আব্বু, তোমার চোখভরা গর্ব আর হাসি মাখা মুখখানি দেখার অপেক্ষায় আছি...

Father's Day 2023: এখনও ঠিক মনে আছে আব্বুর বলা সেদিনের শব্দগুলো, "মন দিয়ে পড়াশোনা করবা। ঠিক আছে? জীবনে এগিয়ে যাবা।"

Tasmia Hossain
৩ মিনিট
আব্বু, তোমার চোখভরা গর্ব আর হাসি মাখা মুখখানি দেখার অপেক্ষায় আছি...

প্রিয় আব্বু,

কেবলমাত্র ভাষার একটি ক্রিয়া বা বিশেষ্য নও, বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণের ব এবং স্বরবর্ণের আ থেকে গড়ে উঠা সাধারণ শব্দটির সঙ্গে অসাধারণ আবেগের নাম তুমি 'বাবা'।

বাবা সেই আবেগ যে আবেগে আমার মতোই বাকি সন্তানরা বাবাদের মুখে সর্বদা হাসি দেখতে চায় এবং নিজের পদোন্নতি দিয়ে সুদূর ভবিষ্যতের হাজারও স্বপ্ন দেখে, তাতেই বাবারা গর্বিত। বাবা সেই স্বস্তির নাম যেখানে সন্তান যত বড়ই হোক না কেন বাবার আঙুল ধরে পথ চলতেই যেন শান্তি। বাবা শব্দটির ইংরেজি মানে হয়তো, কমপ্লেক্স ইন টার্মস অব ইমোশন। এই ধরো, বাবার বকা খেয়ে মুখ ফুলিয়ে রাখাটা আবেগ। তারপর‌ আবার নিজেই অপেক্ষা করো কখন বাবা অভিমান ভাঙাতে আসবে। সঙ্গে করে তোমার প্রিয় খাবারটি নিয়ে আসবে। ছুটির দিনে বাবার সঙ্গে সময় কাটানো‌, চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া, চকলেট খাওয়ার বায়না করা- সবই ছোটবেলার আবেগ। যখন সন্ধেবেলায় কলিং বেলের আওয়াজ শুনতেই ছুটে গিয়ে দরজা খোলো আর অফিস থেকে বাড়ি ফেরা ক্লান্ত বাবার মাথায় হাত বুলিয়ে দাও তখন তাঁর অক্লান্ত সেই হাসির আবেগ ভাষায় বলে বোঝানোর মতো নয়। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য বাবার অজস্র পরিশ্রম এবং তোমার মুখে হাসি ফোটাতে তাঁর হাজারও কষ্টের বিনিময়ে মুখ ফুটে বাবাকে একবার ধন্যবাদ বলতে চাওয়া খুশির আবেগ। আবার সেই 'ধন্যবাদ' বাবার সামনে বলতে না পেরে মনের মধ্যে লুকিয়ে রাখাটাও অদ্ভুত এক আবেগ।

৮ বছর পর সেদিনের স্মৃতি আজও স্পষ্ট। ১০ বছরের ছোট্ট আমি বাংলাদেশকে পেছনে ফেলে ১,৮১৬.২ কিলোমিটার দূর ভারতের দিল্লিতে চলে আসি পড়াশোনা করতে। ওইদিন ঢাকা ছেড়ে আসার সময় বাবার সেই মলিন মুখের জলভরা চোখ এবং জোর করে হাসার চেষ্টা কখনও ভুলব না। বাবাকে আমি আব্বু ডাকি। এখনও ঠিক মনে আছে আব্বুর বলা সেদিনের শব্দগুলো, "মন দিয়ে পড়াশোনা করবা। ঠিক আছে? জীবনে এগিয়ে যাবা। আমার চিন্তা করবা না। আমি যেখানেই থাকি না কেন আমার দোয়া তোমার সঙ্গে সব সময় থাকবে।"

বয়স কম ছিল বলে গুছিয়ে কথা বলতে শিখিনি তখনও। চুপ করে মাথা নাড়িয়ে ইশারায় শুধু 'হ্যাঁ' বলেছিলাম সেদিন আব্বুকে।

"নিজের খেয়াল রেখো আব্বু। আর… তুমি দেখবে একদিন আমি পরিশ্রম করে কিছু একটা হয়ে দেখাব যাতে তোমার বুক গর্বে ফুলে ওঠে।" কথাগুলো এতটাই ফিশফিশিয়ে বলেছিলাম যে আমি ছাড়া কেউই শুনতে পায়নি সেদিন।

সেদিন অনেক চেষ্টা করেও আব্বুকে কথাগুলো বলতে পারিনি, জানি না কেন। তাঁর সকল পরিশ্রম যে শুধুমাত্র আমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, এটা পুরোপুরি বুঝে উঠতে না উঠতেই দেখলাম ঢাকা থেকে কলকাতা পৌঁছনোর বাসটা ছেড়ে দিয়ে বেশ সামনে চলে এসেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আব্বুকে আর দেখতে পেলাম না।

পড়াশোনার ব্যস্ততায় এই ৮ বছরে ঢাকা যে খুব যেতে পেরেছি তা নয়। তার মানে এই না যে তোমার চোখের সামনে থেকে একসঙ্গে সময় কাটাতে না পারার শূন্যতা বুঝি না। যখনই মন খারাপ হয়, তোমার বলা সেদিনের কথাগুলো মনে করে নিই। এটাও কখনও বলিনি তোমাকে আব্বু।

সবেই দ্বাদশ শ্রেণি শেষ করলাম। জানি আরেকটু সময় লাগবে আমার তোমার কাছে ছুটে এসে বলতে, "পেরেছি আব্বু! আমি পেরেছি! আকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্রটি হতে পেরেছি!" এটা শুনতেই, গর্বে জ্বলে উঠা তোমার চোখদুটো আর হাসি মাখা মুখখানি দেখার অপেক্ষায় আছি।

তোমার মেয়ে ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাবে, এইটুকু বিশ্বাস তোমার বরাবরই ছিল, রয়েছে। জানি তোমার ত্যাগের সামনে ধন্যবাদ শব্দটি অনেক ছোট তবু আজ বাবা দিবসে তোমার মুখোমুখি বসে বলতে চাওয়ার প্রবল আকাঙ্খার নিশ্চুপ আবেগ নাড়া দিয়ে বলছে তোমায়, ধন্যবাদ আব্বু।

লিখেছেন
Tasmia Hossain
Tasmia Hossain
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।