই পুজো, মেরেকেটে হাতে ৫০-৫২ দিন বাকি! এর মধ্যেই শুরু হয়ে গেছে নানা প্ল্যান। যাঁরা সারাবছর নিজেদের কর্মজীবনে বা আরও অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, তাঁদের জন্য পুজোর ছুটি হল সুবর্ণসুযোগ। শহুরে জীবন থেকে কিছুদিনের জন্য পেতে পারেন মুক্তি। কিন্তু পুজোর ছুটিতে কোথায় যাবেন, এই প্রশ্ন তো বারবার তাড়া করেই প্ল্যান করার সময়। কিন্তু বাঙালি যতটা ভ্রমণপিপাসু, ততটা সিনেমারসিকও বটে। তাকে কি আর বেড়ানোর জায়গা খুঁজে বের করতে বেগ পেতে হবে? বাংলা সিনেমা বহুবার এমন এমন জায়গার সন্ধান দিয়েছে, যা তার আগে ততটা আবিষ্কৃত ছিল না। একই সঙ্গে বলিউডের বিভিন্ন ছবি সন্ধান দিয়েছে বিদেশের নানা গন্তব্যের।

বছরের পর বছর বহু সিনেমা দর্শকদের মনোরঞ্জন করে আসছে। আউটডোর শ্যুটিংয়ের দৃশ্য মন ভরিয়ে দেয় দর্শকদের। অনেকের মনে আবার বেড়ানোর ইচ্ছেও প্রবল হয়ে ওঠে সিনেমার দৃশ্য দেখে। পাহাড়, ঝরনা, বরফ থেকে দেশ-বিদেশের নানা জায়গার হদিশ পাওয়া যায়। বলিউড-টলিউড মিলিয়ে এরকম বহু এভারগ্রিন সিনেমা রয়েছে, যেগুলো ভ্রমণপিয়াসী মানুষদের বেড়ানোর বাসনাকে প্রবল করে তোলে। এরকমই কিছু সিনেমার তালিকা রইল, যা হতে পারে আপনার ট্যুর গাইড।

'সোনার কেল্লা': রাজস্থান

সেই বিখ্যাত ট্রেন ও উটের দৃশ্য

প্রথমেই আসা যাক, বাংলা ট্রাভেল সিনেমার প্রসঙ্গে। অবশ্যই তালিকার একেবারে প্রথমেই থাকবে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’-র নাম। পর্দায় ফেলুদাকে দেখার প্রশ্ন উঠলে অধিকাংশের যা প্রথম পছন্দ। জনপ্রিয়তার কারণ হিসেবে রহস্যের ঠাসবুনট, ফেলুদার মগজাস্ত্র বা লালমোহনবাবুর বেমক্কা রসিকতা যতটা কাজ করেছে, আবার পর্দায় রাজস্থান ভ্রমণের আনন্দ তার চেয়ে কম তো কাজ করেনি। উটের পিঠে ফেলুদার ‘চলিয়ে জি রামদেওরা’ যেন বেশি করে হয়ে উঠেছে, প্রতিটা বাঙালিরই সংলাপ। তাই বাঙালির রাজস্থান বেড়ানোর ইচ্ছেকে যে 'সোনার কেল্লা' প্রশ্রয় দেয়, সেকথা বলাই যায়। সর্বোপরি, জয়সালমির তার আগে মোটেও ট্যুরিস্ট স্পট ছিল না। আর জয়সালমিরের কেল্লাকে 'সোনার কেল্লা' ডাকনামটিও সত্যজিতেরই দেওয়া। তাই আজও জয়সালমিরে রয়েছে সত্যজিৎ রায়ের মূর্তি, কেল্লার মধ্যে দর্শনীয় হয়ে উঠেছে মুকুলের কাল্পনিক বাড়ি‌।

'নির্জন সৈকতে’: পুরী

সমরেশ বসুর কাহিনি অবলম্বনে তৈরি তপন সিংহ-র 'নির্জন সৈকতে'। এই সিনেমার কেন্দ্রে পাঁচ নারী এবং এক পুরুষ। গন্তব্য পুরী। সমুদ্রের প্রতি উচ্ছ্বাস, ভালবাসা যাঁদের আছে, তাঁদের এই সিনেমা আরও বেশি সমুদ্রের দিকে টানে। তবে এখনকার ভিড়ঠাসা পুরী নয়, গরুর গাড়ি-চলা পুরীকে দেখানো হয়েছে। যদিও সমুদ্র তার একই রূপ নিয়ে বিরাজমান, তাই এই সিনেমা যে সমুদ্রদর্শনের লোভ জাগায়, সেকথা বলাই যায়।

'নির্জন সৈকতে' ছবির পোস্টার

  • আপনার জন্য আরও কিছু লেখা
আজও রবীন্দ্রনাথের স্মৃতি বহন করে কুয়াশামাখা এই পাহাড়ি বাংলো

মংপুর এই বাসভূমি গুরুদেবের শেষ জীবনের আশ্রয়স্থল, যার সান্নিধ্যে এসে জোড়াসাঁকোর চৌহদ্দির আড়ালে লুকিয়ে রাখা যাবতীয় বিস্ময়কে তিনি দু' হাত ভরে আস্বাদন করতে করতে, পাড়ি দিয়েছিলেন অমৃতলোকের দিকে।

'অরণ্যের দিনরাত্রি': পালামৌ-এর জঙ্গল

ছবির একটি দৃশ্যে (বাঁদিক থেকে) সৌমিত্র চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ, শর্মিলা ঠাকুর, শুভেন্দু চট্টোপাধ্যায় ও কাবেরী বসু

সুনীল গঙ্গোপাধ্যায়ের 'অরণ্যের দিনরাত্রি' অবলম্বনে সত্যজিৎ রায়ের এই ছবির আসল চরিত্র যেন ভ্রমণ। অসীম, শেখর, হরি ও সঞ্জয়, চার যুবকের ভবঘুরেপনা, বোহেমিয়ান জীবন ও অন্য কিছু পর্যটকদের সঙ্গে তাদের জড়িয়ে পড়া নিয়ে গল্প। পালামৌ-এর জঙ্গলের বন্য, সৌন্দর্য, রোমাঞ্চ- এই ছবির অন্যতম সম্পদ। পদে পদে পশ্চিমের জঙ্গলের রুক্ষতা ও সজীবতা যেন জেগে থাকে সিনেমার ফ্রেমে।

‘চলো লেটস গো’: উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং- অঞ্জন দত্তর ছবি মানেই পাহাড়ের হাতছানি। কিছুটা 'অরণ্যের দিনরাত্রি'-র সিক্যুয়েলের ধাঁচে বানানো এই ছবি গরুমারায় সফর শুরু করে দার্জিলিংয়ে শেষ করে। ডুয়ার্সের অরণ্য এবং পাহাড়ি হিলস্টেশনের চিরন্তন ডাক এই ছবির পরতে পরতে মিশে।

'চলো লেটস গো' ছবির পোস্টার

‘ছ-এ ছুটি’, ‘বাই বাই ব্যাংকক’, ‘খাদ’, ‘ক্রস কানেকশন’-এর মতো ছবিতেও বেড়ানোর জায়গাগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। যা দেখে দর্শকদেরও বেড়ানোর প্রতি আগ্রহ আরও তীব্র হয়।

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে': সুইজারল্যান্ড

সিনেমাপ্রেমী মানুষের কাছে এই সিনেমা মাইলস্টোনের মতো। কাজল আর শাহরুখের হিট জুটি যেমন রোমান্সের একটা নতুন চ্যাপ্টার খুলে দিয়েছে ফ্যানেদের কাছে, তেমনই বরফের চাদরে মোড়া সুইজারল্যান্ডে তাঁদের সিনেমার দৃশ্য মন কেড়েছে বহু মানুষের। অনেকেই এই সিনেমা দেখার পর নিজেদের হানিমুন ডেস্টিনেশন হিসেবেও বেছে নিয়েছেন সুইজারল্যান্ডকে।

ছবির দৃশ্যে শাহরুখ খান ও কাজল

'কুইন': দুর্দান্ত সোলো ট্রিপ

ছবির একটি দৃশ্যে কঙ্গনা রানাওয়াত

একটি মেয়ের একা একা বিদেশ বেড়ানোর অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে এখানে। 'কুইন' সিনেমাজগতে ল্যান্ডমার্ক তা বলা যায় কি না, তা তর্কসাপেক্ষ, তবে যেসব মেয়ে একা একা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, এই সিনেমা তাঁদের সম্মান জানিয়েছে। 'কুইন'-এর রানি যে প্যারিস আর আমস্টারডামে একা ঘুরেছেন! এই সিনেমা অনেক মেয়েকে উৎসাহিত করেছে সোলো ট্রিপে যাওয়ার জন্য।

বাংলা, হিন্দি মিলিয়ে বহু সিনেমা রয়েছে যেগুলো দেখার পরে দর্শকরা চেয়েছেন সেই জায়গাগুলোতে ঘুরতে যেতে। যেমন হিন্দি সিনেমা 'জব ইউ মেট' দেখার পরে মানালি, কোটার মতো জায়গাতে বেড়ানোর ঝোঁক বেড়েছে। আবার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' সিনেমা দেখে অনেকেই কাশ্মীরের গুলমার্গ, শ্রীনগরে বেড়াতে যান। এই সিনেমাতেই রাজস্থানের দুর্গগুলোকেও দেখানো হয়েছে, যা দেখে রাজস্থানেও বেড়াতে যেতে চেয়েছেন অনেকেই। আবার 'জিন্দেগি না মিলেগি দোবারা' নিয়ে যায় সুদূর স্পেনের সৌন্দর্যের ভেতর। এইভাবেই সিনেমা এবং বেড়ানো মিলেমিশে যায় বারবার।

লিখেছেন
Sanchari Bhowmik
Sanchari Bhowmik
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।