ফাইনালে মেসিদের হারিয়ে বিশ্বকাপ ঘরে আনবেন এমবাপেরাই, আশায় বুক বাঁধছে চন্দননগর

Fifa World Cup 2022 : এক সময়ের ফরাসি উপনিবেশ আজও সেই চিহ্ন বজায় রেখেছে। মেসিদের হারিয়ে কাপ জিতবেন এমবাপেরাই, বলছেন চন্দননগরের বাসিন্দারা।

subhajit putatunda
২ মিনিট
ফাইনালে মেসিদের হারিয়ে বিশ্বকাপ ঘরে আনবেন এমবাপেরাই, আশায় বুক বাঁধছে চন্দননগর

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বিশ্বকাপ ফাইনাল। ২০১৮-র পর ফের একবার বিশ্বকাপ জয়ের উদ্দেশ্যে মাঠে নামবেন এমবাপে, লরিস, গ্রিয়াজমানরা। উল্টোদিকে মেসির আর্জেন্টিনা। বাংলার অলিগলি নীল-সাদা রঙে সেজে উঠেছে। তার মধ্যেও ‘ফরাসডাঙ্গা’ রয়েছে নিজের আনন্দেই। ফ্রান্স থেকে বহু দূরে হুগলির ঐতিহ্যশালী চন্দননগর ওরফে ফরাসডাঙ্গা তৈরি উদযাপনে। এক সময়ের ফরাসি উপনিবেশ আজও সেই চিহ্ন বজায় রেখেছে। বিশ্বকাপ ফুটবল এলেই সেই উন্মাদনা বেরিয়ে আসে। মেসিদের হারিয়ে কাপ জিতবেন এমবাপেরাই, বলছেন চন্দননগরের বাসিন্দারা।

সেমি ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারানোর পরই রীতিমতো উৎসব শুরু হয়ে গিয়েছিল বাংলার এককালের ফরাসি কলোনি চন্দননগর । তখন থেকেই যেন প্রহর গোনার পালা শুরু। গঙ্গা তীরবর্তী হুগলির প্রাচীন এই শহরে এলেই মনে হতে পারে আপনি বোধ হয় ফ্রান্সের কোনও শহরেই পা রেখেছেন। বিশ্বকাপের মরসুমে সেই আবহাওয়া আরও জোরালো। চন্দননগরের শহরের প্রায় সমস্ত ভবন থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্ট - সবই ফ্রান্সের জাতীয় পতাকার রঙের আলোয় মুড়িয়ে দেওয়া হয়েছে। চন্দননগর পুরোনিগম আয়োজন করছে জায়েন্ট স্কিনের। ফরাসডাঙার মানুষ মনে করছেন, চন্দননগরে ফরাসিরা যেভাবে ইংরেজদের বিজয়রথ রুখে দিয়েছিল, সেভাবেই আর্জেন্টিনাকেও হারিয়ে এবারে বিশ্বাসেরার শিরোপা ছিনিয়ে নেবে তারা।

সকাল থেকে চন্দননগর জুড়ে ফ্রান্সের সমর্থনে স্লোগান উঠেছে। কোথাও আলো দিয়ে মোড়া বিল্ডিং, কোথাও আবার ফ্রান্সের পতাকার রং গালে লাগিয়ে সমর্থকদের স্লোগান... আবালবৃদ্ধ বনিতা সবাই মেতেছেন উন্মাদনা। আর তারই মাঝে ফ্রান্সের এক কন্যা সবার সঙ্গে দেশকে সমর্থন জানাতে রবীন্দ্র ভবনে খেলা দেখবেন। তবে তিনি এখন আদ্যপান্ত ফরাসডাঙ্গার বধূ। ইতিউতি আর্জেন্টিনা সমর্থকদের দেখা মিললেও তাতে পাত্তা দিতে নারাজ চন্দননগর। ২০১৮-র মতো ২০২২-এও নিজেদের কামাল দেখাবেন এমবাপেরা, ভরসা বাংলার এক টুকরো 'ফ্রান্সের'।

এদিকে চন্দননগরের বাসিন্দারাও জায়ান্ট স্ক্রিনের সামনে খেলা দেখতে তৈরি। তৈরি রয়েছে ফ্রান্সের পতাকা। সেসব নিয়ে রাস্তায় নেমে পড়লেন ফুটবল পাগল চন্দননগর মানুষ। সঙ্গে চলল ফ্রান্সের সমর্থনে জোরদার স্লোগান। তারা জানাচ্ছেন যে ফ্রান্স যেন তাদের ঘরের মতো।তাদের সঙ্গে তাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং মনস্তাত্বিক দিক থেকেও এক অটুট সম্পর্ক আছে। তাঁরা জানান, মেসি, ডি মারিয়া নয়, এবারের বিশ্বকাপ উঠুক এমবাপে-জিরৌ-গ্রিয়াজমানদের ঘরে। আর্জেন্টিনার গতির দৌড় আটকে ফ্রান্সই পরপর দু’বার ফিফা ফুটবল বিশ্বকাপ নিজেদের কাছে রাখবে ফরাসি ব্রিগেড।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।