এই প্রথমবার শীতকালে আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ, নেপথ্যে কোন কারণ

FIFA World Cup 2022 Qatar: ইকুয়েডর-চিলি দ্বন্দ্ব থেকে সবচেয়ে কম সংখ্যক স্টেডিয়াম- ফিফা বিশ্বকাপের নানা তথ‍্য।

Ahana Das
৩ মিনিট
এই প্রথমবার শীতকালে আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ, নেপথ্যে কোন কারণ

আর একমাসের মধ্যেই শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ ২০২২। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিশ্বকাপে নিজের জায়গা নির্ধারণ করতে যোগ্যতা অর্জনের খেলা, আগত টিমগুলির মধ্যে। এমতাবস্থায় ইকুয়েডরের হয়ে খেলছে কলম্বিয়ার এক ফুটবলার, এই অভিযোগ এনে ইকুয়েডরকে কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কারের করার দাবি জানাল চিলি। যদিও ইকুয়েডর সমস্ত অভিযোগটাই অস্বীকার করেছে।

তবে ইকুয়েডরকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের কেন্দ্রে আছেন বায়রন ক্যাস্টিলো। এর আগেও স্বয়ং লিওনেল মেসির প্রাক্তন জন্মের শংসাপত্র এবং জন্মস্থান নিয়েও তৈরি হয়েছিল এমন অস্বচ্ছতা। এইবার ক্যাস্টিলোকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে কমিটি মহলে। একদিকে ইকুয়েডর যেখানে ক্যাস্টিলোকে নিজেদের নাগরিক বলে দাবি করছে অন্যদিকে চিলির দাবি ক্যাস্টিলো আসলে ইকুয়েডরের নয় বরং কলম্বিয়ার নাগরিক। কাতার বিশ্বকাপ ২০২২-এর যোগ্যতা অর্জন ম্যাচে ক্যাস্টিলো এখনও পর্যন্ত ইকুয়েডরের হয়ে আটটি ম্যাচ খেলে ফেলেছেন।

নজরকাড়া বিষয়, যে-টিমকে কেন্দ্র করে বিতর্ক, সেই টিমই স্থান করে নিয়েছে বিশ্বকাপের গ্রুপ ‘এ’-র তালিকায়। অর্থাৎ, ইকুয়েডর রয়েছে এই তালিকায়, সঙ্গে আছে কাতার, সেনেগাল এবং নেদারল্যান্ডসের। এদিকে চিলি-র ব্যর্থ পরাক্রমের জন্য এই টিম এবার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। কেবল চিলিই নয়, পাশাপাশি কলম্বিয়াও নেই সেই তালিকায়। সুতরাং আন্দাজ করাই যায় যে, বিশ্বকাপে অংশগ্রহণ করতে না-পারার ক্ষোভে ইকুয়েডরের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে চিলি ও কলম্বিয়া।

পাঁচটি দেশ কেবল দক্ষিণ আমেরিকার থেকে ছাড়পত্র পেয়েছে এবার বিশ্বকাপ খেলার। সূত্র থেকে খবর, কলম্বিয়া ষষ্ঠ এবং চিলি সপ্তম স্থান অধিকার করে রয়েছে যোগ্যতা অর্জন খেলায়। চিলির এহেন অবস্থা দেখে তাদের দাবি, কলম্বিয়ার ফুটবলারকে অবৈধভাবে নিজেদের দলে টেনে নিয়ে খেলিয়েছে ইকুয়েডর। উল্টে বেআইনিভাবে বিদেশি ফুটবলারকে নিজেদের দলে খেলানোর জন্য ইকুয়েডরকে শাস্তি দেওয়া দাবি জানায় চিলি। এ-বিষয়ে কলম্বিয়া কোনও মন্তব্য না করলে, ক্ষিপ্ত হয়েছে চিলি। তাঁদের দাবি, ইকুয়েডরকে শাস্তি দিয়ে সেই জায়গায় চিলিকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে হবে। বিষয়টি এতটাই হাতের বাইরে চলে যায় যে, বিতর্ক মেটাতে অবশেষে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেরও দ্বারস্থ হয় চিলির ফুটবল সংস্থা।

ইতিমধ্যেই চিলির অভিযোগে আলোকপাত করেছে ফুটবল বিশ্বকাপ সংস্থা। অভিযোগ অনুসারে, সেই ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তও শুরু করে দিয়েছে ফিফা।ক্রমাগত তদন্ত চলার পর, বিশ্ব-ফুটবলের নিয়ামক সংস্থা সিদ্ধান্তে আসে যে, চিলির দ্বারা আনা অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তাঁদের সিদ্ধান্ত অনুসারে ইকুয়েডর সম্পূর্ণ নির্দোষ। কারণ তদন্তের চাহিদা অনুসারে, ইকুয়েডর ক্যাস্টিলোর নাগরিকত্ব প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সব সঠিক সময়ে জমা দিয়েছে। তার মধ্যে বিন্দুমাত্রও সন্দেহজনক কিছু নেই, এমনটাই জানালেন নিয়ামক সংস্থা। এই সকল প্রমাণপত্র আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও পেশ করা হবে- এমনটাই জানিয়েছে ফিফা সংস্থা। যদিও এত কিছুর পরেও চিলি ফুটবল ফেডারেশন হাল ছাড়েনি।তারাও ইতিমধ্যে তৈরি এই মামলার শেষ পর্যায়ে পৌঁছনোর জন্য।

মোট ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতার ফিফা বিশ্বকাপ ২০২২। কাতারে প্রথমবারের মতো হতে যাচ্ছে শীতকালে বিশ্বকাপ। এর আগে বিশ্বে কখনও শীতকালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। সাধারণত বছরের মাঝে, অর্থাৎ গ্রীষ্মকালে ফুটবল বিশ্বকাপ হয়ে থাকে। মধ্যপ্রাচের দেশ হওয়ায় কাতারে এই সময়ে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে। যা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এমন পরিস্থিতিতে যে-কোনও ধরনের বিশ্বকাপ আয়োজন করা প্রায় অসম্ভব। তাই কাতারের আবহাওয়ার কারণে সামনে আসা চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে ফিফা বিশ্বকাপকে তার স্বাভাবিক গ্রীষ্মকালের স্লট থেকে সরিয়ে শীতকালে নিয়ে আসা হয়েছে।

কাতার বিশ্বকাপ হতে চলেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। কাতার আয়োজক দেশ হিসেবে দেশের স্টেডিয়াম, রাস্তা, হোটেল ইত্যাদির উন্নয়নে অবকাঠামো প্রকল্পে ২০০ বিলিয়ন ডলার ব্যায় করেছে। এর উদ্দেশ‍্য একটাই, যাতে খেলা দেখতে আসা পর্যটকদের যেন অসুবিধে না হয়। বিশ্বকাপের সবচেয়ে কমসংখ‍্যক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইবারের বিশ্বকাপ। মাত্র ৮টি স্টেডিয়াম প্রস্তুত করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বকাপের জন্য সবচেয়ে কমসংখ‍্যক ভেন্যু। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো, বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচিত আটটি ভেন্যুর মধ্যে শুধু মাত্র একটি ভেন্যু সম্পূর্ণভাবে তৈরি করা, আর বাকি সাতটি খেলার জন্য তৈরি করা। এর আগে অবশ্য আর্জেন্টিনায়, ১৯৭৮ সালে মাত্র ছয়টি স্টেডিয়াম নিয়ে ফিফা বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সেখানে স্টেডিয়ামের সংখ্যা ছিল কাতারের চেয়ে দু'টি কম।

কাতার বিশ্বকাপে দর্শকের সংখ্যা রেকর্ড ছাড়াবে, এমনটাই আসা করা যাচ্ছে ইতিমধ্যে। এটি কেবলই অনুমান নয়, এর পিছনে রয়েছে যুক্তিযুক্ত কারণ। ভৌগোলিকভাবে কাতার একটি মধ্যপ্রাচের দেশ হওয়ায় সেই কারণে এখানে পরিবহণ করা পৃথিবীর বেশিরভাগ দেশ থেকেই যথেষ্ট সোজা। সুতরাং, ২০২২ বিশ্বকাপ শুরু হলেই সারা বিশ্ব থেকেই রেকর্ড সংখ্যক দর্শক আসবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আগ্রহজনক বিষয় হলো, নির্বাচিত স্টেডিয়ামগুলো কাতার বিমানবন্দরের আশপাশে অবস্থিত। কাতারে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর দেশে রেকর্ড-সংখ্যক দর্শনার্থী আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্বকাপ চলাকালীন সারা মাসে কাতারে প্রতিদিন ১৩০০ বিমান আসবে বলে অনুমান করা হচ্ছে।

লিখেছেন
Ahana Das
Ahana Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।