হুলা পার্টির নিয়োগে দুর্নীতি! গর্ভবতী হাতির হত্যায় খোদ বনমন্ত্রীর দিকেই উঠছে অভিযোগ

Jhargram Elephant Death: হাতি হত্যার এই ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে। হুলা পার্টির সদস্য নিয়োগে দুর্নীতির অভিযোগও করেছেন গ্রামবাসীরা

subhajit putatunda
২ মিনিট
হুলা পার্টির নিয়োগে দুর্নীতি! গর্ভবতী হাতির হত্যায় খোদ বনমন্ত্রীর দিকেই উঠছে অভিযোগ

মানুষ অত্যন্ত নির্মম। অত্যন্ত অভিনব উপায়ে নির্মম হওয়ার হরেক কৌশল মানুষের জানা। পশুদের, যাদের থেকে বুদ্ধির ক্ষেত্রে মানুষ কিঞ্চিৎ উন্নত, সেই চারপেয়েদের 'সবক' শেখাতে, পাচার করতে নির্মমতার সমস্ত সীমা মানুষ ঢের আগেই পার করে দিয়েছে। বেশিদিন আগের ঘটনা না। মনে আছে, ২০২০ সালে কেরলে বাজি ভর্তি আনারস খাওয়ানো হয়েছিল এক গর্ভবতী হাতিকে? কী অভাবনীয় পদ্ধতিতে হত্যা! ২০২৪ সালে এমনই নির্মম ঘটনা দেখল আমাদের পশ্চিমবঙ্গ। স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রামে গর্ভবতী হাতির পিঠে ঢুকিয়ে দেওয়া হয় জ্বলন্ত রড। মৃত্যু হয় হাতিটির।

ঝাড়গ্রাম শহরের রাজ কলেজের বিপরীত প্রান্তে একটি হাতির দেহে জলন্ত হুলা ঢুকিয়ে দেয় হুলা পার্টির সদস্যরা। ঝাড়গ্রাম শহরে হাতির তাণ্ডবে একজন ব্যক্তির মৃত্যু ঘটেছিল। অভিযোগ, সেই রাত্রেই একটি হাতির শিরদাঁড়াতে হুলা পার্টির সদস্যরা গরম লোহার শিক ঢুকিয়ে মেরে ফেলে। এরপরেও বনদফতর এবং বনমন্ত্রীর কোনও প্রতিক্রিয়াই দেখতে পাননি সাধারণ মানুষ। এই মর্মান্তিক নৃশংস ঘটনার প্রতিবাদে বনমন্ত্রী ও ডিএফও-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুরমি সমাজের মানুষ, ঝাড়গ্রাম নাগরিক মঞ্চ আন্দোলনের ডাক দেয়। এই ঘটনায় হুলাপার্টির অভিযুক্ত সদস্য অজয় মাহাত, দীপক মাহাতকে লাউড়িয়া গ্ৰাম থেকে গ্রেফতার করেছে বন দফতর ও পুলিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জন্মের পরই অন্ধ হয়ে যায় মানুষ, এমনকী পশুপাখিও! এই গ্রাম ঘিরে এখনও রয়েছে গভীর রহস্য

Blind Village Mexico : তবে সবকিছুর বাইরে অদ্ভুত এই রহস্যের জন্য গোটা পৃথিবীর কাছে টিলটেপেকের নাম ছড়িয়ে পড়েছে।

তবে হাতি হত্যার এই ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে। হুলা পার্টির সদস্য নিয়োগে দুর্নীতির অভিযোগও করেছেন গ্রামবাসীরা। হুলা পার্টি আসলে কী? হুলা পার্টির লোকজন মূলত হাতি লোকালয়ে এলে তাদের ধরে জঙ্গলে ফেরানোর কাজ করেন। এই হুলা পার্টির সদস্য নিযুক্ত করার ক্ষেত্রে বনমন্ত্রী নাকি টাকা খেয়ে অযোগ্য লোকেদের নিয়োগ করেছেন। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। হাতির মৃত্যুর জন্য বনমন্ত্রীকেই দায়ী করেছেন গ্রামবাসীরা, দোষীদের শাস্তির দাবি করেছেন তাঁরা।

ঘটনার দিন, ঝাড়গ্রামে মোট পাঁচটি হাতি ঢুকে পড়েছিল। হাতির দলের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়। হুলা পার্টি এসেও সব হাতিকে লোকালয় থেকে বের করতে পারেনি। সেই বিকেলেই হুলা পার্টির এক সদস্য একটি হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে দেন বলে অভিযোগ। হুলা পার্টির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। হুলা পার্টির এই অনভিজ্ঞ সদস্যদের দল থেকে বের করার দাবি জানান তাঁরা। এই ঘটনায় সম্পূর্ণভাবে বনমন্ত্রী বীরবাহা হাঁসদাকেই দায়ী করেছেন গ্রামবাসীরা। তাঁদের মূল অভিযোগ এলাকার যোগ্য লোকদের হাতি তাড়ানোর কাজে যুক্ত না করে অর্থের বিনিময়ে বনমন্ত্রী বাইরের অযোগ্য লোকদের নিযুক্ত করেছেন। যার ফলে আখেরে স্থানীয়দের সমস্যাই বাড়ছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।