২৫ বছর পর নতুন ভূমিকায়, ওড়িশায় ঝড় তুলতে পারবেন নবীন পট্টনায়েক?

Naveen Patnaik: ওড়িশায় পতন হয়েছে নবীন-সাম্রাজ্যের। আপাতত রাজ্যের প্রধান বিরোধী দলনেতার পদে নবীন। বুধবার তেমনটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Sohini Das
২ মিনিট
২৫ বছর পর নতুন ভূমিকায়, ওড়িশায় ঝড় তুলতে পারবেন নবীন পট্টনায়েক?

সেই ২০০০ থেকে শুরু করে একটানা ২০২৪ সাল পর্যন্ত, প্রায় পঁচিশ বছর ওড়িশার মসনদের দায়িত্ব সুচারু ভাবে সামলেছেন তিনি। ২০২৪ সালে এসে বিজেপি হাওয়ার মুখে মুখ্যমন্ত্রীত্ব খোয়ালেন সেই নবীন পট্টনায়ক। ওড়িশায় পতন হল নবীন-সাম্রাজ্যের। আপাতত রাজ্যের প্রধান বিরোধী দলনেতার পদে নবীন। বুধবার তেমনটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ওড়িশার জোড়া ভোটে এবার চমকপ্রদ জয় এসেছে বিজেপির ঝুলিতে। মোট ২১টি আসনের ২০টিতে নিরঙ্কুশ জয়। নবীনের বিজু জনতা দলের প্রাপ্তি শূন্য। কংগ্রেস জিতেছে অন্য আসনটি। এ তো গেল লোকসভার কথা। বিধানসভায় ৭৮টি আসনের মধ্যে ৭৮টি বিজেপির। বিজেডির হাতে রয়েছে ৫১টি আসন আর কংগ্রেসের জয় এসেছে ১৪টিতে। সেই হিসেবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সে রাজ্যে সরকার গড়েছে বিজেপি। প্রধান বিরোধিতার জায়গাটি রয়েছে বিজু জনতা দলের হাতেই। আর সেই প্রধান বিরোধী নেতার জায়গাটি যে নিজের কাছেই রাখতে চান ওড়িশার পোড় খাওয়া নেতা নবীন পট্টনায়ক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাতছাড়া হল বড় রেকর্ড! কেন ওড়িশার মসনদ হারালেন নবীন পট্টনায়ক?

Naveen Patnaik: দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকারের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রেখেছিল বিজু জনতা দল। তবে এই বারের বিধানসভা ও লোকসভা ভোটের ময়দানে সম্পর্কে হঠাৎই তিক্ততা আসে।

এবার বিধানসভা ভোটে দু'টি আসনে লড়েছিলেন নবীন পট্টনায়ক। গঞ্জাম জেলার হিঞ্জলিতে টানা ষষ্ঠ বার জয়ী হয়েছেন তিনি। কিন্তু এ বারই প্রথম বলাঙ্গির জেলার কাঁটাবঞ্জিতে দাঁড়িয়ে বিজেপির লক্ষ্মণ বাগের কাছে হেরে গিয়েছেন তিনি। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বেছে নিয়েছে কেওনঝড়ের চার বারের বিধায়ক তথা আদিবাসী নেতা মোহনচরণ মাঝিকে। উপমুখ্যমন্ত্রী হয়েছেন পার্বতী পরীদা এবং কণকবর্ধন সিংহদেও। যে লক্ষ্ণন বাগের কাছে নবীন হেরেছেন, বুধবার তার সঙ্গেই এদিন বিধানসভায় মুখোমুখি দেখা হয়ে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। প্রবীণ প্রাজ্ঞ নবীন করজোড়ে নমস্কার করেই সৌজন্যটুকু সারতে চেয়েছেন। কিন্তু বিজেপি নেতা লক্ষ্মণ বাগ পাল্টা নবীনকে জিজ্ঞেস করে বসেন, কেমন আছেন নবীন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতায় না, নবীনে হ্যাঁ! কেন এই দুমুখো নীতি বিজেপির?

সরল পাটিগণিতে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি-মনোনীত প্রার্থীর হারার কথা নয়। তবুও ভয় কাটছে না মোদি-শাহর।

তবে সেই প্রশ্নের বিনিময়ে যে উত্তর পেলেন লক্ষ্মণ, তা বোধহয় আদৌ প্রত্যাশিত ছিল না তাঁর কাছে। কুশল বিনিময়ের বগলে স্মিত হেসে নবীন একটাই কথা বলেন, ‘‌ওহ, আপনি আমায় পরাজিত করেছেন।‌’‌ স্বাভাবিক ভাবেই সেখানে তখন পিন পড়ার নিস্তব্ধতা। স্বাভাবিক ভাবেই নবীনের কাছ থেকে এ হেন উত্তর পেয়ে খানিকটা চমকেই যান লক্ষ্মণ। সম্বিত ফিরে পেয়ে পাল্টা দেন তিনিও। ভোটাররা গোটা নির্বাচনের প্রচার–পর্বে একেবারে নিশ্চুপ ছিলেন। কিন্তু তাঁরা আমাকেই ভোট দিয়েছেন।’‌ তবে যতই উত্তর দিন না কেন লক্ষ্মণ, নবীন ততক্ষণে বুঝিয়ে দিয়েছেন, আসলে লক্ষ্মণ বাগ নয়, তিনি হেরেছেন বিজেপি হাওয়ার মুখে। নাহলে ৪৮ বছরের লক্ষ্মণ বাগের পক্ষে নবীনের মতো পোড় খাওয়া রাজনৈতিককে হারানো সম্ভব ছিল না এত সহজে।

সেই নবীন মুখ্যমন্ত্রীত্বের পদ ছেড়ে বিরোধী দলনেতার চেয়ারে? কেমন হতে চলেছে সেই নতুন সফর? মুখ্যমন্ত্রীত্বের মতোই একই রকম দক্ষতায় নতুন এই দায়িত্বও সামলাবেন নবীন? বুধবার নবীন নিজেই জানিয়েছেন,‘‘আমরা বিজেডির সব বিধায়ক মিলে একটি বৈঠক করেছি। আমি তাঁদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তাঁরা আমাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করেছেন।’’ ওড়িশায় নয়া বিজেপি সরকারের পথে কতটা কাঁটা বিছোতে পারেন পোড় খাওয়া এই রাজনীতিক? সেটাই এখন দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।