রামমন্দির চত্বরে ঘুরছেন থর, আয়রনম্যানেরা! দেখে ঘুম উড়ল অযোধ্যাবাসীর

Ayodhya Ram Mandir Inauguration: বিশ্বাস না হলেও সত্যি। রামের মূর্তি উদ্বোধনের আগেই অযোধ্যায় মন্দির চত্বরে পৌঁছে গিয়েছেন আয়রনম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, ডেডপুল থেকে শুরু করে ওয়ান্ডার ওম্যান বা হাল্কের মতো অনেক সুপারহিরোই।

Sohini Das
৩ মিনিট
রামমন্দির চত্বরে ঘুরছেন থর, আয়রনম্যানেরা! দেখে ঘুম উড়ল অযোধ্যাবাসীর

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সেখানে হাজির থাকতে চলেছেন দেশের তাবড় নেতারা হাজির থাকতে চলেছেন সেই অনুষ্ঠানে। রামলালাকে গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তার জন্য রীতিমতো সন্ন্যাসজীবন যাপন করছেন তিনি। প্রধানমন্ত্রী কেন পুরোহিতের কাজ করবেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকী অসম্পূর্ণ মন্দিরে কেন প্রতিষ্ঠা করা হচ্ছে রামমূর্তি, এই নিয়ে ক্ষোভ জানিয়ে রামমন্দির উদ্বোধনে যাচ্ছেন না বেশ কয়েক জন শঙ্করাচার্যও। অনুষ্ঠানে অংশ নিচ্ছে না কংগ্রেসও। তবে তাঁরা যাক বা না যাক, সুপারহিরোরা কিন্তু উদ্বোধনের আগেই পৌঁছে গিয়েছেন রামমন্দির চত্বরে। ইতিমধ্যেই তাঁদের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিশ্বাস না হলেও সত্যি। রামের মূর্তি উদ্বোধনের আগেই অযোধ্যায় মন্দির চত্বরে পৌঁছে গিয়েছেন আয়রনম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, ডেডপুল থেকে শুরু করে ওয়ান্ডার ওম্যান বা হাল্কের মতো অনেক সুপারহিরোই। হ্যাঁ, ঠিকই শুনছেন। মার্ভেল ও ডিসি কমিকসের এইসব চরিত্ররাই এখন ঘুরে বেড়াচ্ছে মন্দির চত্বরে। কখনও দেখা যাচ্ছে আয়রনম্যান ও ব্যাটম্যান মন্দিরচত্বরে ঝাড়ু লাগাচ্ছে। কখনও বা রামমন্দিরে আগত সন্ন্যাসির হাতে ভিক্ষাপাত্র তুলে দিচ্ছে হাল্ক ও স্পাইডারম্যান। স্পাইডারম্যানের গায়ে গেরুয়া বসন, হাল্কের গলায় মালা। এমনকী মন্দির চত্বরে হাজির জোকারও। গল্পে তিনি দুর্ধর্ষ দুশমন হলে কী হবে, এই রামরাজ্যে তিনিও মন্দির চত্বর ধোয়ামোছার কাজে ব্যস্ত। সুপারম্যান কাঁধে করে বয়ে এনেছেন পাহাড় সদৃশ পুজোর ফুল। অন্যদিকে সুদূর অ্যাসগার্ড থেকে অযোধ্যায় এসে মন্দিরের সামনে গান বাজনায় ব্যস্ত থর ও লোকি। ওদিকে থ্যানোস ও গ্রুট ব্যস্ত ভোগ তৈরির কাজে। ডক্টর স্ট্রেঞ্জেরও ব্যস্ততার অভাব নেই। ওদিকে হ্যারি, হার্মায়নি ও রন- তিন বন্ধু অবশ্য মেতেছেন সেলফি তুলতে।

এই সব সুপারহিরোরা ইউনিভার্স বাঁচানোর গুরুতর দায়িত্ব ফেলে রামমন্দিরে কেন, সেটাই ভাবছেন তো? কৃত্রিম এই বুদ্ধিমত্তার যুগে চাইলে কী না হয়। চাইলেই ওয়ান্ডার ওম্যান ও পাইরেটস অব ক্যারাবিয়ানসের ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে দিয়ে মন্দির চত্বরে প্রদীপ জ্বালানো যায়। আর সেই কাজটাই ঘটিয়ে ফেলেছেন শহিদ এসকে নামে এক ইন্টারনেট ব্যবহারকারী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি ওই সব ছবি তিনি পোস্টও করেছেন ইনস্টাগ্রামে। আর সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুর্দান্ত ভাবে ভাইরাল হয়ে গিয়েছে সেসব ছবি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৩৯২টি স্তম্ভ, ৪৪টি ফটক থেকে এআই নিরাপত্তা! যে ভাবে সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির

Ram Temple In Ayodhya: অযোধ্যার এই মন্দিরকে দেশের প্রধানতম তীর্থক্ষেত্রে হিসেবে তুলে ধরতে কোনও ত্রুটি রাখছে না মোদি সরকার। চিরাচরিত নগর স্টাইলে গড়া এই রামমন্দিরে থাকছে এলাহি ব্যবস্থা।

View this post on Instagram

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি মূর্তি ছোঁবেন, তাই শঙ্করাচার্যরাই যাবেন না রাম মন্দিরের অনুষ্ঠানে! কেন?

Ram Mandir Shankaracharyas : শঙ্করাচার্যরা জানিয়েছেন তারা রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাবেন না কারণ মন্দিরে গর্ভগৃহে নরেন্দ্র মোদির উপস্থিত থাকবেন।

ইতিমধ্যেই উপচে গিয়েছে কমেন্ট বক্স। কেউ জানিয়েছেন, "এ যাবৎ দেখা সবচেয়ে ভালো ছবি এগুলি।" কেউ বা বলেছেন, "কেন জানি না ছবিগুলো দেখেই মনটা খুশি খুশি হয়ে গেল।" আপাতত সংবাদমাধ্যম থেকে শুরু করে যেদিকে তাকানো যাচ্ছে রামমন্দিরের চর্চা। আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন। তবে সেই উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে গত সোমবার থেকেই। টানা সাত দিন ধরে চলবে অনুষ্ঠান। স্বাভাবিক ভাবেই সেই হাই প্রোফাইল অনুষ্ঠান নিয়ে ঘুম উড়েছে পুলিশ প্রশাসনের। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটিও দেওয়া হয়েছে। যাতে অনুষ্ঠান দেখার সুযোগ পান তাঁরা।

রামমন্দিরের উদ্বোধন বলে কথা। সামনেই লোকসভা ভোট। স্বাভাবিক ভাবেই বিজেপির পাখির চোখ এই রামমন্দিরের উদ্বোধন। যার জন্য দেশের কাজ ছেড়ে প্রধানমন্ত্রী ব্যস্ত সন্ন্যাসীর মতো জীবনযাপনে। মাটিতে সামান্য কম্বল পেতে তিন শুচ্ছেন, খাচ্ছেন সাত্ত্বিক খাবারদাবার। পালন করছেন কঠোর সব নিয়মকানুন। সুপারহিরোদের এসব ভাইরাল হওয়া ছবি দেখে নিন্দুকদের কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী যদি দেশের কাজকর্ম সেরে সন্ন্য়াসজীবন যাপন করতে পারেন, তাহলে সুপারহিরোরাই বা বাদ থাকবেন কেন! ব্রহ্মাণ্ড বাঁচানোর গুরুদায়িত্ব বাদ দিয়ে কয়েকটা দিন তো রামমন্দিরে ঝাড়পোছ করতেই পারেন আয়রনম্যান-সুপারম্যানেরাও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?