সিকিমের পাহাড়ে ভয়াবহ ধস! তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একদিক প্রায় নিশ্চিহ্ন

Sikkim Mountain Collapse: ফের আবার বিধ্বংসী প্রাকৃতিক দূর্যোগ নেমে এল সিকিমে

Tanvia Barua
২ মিনিট
সিকিমের পাহাড়ে ভয়াবহ ধস! তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একদিক প্রায় নিশ্চিহ্ন

সিকিমের বালুতার পাহাড় ভয়াবহ ধসের সম্মুখীন হয়েছে। তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একদিক প্রায় ভেঙে গিয়েছে। ২০ তারিখ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে। ন্যাশনাল হাইড্রো ইলেক্টরিক পাওয়ার কর্পোরেশন (NHPC)- এর তিস্তা স্টেজ - ৫ বাঁধটির অনেকটাই ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিপর্যয়ের দৃশ্য ছড়িয়ে পড়েছে। যা স্থানীয়রা ক্যামেরাবন্দি করেছিলেন। জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে কাজ করছিলেন কিছু স্থানীয় তাঁদের হাতেই ধসের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে ।

কিছু দিন ধরেই টানা ধস নামছিল সিকিমের বালুতারে। ৫১০ মেগাওয়েট জলবিদ্যুৎ উৎপাদনকারী দিপু দারা কেন্দ্রটিকে নিয়ে আশঙ্কা ছিলই। তাই সম্প্রতি অঞ্চল থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছিল। ফলত এত বীভৎস প্রাকৃতিক দুর্যোগের পরও হতাহতের খবর পাওয়া যায়নি।

Massive landslide in Singtam,

Power station of NHPC's 510 MW Teesta Stage 5 dam destroyed.

— s (@Snehamtweets)

এক্স- র ভিডিও টি দেখেলে বোঝা যাচ্ছে, হঠাৎই গাছ পালা নিয়ে ধসে পড়েছে জলবিদ্যুৎ কেন্দ্র। কিছুক্ষণ ধুলোয় কিছুই দেখা যাচ্ছিল না। আচমকাই ধস নামায় চমকে ওঠে স্থানীয়রা। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ভিডিও টি তে শোনা যাচ্ছে চিৎকার। ওই অঞ্চলের প্রায় ১৭ থেকে ১৮ টি বাড়ি ভেঙে গিয়েছে বলে খবর মিলেছে। যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের NHPC কোয়ার্টারে থাকতে দেওয়া হয়েছে। বিপর্যয়ের আঁচ পেয়ে আগে ভাগেই স্থানীয়দের সতর্ক করা হয়েছিল। তাই হতাহতের বিপদ থেকে বাঁচা সম্ভব হয়েছে।

গত বছরই মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভেসে গিয়েছিল সিকিম। হড়পা বান প্রায় লণ্ডভণ্ড করে দিয়েছিল। সে সময় চুংথায়ে সিকিমের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ জলে ভেসে গিয়েছিল। তার পর থেকে বাঁধটিতে কোনো কাজ হচ্ছিল না। ফের আবার বিধ্বংসী প্রাকৃতিক দূর্যোগ নেমে এল সিকিমে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।

নেপাল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেবে কে?

Climate Justice for nepal: ২৬ অগাস্ট লাংটাং লিরুং-এর হিমবাহ ধসে নেপালের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়—নিহত ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৭। পুনর্গঠনে প্রয়োজন ৪-৫ বিলিয়ন ডলার। কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে আছে মাত্র ৮২২ মিলিয়ন ডলার।নেপালের দাবি, চিন-ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায় আছে। জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন এখন আন্তর্জাতিক কাঠগড়ায়।

নেপালের হড়পা বান থেকে বেঁচে ফিরলেন যাঁরা, তাঁদের চোখে ২৬ অগাস্ট

Nepal flash floods 2026: ২৬ অগাস্ট, ২০২৬-এ নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের মাঝেও কিছু মানুষ বেঁচে ফিরেছেন। কেউ এক কাপ চায়ের বিরতির জন্য, কেউ গাড়ির একটা রিভার্স গিয়ারের কারণে, কেউ ডালপালা ছড়ানো একটা আমগাছ আঁকড়ে ধরে, আবার কেউ কেবল ১৫ সেকেন্ডের দৌড়ে ছিনিয়ে এনেছেন নিজের শ্বাস। মৃত্যু খুব কাছ থেকে অনুভব করে ফেরা সেই মানুষগুলির অভিজ্ঞতায় রইল রাসুয়া আর নুয়াকোটের সেই সকালের কথা।

হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ হারে, নেপালের বিপর্যয়ের বিজ্ঞান কী বলছে?

Nepal Flood 2026: বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন, ৪৫০০ থেকে ৬০০০ মিটার উচ্চতার মধ্যে থাকা হিমবাহ অঞ্চলের অন্তত ৭৮ শতাংশ উচ্চতা-নির্ভর উষ্ণায়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাঁচ মাস পর সেই সতর্কবাণীই যেন সত্যি হয়ে উঠল নেপালের উপত্যকায়।

ছয় দশকে কতটা সফল ভারত-নেপাল গান্ডাকচুক্তি?

Gandak dam history: নেপালের হিমবাহ থেকে পাথর ধসের পর জল নেমেছে ত্রিশূলী-কালীগণ্ডক হয়ে বিহারে। বাল্মীকিনগর বাঁধের ৩৬টি গেট খুলে প্রাণ বাঁচল বহু মানুষের। কিন্তু, ১৯৫৯ সালের গান্ডাক চুক্তি কি সত্যিই নেপাল ভারত দুই দেশের ‘সমন্বিত স্বার্থ’ রক্ষা করল? নেপালের তরাইয়ে জল মেলে না, ক্ষতিপূরণ মেলে না কৃষকদের। ৬০ বছরের পুরনো বাঁধ প্রকল্পকে নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।

নেপালের বন্যায় সবচেয়ে বেশি বিপন্ন মহিলারাই, ঝুঁকিতে ১.৬ লক্ষ নারীর জীবন

Nepal Flash Floods: নেপালের ভয়াবহ হড়পা বানে প্রায় ১.৬ লক্ষ নারীর জীবন ঝুঁকিতে। বন্যার পর তাঁদের সামনে কী কী স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও জীবিকার সংকট তৈরি হয়েছে? রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তা অনুযায়ী, নারীদের সুরক্ষায় কী পদক্ষেপ জরুরি?