রাত দখলের পর নিরাপদে ঘরে ফিরবেন তো মেয়েরা? থাকছে ওলা, উবের

RG Kar Midnight Protest: মধ্যরাতের জমায়েত সেরে মেয়েরা যখন বাড়ি ফিরবেন, তারা নিরাপদ তো?

inscript
২ মিনিট
রাত দখলের পর নিরাপদে ঘরে ফিরবেন তো মেয়েরা? থাকছে ওলা, উবের

স্বাধীনতার সেই ঐতিহাসিক দিন শুরু হতে যখন ঠিক ৫ মিনিট বাকি, সেই প্রায় মধ্যরাতে পথে নামবেন রাজ্যের মহিলারা। এ এক নতুন স্বাধীনতার ডাক। গভীরে ঢুকে যাওয়া পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে নারী স্বাধীনতার ডাক। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মৃতার দিকেই আঙুল তুলেছিলেন। বলেছিলেন, অত রাতে একা মেয়ে কেন ঘুরছিলেন হাসপাতালের করিডোরে। এই ঘটনা ও বক্তব্যের পরেই রাস্তায় নামার ডাক দেন মহিলারা। এই ধর্ষণ ও খুনের বিচার চেয়ে ১৪ অগাস্ট বুধবার ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে পথে নামবেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, The Night Is Ours.. পোস্টারে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। গভীর রাতে মেয়েদের যাতে সমস্যায় পড়তে না হয় তাই ট্যাক্সি সংগঠনগুলিও সদর্থ ভূমিকায় নামবে পথে।

নীলচে কালো অন্ধকারে লাল মুষ্টিবদ্ধ হাতে ধরা রয়েছে একফালি চাঁদ। রাত দখলে মেয়েদের। নির্ভয়ে রাতে, দুপুরে, পথে বাড়িতে জীবন কাটাতে চান মেয়েরা। ধর্ষিতা হয়ে যাওয়ার আশঙ্কা বুকে নিয়ে আরও একটা নতুন স্বাধীনতাদিবস পেরোতে চান না মেয়েরা। তাই সকলে মিলে রাস্তায় নামার ডাক। এমন প্রতীকী প্রতিবাদেই কি সত্যিকারের স্বাধীন হয়ে যাবেন মেয়েরা? মেয়েরা বলছেন, পথে নামা ছাড়া উপায় নেই। প্রতিটি কাণ্ডে আজ অবধি মেয়েদের ভূমিকাতেই সমাজের একাংশ আঙুল তুলেছে। যোগ্য জবাব দিতেই হবে তাই। আরজি কর কাণ্ডের দোষীদের কঠিন-কঠোর শাস্তির দাবি তো বটেই, পাশাপাশি সমস্ত মেয়েদের নির্ভয়ে বাঁচার ডাকও উঠেছে সর্বত্র।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৩০ মিনিটে এত আঘাত একজনের কাজ নয়, মৃতার পরিবারের হয়ে আদালতে লড়াই বিকাশরঞ্জনের

RG Kar Doctor Rape-Murder Case: বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, খবর শুনে পরিবার দ্রুত হাসপাতালে গেলেও তাঁদের ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়।

প্রথমে যাদবপুর, আকাডেমি ও কলেজ স্ট্রিট এই তিন জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু তারপর সেই আহ্বান কলকাতায় সীমাবদ্ধ থাকে না। তা ছড়িয়ে পড়ে জেলায় জেলায়। আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে জলপাইগুড়ি সর্বত্র বিভিন্ন স্থানে ওই একই সময়ে সোশ্যাল মিডিয়ায় জমায়েতের ডাক দেওয়া হয়। পুরুষ-মহিলা নির্বিশেষে রাতের পথে নামতে চাইছেন মানুষ।

এই রাত দখলের ডাকের পরেই প্রশ্ন ওঠে প্রাক-স্বাধীনতার মধ্যরাতের জমায়েত সেরে মেয়েরা যখন বাড়ি ফিরবেন, তারা নিরাপদ তো? অত রাতে বিপদে পড়ে আবারও কোনও মেয়ের মৃত্যু দেখতে হবে না তো? পারবেন পথচলতি সকলকে বিশ্বাস করে নিরাপদে বাড়ি ফিরতে? এই আন্দোলনে মেয়েদের নিরাপত্তাকে নিশ্চিত করতে পথে থাকছে সিটু সংগঠনের ট্যাক্সি। কলকাতায় সিটুপন্থী ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের সব গাড়ি রাস্তায় থাকবে বলে জানিয়েছে সংগঠন। যদিও প্রশ্ন উঠছে, মফসসলে, যেখানে রাত্রি ৯ টার পরেই টোটো-অটো পাওয়া মুশকিল হয়ে যায়। পেলেও তা নিরাপদ মনে করেন না মেয়েরা সেখানে কীভাবে নিরাপদে ফিরবেন তারা? আগে থেকে গাড়ির বন্দোবস্ত করে, বা পুরুষদের সঙ্গী হিসেবে রেখে ভয় বুকেই বাড়ি ফিরতে হবে না তো নারী স্বাধীনতার নয়া ভোরে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।