মেট্রোর শাটার নামানোর চেষ্টা বিজেপির! বনধে নেমে আটক রূপা, অগ্নিমিত্রারা

BJP Bangla Bandh: গাড়ির চালকদের যাত্রীদের কাছে রূপা গঙ্গোপাধ্যায় হাত জোড় করে বনধ সমর্থন করার জন্য অনুরোধ করেন।

subhajit putatunda
২ মিনিট
মেট্রোর শাটার নামানোর চেষ্টা বিজেপির! বনধে নেমে আটক রূপা, অগ্নিমিত্রারা

কলকাতা শহরে বাজারগুলিতে বনধের প্রভাব পড়লেও বাস পরিষেবা তুলনামূলক স্বাভাবিক। জেলায় জেলায় বরং বনধের প্রভাব পড়েছে কিঞ্চিৎ বেশিই। কলকাতার সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে যেমন বাস পরিষেবা সচলই ছিল বুধবার। যাত্রী সংখ্যা কম হলেও বাস ছিল পর্যাপ্ত। শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ধর্মতলা চত্বর-সহ গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশ থাকায় যাত্রিবাহী বাসগুলি বনধ সমর্থকদের হামলা থেকে রক্ষা পেয়েছে। হাওড়া বাস স্ট্যান্ডেও বাস ও যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম হলেও, পরিষেবা স্বাভাবিক ছিল। যাদবপুর এইট বি-তেও বাস পরিষেবা স্বাভাবিক। তবে রাস্তায় অবরোধ, অগ্নি সংযোগের জেরে যানবাহন চলাচল প্রভাবিত হয়েছে। যেমন, টালা সেতুর উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী-সমর্থকরা। উত্তপ্ত হয় পরিস্থিতি।

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বিজেপির কর্মী-সমর্থকদের অবস্থান বিক্ষোভে তৃণমূলের কর্মী বাধা দিলে পরিস্থিতি সামলাতে পুলিশ দুই পক্ষকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকজন বন্‌ধ সমর্থনকারীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এই বনধের সমর্থনে রাস্তায় নেমে পুলিশের হাতে আটক হয়েছেন বিজেপির সামনের সারির একাধিক নেতানেত্রী। গড়িয়াহাটে দলীয় কর্মীদের সঙ্গে রাস্তায় নামেন রূপা গঙ্গোপাধ্যায়। গড়িয়াহাট চত্বরে যেসব বাস ও অন্যান্য গাড়ি চলাচল করেছে, সেই গাড়ির চালকদের যাত্রীদের কাছে রূপা গঙ্গোপাধ্যায় হাত জোড় করে বনধ সমর্থন করার জন্য অনুরোধ করেন। তৃণমূলের কর্মী-সমর্থকরা রূপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগানও দেন। আটক করা হয় রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পালকেও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বনধে উত্তাল বাংলা! ভাটপাড়ায় গুলি! কোচবিহার থেকে আসানসোল, কোথায় কী পরিস্থিতি?

BJP Bangla Bandh: ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায় গুলি চলার ঘটনায় বিজেপির একজন কর্মী আহত হয়েছেন বলেও খবর।

অন্যদিকে সল্টলেকে বিজেপির কর্মসূচি থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। সল্টলেকের উইপ্রো মোড়ে বিজেপির কর্মী সমর্থকরা অবরোধের চেষ্টা শুরু করলে পুলিশ তাঁদের হটিয়ে দেয়। শ্যামবাজারে বন্‌ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। পরিস্থিতি সামলাতে পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়।

তবে কলকাতার বড় বাজারগুলিতে বনধের ভালো প্রভাব পড়েছে। বড়বাজারে বন্‌ধের সমর্থনে মিছিল করে বিজেপি। অভিযোগ ওঠে, বড়বাজারে বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা, বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ জোর করে দোকানপাট বন্ধ করানোর চেষ্টা করেছেন। অভিযোগ, বিজেপি নেতা সজল ঘোষ কোলে মার্কেট এলাকায় গিয়ে ব্যবসায়ীদের বনধ পালনের আর্জি জানান। কাউকে কাউকে জোর করে দোকান বন্ধ করানো হয় বলেও অভিযোগ। পরে সজল ঘোষের বাড়ি থেকেই তাঁকে তুলে লালবাজারে নিয়ে যায় পুলিশ।

কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনেও বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের অবরোধ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। বনধের সকালেই শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ গিয়ে বন্‌ধ সমর্থনকারীদের সেখান থেকে হটিয়ে দেয়। শ্যামবাজার থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করা হয়েছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।