শাহরুখ-সলমান নন, এই অভিনেত্রীকে খুঁজছে নেটদুনিয়া

Most Popular Actor This Week: তালিকার শীর্ষে রয়েছেন এমন এক অভিনেত্রী, যিনি মাত্র তিনটি সিনেমা করেছেন। তার মধ্যে হিট কেবলমাত্র একটি ছবিই।

Sindhu Som
২ মিনিট
শাহরুখ-সলমান নন, এই অভিনেত্রীকে খুঁজছে নেটদুনিয়া

দ্য ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি) নিয়মিত বিনোদন জগতের সবথেকে জনপ্রিয় তারকাদের একটি তালিকা প্রকাশ করে। প্রতি সপ্তাহে আইএমডিবির ভারতীয় শাখাটিও ভারতীয় উপমহাদেশে যে'সব তারকারা জনপ্রিয়তার শিখরে, সমাজ মাধ্যমে যাদের নিয়ে আলোচনা সব থেকে বেশি, তাদের একটি তালিকা প্রকাশ করে থাকে। এই সপ্তাহে সেই তালিকা চমকে দিয়েছে বিশেষজ্ঞদের। কারণ সেই তালিকার শীর্ষে রয়েছেন এমন এক অভিনেত্রী, যিনি মাত্র তিনটি সিনেমা করেছেন। তার মধ্যে হিট কেবলমাত্র একটি ছবিই।

১৬ জানুয়ারি, আইএমডিবি ইন্ডিয়ার সর্বোচ্চ জনপ্রিয় তারকাদের তালিকায় এক নম্বরে রয়েছেন অভিনেত্রী মেধা শঙ্কর। সমাজ মাধ্যম জুড়ে বহুল আলোচিত হচ্ছে মেধা-বিক্রান্ত জুটির 'টুয়েলভথ্‌ ফেইল'। ছবিটি বক্স অফিস কালেকশন ভালোই। তবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরে হঠাৎ করেই বহুল চর্চা শুরু হয় ছবিটিকে ঘিরে। যার ফলে জনপ্রিয়তার শীর্ষে মেধা। ছবির নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত মাসে। মেধার পরেই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। শাহরুখ খান, সলমান খান, প্রভাস, ঋত্বিক রোশন ও দীপিকা পাদুকোনের মতো মেগাস্টারেরা মেধার জনপ্রিয়তার ধারেকাছেও পৌঁছতে পারেননি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিন্দি ছাড়া সবেতে ফেল! যেভাবে আইপিএস হয়েছিলেন বাস্তবের টুয়েলভথ ফেল মনোজ শর্মা

12th Fail Manoj Sharma : টাকা জোটাতে টেম্পো চালিয়েছেন। ধনী পরিবারের কুকুরদের হাঁটাতে নিয়ে যাওয়ার কাজ করেছেন, লাইব্রেরিতে পিওন হিসেবেও কাজ করেছেন।

এই তালিকা নির্ণয়ে কতজন মানুষ একজন অভিনেতার প্রোফাইল খুঁজেছেন, তাঁদের সম্পর্কে আন্তর্জালে আগ্রহ প্রকাশ করেছেন─সেই তথ্যের একটা বড় ভূমিকা থাকে। আইএমডিবি-র সাইটে কতজন এঁদের সম্পর্কে জানতে চাইছেন─সেই তথ্যও তালিকা তৈরিতে ব্যবহার করা হয়। মেধা যেহেতু অভিনেত্রী হিসেব খুব বেশি পরিচিত নন, কাজেই তাঁর প্রোফাইল মানুষ সন্ধান করেছেন বেশি। তুলনায় যাঁরা অপেক্ষাকৃত পরিচিত অভিনেতা-অভিনেত্রী তাঁদের বিষয়ে মানুষ কম তথ্যসন্ধান করেন। 'টুয়েলভথ ফেইল' ঝড়ে বারবার উঠে এসছে মেধার নাম। সিনেমাহল এবং ওটিটি-তে এই ছবির মুক্তি পাওয়ার পরে শোনা যাচ্ছে ছবিটি পুরস্কারও পেতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি মেধার অনুকূলে। তাই জনপ্রিয়তার শীর্ষে তিনি। কিছুদিন আগেই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন 'কলা' খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। এ'সপ্তাহে শীর্ষ দশেও তাঁর স্থান হয়নি।

মেধার জন্ম ও বেড়ে ওঠা নয়ডায়। তিনি নিজে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ধ্রুপদী গায়িকা। ফ্যাশন ম্যানেজমেন্টে দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যশন টেকনোলজি থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। কিন্তু অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন শেষ পর্যন্ত। বলিউডে পা রাখার আগে 'বিচ্যাম হাউজ' নামে একটি ব্রিটিশ টিভি সিরিজে অভিনয় করেছিলেন মেধা। ২০২১ সালে মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছবি 'শাদিস্থান'। পরের বছর 'ম্যাক্স, মিন অ্যান্ড মিয়াওজাকি' নামে তাঁর আরেকটি ছবি আসে। এ'ছাড়াও 'দিল বেকারার' ছবিতে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেন মেধা। কিন্তু বিধু বিনোদ চোপড়ার বারো ক্লাস ফেল করা আইপিএস মনোজ শর্মার জীবনভিত্তিক সিনেমা 'টুয়েলভথ ফেইল' মেধার অভিনয় জীবনের অন্যতম মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই সিনেমায় আইএএস অফিসার শ্রদ্ধা যোশীর ভূমিকায় অভিনয় করেছেন মেধা।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।