চিকিৎসার নামে খুন হয়েছে শ'য়ে শ'য়ে মুরগি! সাপের কামড়ের এই টোটকা শুনে শিউরে উঠবেন

Chicken Anus in Snake Bite Treatment: মুরগিগুলিকে ধরে একের পর এক তাদের মলদ্বারগুলিকে ভালোভাবে প্রসারিত করে সাপে কাটার জায়গাগুলিতে প্রয়োগ করা হয়েছিল।

inscript
৩ মিনিট
চিকিৎসার নামে খুন হয়েছে শ'য়ে শ'য়ে মুরগি! সাপের কামড়ের এই টোটকা শুনে শিউরে উঠবেন

ধরুন সাপে কামড়েছে আপনাকে। বিষ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, কী করবেন? ডাক্তারের কাছে ছুটবেন, হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে গিয়ে চিকিৎসক আপনার বন্দোবস্ত করবেন, বিষ বের করে ফেলবেন। কাটাছেঁড়া করবেন। ধরুন, এসব কিছু না করে চিকিৎসক চিৎকার করে নার্সদের বললেন, "জলদি যাও, খান ৭৫ বা ১০০ টা মুরগির মলদ্বার নিয়ে এসো!” বিষের জ্বালাতে না হলেও অন্তত এমন নির্দেশ শুনেই প্রাণপাখি বেরিয়ে যেতে পারে! মুরগির মলদ্বার! কেন! বিষয়টা খুব হাস্যকর বা অবাস্তব মনে হলেও এমনটাই ঘটত আগে। খুব বেশি না, এই শ' খানেক বছর আগেও। ১৯২৮ সালে দ্য ইন্ডিয়ান মেডিকেল গেজেটে নথিভুক্ত হওয়া সাপের কামড়ের পুরনো চিকিত্সা পদ্ধতি বলছে, সাপে কামড়ালে মুরগির মলদ্বারই ছিল চিকিৎসা! কেমন সেই বিষয়টি?

ওই গেজেটের প্রতিবেদন অনুসারে, ৩৬ বছর বয়সী একজন ব্যক্তি একটি কোবরা সাপের উপর দাঁড়িয়ে পড়েন। সাপটি তাকে পায়ের পিছনে কামড়ে দিয়েছিল। তিনি যখন চিকিৎসকের কাছে যান, ক্ষতগুলির চারপাশে অসাড়তা ছাড়া আর কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না তার দেহে। চিকিৎসকের কাছে কোনও অ্যান্টিভেনম ছিল না। তবে ডাক্তার কুবাবের মুরগির অঢেল সরবরাহ ছিল! বলা ভালো, মুরগির মলদ্বারের বিস্তর সরবরাহ ছিল। আর তিনি জানতেন, স্থানীয় টোটকার ব্যবস্থা কীভাবে করতে হয়।

ডাক্তার কুবাব যে টোটকাটির কথা জানতেন, সেটি অনেকেই বলেন, ভারতে নাকি খুব জনপ্রিয় সাপে কামড়ানোর টোটকা ছিল। তবে এর শিকড় মিলতে পারে ১৩ শতকের ইউরোপে। জ্যান্ত মুরগির মলদ্বার সাপে কামড়ানো ক্ষতস্থানে ঘষেই নাকি চিকিৎসা করা হতো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চিৎকার করলে সাপেরা কি সত্যিই শুনতে পায়? যে সত্যি সামনে আনল সাম্প্রতিক গবেষণা

Snakes hearing ability new research : গবেষণায় উঠে এসেছে অবিশ্বাস্য কিছু তথ্য। দেখা গিয়েছে, হাওয়ায়, বাতাসে শব্দ করলেও সাপেরা সাড়া দেয়!

ডাক্তার কুবাব জানিয়েছিলেন, তিনি যে দেশিয় চিকিত্সাটি প্রয়োগ করেছিলেন তা রত্নগিরি জেলায় বেশ প্রচলিত। মুরগিগুলিকে ধরে একের পর এক তাদের মলদ্বারগুলিকে ভালোভাবে প্রসারিত করে সাপে কাটার জায়গাগুলিতে প্রয়োগ করা হয়েছিল। প্রথম কয়েকটি মুরগি কয়েক মিনিটের মধ্যেই মারা পড়ে। মুরগি মারা পড়ার সংখ্যা হু হু করে বাড়তেই থাকে, কুবাবও চিকিৎসা চালিয়ে যেতে থাকেন। ৪২ নম্বর মুরগি মারা পড়তে রোগী জানান, তিনি টের পাচ্ছেন মুরগির মলদ্বার দিয়ে বিষ শুষে নেওয়া হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর ভয়ঙ্করতম দ্বীপ এটিই! ১১ হাজার বছর ধরে এখানে কেবল বাস বিষাক্ত সাপেদের

Brazil’s Snake Island: যে সাপগুলি ইলহা দা কুইমাদা গ্র্যান্ডে আটকা পড়েছিল তাদের কোনও স্থল শিকারি ছিল না, যার ফলে তারা দ্রুত প্রজনন করতে পারে।

কুবাব দাবি করেছেন, সাড়ে তিন ঘণ্টার চিকিৎসায়, ৯৬টির মধ্যে ৭৪টি মুরগি তাদের মলদ্বার দিয়ে বিষ শুয়ে নিয়ে মারা যায়। আরও ১২ টি মুরগি ছিল অর্ধ-মৃত! পরে অবশ্য ওরা বেঁচে যায়, ৬ টি মুরগি চেতনা হারায়। বেশিরভাগ মুরগি তিন মিনিটের মধ্যে মারা যায়, জানিয়েছিলেন কুবাব। পরিণত মুরগিরাই সবচেয়ে ভালো বিষ চুষে নিতে পারত। যে মুরগিরা ডিম পেড়েছিল তারা একেবারেই বিষ শুষে নিতে পারেনি, আর ছোট মোরগরা একেবারেই বিষ শুষে নিতে পারে না।

কুবাবের মতে, ভারতের রত্নগিরি জেলায় সাধারণত এইরকমভাবেই সাপের কামড় চিকিৎসা করা হতো। মধ্যযুগীয় শল্যচিকিৎসক হেনরি ডি মন্ডেভিলের অসমাপ্ত পাঠ্য 'লা চিরুরগি’-তেও খানিক এমন ধরনের চিকিৎসার উল্লেখ পাওয়া যায়। সেইখানে লেখা যাছে, "কাউকে কামড় চুষতে বলুন; যিনি বিষ চুষে নেবেন তাঁকে তেল বা তেল এবং উষ্ণ ওয়াইন দিয়ে তার মুখ ধুয়ে ফেলতে হবে এবং ঠোঁটে বেগুনি ফুলের তেল ঘষতে হবে এবং রসুন আর বাদাম খেতে হবে প্রচুর।"

"যদি ক্ষত চুষে নেওয়ার জন্য কাউকে না পাওয়া যায়, তাহলে মোরগ বা মুরগির মলদ্বার থেকে পালক ছিঁড়ে নিন এবং সাপের কামড়ের ক্ষতর উপর রাখুন যতক্ষণ না মুরগিটি মারা যায়। তারপর আরও অনেক ক'টা মুরগির মলদ্বার সেখানে প্রয়োগ করুন," লেখা আছে সেখানে। একই সময়ের অন্যান্য গ্রন্থেও লেখা হয়েছে যে, পায়রাদের এই একই পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে।

এই টোটকাতে হাজারে হাজারে পাখিদের মৃত্যু হয়েছে অকারণে। সাপের বিষ চুষে নেওয়া বিষয়টি আসলে বেশ ভয়ানক ধারণা। যদিও এই পুরনো টোটকাগুলি এখনও অনেকেই ব্যাপকভাবে ব্যবহার করেন। মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রবার্ট এ. বারিশ এই বিষয়ে ২০০২ সালের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিলেন, এই মুরগির মলদ্বার দিয়ে সাপের বিষ চোষানোর বিষয়টি আখেরে ভালোর চেয়ে বেশি ক্ষতিই করতে পারে। এসব টোটকা তাৎক্ষণিক জরুরি চিকিৎসা থেকে রোগীকে দূরে সরিয়ে রাখে। বিষ ক্ষতকে দূষিত করে, স্নায়ু ও রক্তনালীকেও ক্ষতিগ্রস্ত করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।